জীবিত স্বামীকে মৃত দেখিয়ে ২৫ লাখ বীমা প্রতারণা

ভারতের লখনউতে জীবিত স্বামীকে মৃত দেখিয়ে বীমা দাবি করে ২৫ লাখ রুপি হাতিয়ে নেওয়ার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সন্দীপ ওয়াদকুর নামে এক ব্যক্তি থানায় অভিযোগ করলে বিষয়টি উদ্ঘাটিত হয়। অভিযোগে জানা যায়, রবি শঙ্কর ২০১২ সালে ২৫ লাখ টাকার বীমা করেন। ২০২৩ সালের ২১ এপ্রিল তার স্ত্রী কেশরী কুমারী দাবি করেন যে রবি ৯ এপ্রিল মারা গেছেন এবং প্রমাণ হিসেবে মৃত্যুর নিবন্ধনপত্র জমা দেন।

যাচাই শেষে বীমা কোম্পানি টাকা তার অ্যাকাউন্টে পাঠায়। পরে অভ্যন্তরীণ তদন্তে জানা যায়, রবি শঙ্কর জীবিত এবং দাবি সম্পূর্ণ মিথ্যা।

এরপর প্রতারণার মামলা দায়ের করা হলে পুলিশ দম্পতিকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার কথা স্বীকার করেন।

টিএসএন