ব্রেকিং নিউজ :
হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন

অর্থনীতি

প্রিমিয়ার ব্যাংকের অনিয়মে ২৬ কারখানা সংকটে তদন্ত দাবি

খবরওয়ালা ডেস্ক

প্রকাশ: ১৬ই মে ২০২৬, ১১:৩৫ পিএম

প্রিমিয়ার ব্যাংকের অনিয়মে ২৬ কারখানা সংকটে তদন্ত দাবি

প্রিমিয়ার ব্যাংক পিএলসির নারায়ণগঞ্জ শাখায় ব্যাক-টু-ব্যাক এলসি জালিয়াতি, অবৈধ বৈদেশিক মুদ্রা লেনদেন এবং গ্রাহকদের নামে ভুয়া ঋণ সৃষ্টির অভিযোগ উঠেছে। এসব অনিয়মের কারণে ২৬টি রপ্তানিমুখী পোশাক কারখানা গুরুতর সংকটে পড়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তারা বাংলাদেশ ব্যাংকসহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন।

শনিবার (১৬ মে) রাজধানীর পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যবসায়ীরা এসব অভিযোগ তুলে ধরেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ডয়েস ল্যান্ড অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফুর রহমান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, নারায়ণগঞ্জ শাখার মাধ্যমে তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে অর্থ আত্মসাৎ করা হয়েছে, যা তারা জানতেন না। তার দাবি অনুযায়ী, ব্যাংকের কিছু কর্মকর্তা প্রধান কার্যালয় ও তৎকালীন চেয়ারম্যানের যোগসাজশে এসব কার্যক্রম পরিচালনা করেছেন। তিনি আরও বলেন, ব্যবসায়ীদের সম্পৃক্ততার কোনো প্রমাণ বাংলাদেশ ব্যাংক উপস্থাপন করতে পারবে না।

তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশ ব্যাংকে বিষয়টি নিয়ে একাধিকবার আবেদন জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তার ভাষ্যমতে, বাংলাদেশ ব্যাংকে অন্তত ২২ বার চিঠি দেওয়া হয়েছে। এছাড়া ব্যাংকের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমেদের বিরুদ্ধে অনুমতি ছাড়াই ভুয়া নথিপত্র তৈরির অভিযোগও করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, ২০১৭ সাল থেকে ব্যাংকের কিছু কর্মকর্তা ভুয়া আইডি ব্যবহার করে কৃত্রিম সেলস কন্ট্রাক্ট তৈরি করেন। এসব কৃত্রিম কন্ট্রাক্টের ভিত্তিতে একাধিক ব্যাক-টু-ব্যাক এলসি খোলা হয়, যেখানে বাস্তবে কোনো কাঁচামাল সরবরাহ হয়নি। পরে ওই এলসির দায় চলতি হিসাবের মাধ্যমে নিষ্পত্তি দেখিয়ে বৈদেশিক মুদ্রা বাজার থেকে ডলার ক্রয় করা হয়।

আরিফুর রহমান অভিযোগ করেন, বাজারদরের তুলনায় ১২ থেকে ১৫ টাকা বেশি দামে ডলার কিনতে বাধ্য করার মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করা হয়। এছাড়া রপ্তানি নথির বিপরীতে ৮০ থেকে ৯০ শতাংশ অর্থ চলতি হিসাবে জমা রেখে তা ব্যবহার করে ডলার কেনা এবং এলসি দায় পরিশোধ করা হয় বলে দাবি করা হয়। এ প্রক্রিয়ায় একতরফাভাবে ফোর্সড লোন ও ডিমান্ড লোন তৈরি করে সুদ আরোপ করা হয়েছে, যা গ্রাহকদের অবহিত না করেই করা হয়।

ব্যবসায়ীরা আরও অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ গাইডলাইন লঙ্ঘন করে চলতি হিসাব, নগদ জমা ও ঋণ সৃষ্টির মাধ্যমে এলসি সমন্বয় করা হয়েছে। পূর্ণাঙ্গ হিসাব চাইলেও ব্যাংক তা সরবরাহ করেনি। কিছু ক্ষেত্রে ফাঁকা চেক ব্যবহার করে অর্থঋণ আদালতে মামলা করা হয়েছে বলেও দাবি করা হয়।

