খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৮ই জুন ২০২৬, ১:২৩ এএম

চট্টগ্রামের সন্দ্বীপে প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে (১১) যৌন নির্যাতনের (বলাৎকার) অভিযোগে আল-আমিন (২৮) নামের এক মাদ্রাসার প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার সারিকাইত বাংলাবাজার এলাকার ‘মারকাজুল নুর আল ইসলামিয়া মাদ্রাসা’য় এই ঘটনা ঘটে। গ্রেফতারকৃত আল-আমিন মাইটভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ছানা উল্লার ছেলে।
ছুটি শেষে মাদ্রাসায় যেতে অনীহা, অতঃপর প্রকাশ পেল ঘটনা
মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহার ১২ দিনের ছুটি শেষে গত ৬ জুন শিশুটিকে মাদ্রাসায় পাঠানোর চেষ্টা করেন তার মা। কিন্তু সে কোনোভাবেই মাদ্রাসায় যেতে রাজি হচ্ছিল না। শিশুর এই আকস্মিক অনীহায় মায়ের সন্দেহ হলে তিনি তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে শিশুটি জানায়, গত ৮ মে আছরের নামাজের পর প্রধান শিক্ষক আল-আমিন তাকে অফিসের পাশে নিজের শয়নকক্ষে ডেকে নেন এবং ভয়ভীতি দেখিয়ে তার ওপর যৌন নির্যাতন চালান।
ভুক্তভোগী শিশুটির অভিযোগ, শুধু ওই দিনই নয়, এর আগেও বিভিন্ন সময়ে ওই শিক্ষক তাকে একাধিকবার নির্যাতন করেছেন। লোকলজ্জা আর চরম আতঙ্কের কারণে সে এতদিন বিষয়টি পরিবারের কাউকে জানাতে সাহস পায়নি
থানায় মামলা ও পুলিশি ব্যবস্থা
শিক্ষকের এই নির্মমতার কথা জানতে পেরে ভুক্তভোগী শিশুর মা প্রথমে স্থানীয় লোকজনকে বিষয়টি অবহিত করেন। পরবর্তীতে তিনি নিজে বাদী হয়ে সন্দ্বীপ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক আল-আমিনকে গ্রেফতার করে।
ভুক্তভোগী শিশুটির অভিযোগ, শুধু ওই দিনই নয়, এর আগেও বিভিন্ন সময়ে ওই শিক্ষক তাকে একাধিকবার নির্যাতন করেছেন। লোকলজ্জা আর চরম আতঙ্কের কারণে সে এতদিন বিষয়টি পরিবারের কাউকে জানাতে সাহস পায়নি।
সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন হালদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন:
“অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। আসামিকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং ঘটনার সুষ্ঠু তদন্তসহ পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”
মন্তব্য