তাদের অভিযোগ অনুযায়ী, পুনঃতফসিলের শর্তে স্বাক্ষর না করলে এলসি ও অন্যান্য ব্যাংকিং সুবিধা বন্ধের হুমকি দেওয়া হতো। এতে কারখানার কার্যক্রম, শ্রমিকদের বেতন এবং সামগ্রিক উৎপাদন ব্যবস্থা ঝুঁকির মুখে পড়ে। পরবর্তীতে চাপের মুখে কিছু প্রতিষ্ঠান পুনঃতফসিলে রাজি হলেও বাংলাদেশ ব্যাংক তা বাতিল করে দেয়, ফলে ২৩টি প্রতিষ্ঠানের ব্যাংকিং কার্যক্রম বন্ধ হয়ে যায় বলে দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, ব্যাংকের চাপ ও ঋণসংক্রান্ত মানসিক উদ্বেগে দুই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মৃত্যুবরণ করেছেন। টোটাল ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হাসিবউদ্দিন মিয়াকে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর একদিনে ৩৭ বার ফোন করে স্বাক্ষরের জন্য চাপ দেওয়া হয় বলে অভিযোগ করা হয়। পরবর্তীতে তিনি ২৭ ডিসেম্বর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এছাড়া ওয়েস্ট অ্যাপারেলের ব্যবস্থাপনা পরিচালক এবং তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগের পর মানসিক চাপে ২০২৫ সালের ১২ সেপ্টেম্বর তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন বলেও দাবি করা হয়। আরও একজন ব্যবস্থাপনা পরিচালক চাপ ও ঋণসংকটে স্ট্রোক করে পক্ষাঘাতে আক্রান্ত হয়েছেন।

ব্যবসায়ীরা জানান, ২০২৩ সাল পর্যন্ত প্রতিষ্ঠানগুলোর বড় কোনো অস্বাভাবিক দায় না থাকলেও ২০২৪ সালে হঠাৎ বিপুল অঙ্কের ঋণ দেখানো হয়, যা তারা অস্বাভাবিক বৃদ্ধি হিসেবে উল্লেখ করেন। তাদের মতে, এসব দায় প্রকৃত ব্যবসায়িক অবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

নিট রিফ্লেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিল মোহাম্মদ ইমরান বলেন, তাদের প্রতিষ্ঠানের নামে অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। তিনি নারায়ণগঞ্জ শাখার তৎকালীন ব্যবস্থাপক মো. শহিদ হাসান মল্লিক এবং দ্বিতীয় কর্মকর্তা মুশফিকুর রহমানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনিয়মে জড়িত থাকার অভিযোগ করেন। তার মতে, অনেক হিসাবই তাদের জানানো হয়নি।

তিনি প্রশ্ন তোলেন, ব্যাংকে এত বড় অনিয়ম ঘটলেও বাংলাদেশ ব্যাংকের নিয়মিত নিরীক্ষায় তা কীভাবে ধরা পড়েনি। তার দাবি, এখন বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে যেসব দায় দেখানো হচ্ছে, তা প্রমাণ করা সম্ভব নয়।

ব্যবসায়ীরা বলেন, প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া সমস্যার সমাধান নয়, বরং এতে ঋণ পরিশোধ প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়, শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েন এবং রপ্তানি আয় কমে যায়। প্রায় ২৫ হাজার শ্রমিক কর্মসংস্থান হারানোর ঝুঁকিতে রয়েছে বলে তারা উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্বনামধন্য অডিট ফার্মের মাধ্যমে পূর্ণাঙ্গ নিরীক্ষা ও উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানানো হয়। তারা জানান, এ বিষয়ে ৬ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে লিখিত আবেদনও দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে টোটাল ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেহরাব বিন হাসিব, জননী ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গৌতম পোদ্দারসহ অন্যান্য ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য