ব্রেকিং নিউজ :
দেশে এক দিনে হামে প্রাণ গেল দুই শিশুর, আক্রান্ত আরও সহস্রাধিক চট্টগ্রামে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা জয় গ্রেপ্তার ময়মনসিংহে ছড়ানো দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে যুবকের মাটিচাপা খণ্ডিত মরদেহ উদ্ধার সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত এমপি গাজী নজরুলকে জামায়াতে ইসলামীর পদত্যাগের আহ্বান গোপালগঞ্জে এজলাসে কাচের পেপারওয়েট ছুড়ে নারী আইনজীবীকে আহত করলেন বিচারক মুক্তিপণের উদ্দেশ্যে সাত বছরের শিশু অপহরণ: রাঙ্গুনিয়া থেকে শিশু উদ্ধার ও ৩ জন গ্রেপ্তার গাজী নজরুলের ভিডিও ঘিরে মোংলায় বিএনপির বিক্ষোভ সন্তান প্রসবের জন্য হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু মুক্তবুদ্ধির অগ্রপথিক আবুল ফজলকে শ্রদ্ধাভরে স্মরণ দেশে এক দিনে হামে প্রাণ গেল দুই শিশুর, আক্রান্ত আরও সহস্রাধিক চট্টগ্রামে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা জয় গ্রেপ্তার ময়মনসিংহে ছড়ানো দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে যুবকের মাটিচাপা খণ্ডিত মরদেহ উদ্ধার সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত এমপি গাজী নজরুলকে জামায়াতে ইসলামীর পদত্যাগের আহ্বান গোপালগঞ্জে এজলাসে কাচের পেপারওয়েট ছুড়ে নারী আইনজীবীকে আহত করলেন বিচারক মুক্তিপণের উদ্দেশ্যে সাত বছরের শিশু অপহরণ: রাঙ্গুনিয়া থেকে শিশু উদ্ধার ও ৩ জন গ্রেপ্তার গাজী নজরুলের ভিডিও ঘিরে মোংলায় বিএনপির বিক্ষোভ সন্তান প্রসবের জন্য হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু মুক্তবুদ্ধির অগ্রপথিক আবুল ফজলকে শ্রদ্ধাভরে স্মরণ দেশে এক দিনে হামে প্রাণ গেল দুই শিশুর, আক্রান্ত আরও সহস্রাধিক চট্টগ্রামে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা জয় গ্রেপ্তার ময়মনসিংহে ছড়ানো দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে যুবকের মাটিচাপা খণ্ডিত মরদেহ উদ্ধার সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত এমপি গাজী নজরুলকে জামায়াতে ইসলামীর পদত্যাগের আহ্বান গোপালগঞ্জে এজলাসে কাচের পেপারওয়েট ছুড়ে নারী আইনজীবীকে আহত করলেন বিচারক মুক্তিপণের উদ্দেশ্যে সাত বছরের শিশু অপহরণ: রাঙ্গুনিয়া থেকে শিশু উদ্ধার ও ৩ জন গ্রেপ্তার গাজী নজরুলের ভিডিও ঘিরে মোংলায় বিএনপির বিক্ষোভ সন্তান প্রসবের জন্য হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু মুক্তবুদ্ধির অগ্রপথিক আবুল ফজলকে শ্রদ্ধাভরে স্মরণ দেশে এক দিনে হামে প্রাণ গেল দুই শিশুর, আক্রান্ত আরও সহস্রাধিক চট্টগ্রামে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা জয় গ্রেপ্তার ময়মনসিংহে ছড়ানো দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে যুবকের মাটিচাপা খণ্ডিত মরদেহ উদ্ধার সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত এমপি গাজী নজরুলকে জামায়াতে ইসলামীর পদত্যাগের আহ্বান গোপালগঞ্জে এজলাসে কাচের পেপারওয়েট ছুড়ে নারী আইনজীবীকে আহত করলেন বিচারক মুক্তিপণের উদ্দেশ্যে সাত বছরের শিশু অপহরণ: রাঙ্গুনিয়া থেকে শিশু উদ্ধার ও ৩ জন গ্রেপ্তার গাজী নজরুলের ভিডিও ঘিরে মোংলায় বিএনপির বিক্ষোভ সন্তান প্রসবের জন্য হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু মুক্তবুদ্ধির অগ্রপথিক আবুল ফজলকে শ্রদ্ধাভরে স্মরণ দেশে এক দিনে হামে প্রাণ গেল দুই শিশুর, আক্রান্ত আরও সহস্রাধিক চট্টগ্রামে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা জয় গ্রেপ্তার ময়মনসিংহে ছড়ানো দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে যুবকের মাটিচাপা খণ্ডিত মরদেহ উদ্ধার সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত এমপি গাজী নজরুলকে জামায়াতে ইসলামীর পদত্যাগের আহ্বান গোপালগঞ্জে এজলাসে কাচের পেপারওয়েট ছুড়ে নারী আইনজীবীকে আহত করলেন বিচারক মুক্তিপণের উদ্দেশ্যে সাত বছরের শিশু অপহরণ: রাঙ্গুনিয়া থেকে শিশু উদ্ধার ও ৩ জন গ্রেপ্তার গাজী নজরুলের ভিডিও ঘিরে মোংলায় বিএনপির বিক্ষোভ সন্তান প্রসবের জন্য হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু মুক্তবুদ্ধির অগ্রপথিক আবুল ফজলকে শ্রদ্ধাভরে স্মরণ দেশে এক দিনে হামে প্রাণ গেল দুই শিশুর, আক্রান্ত আরও সহস্রাধিক চট্টগ্রামে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা জয় গ্রেপ্তার ময়মনসিংহে ছড়ানো দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে যুবকের মাটিচাপা খণ্ডিত মরদেহ উদ্ধার সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত এমপি গাজী নজরুলকে জামায়াতে ইসলামীর পদত্যাগের আহ্বান গোপালগঞ্জে এজলাসে কাচের পেপারওয়েট ছুড়ে নারী আইনজীবীকে আহত করলেন বিচারক মুক্তিপণের উদ্দেশ্যে সাত বছরের শিশু অপহরণ: রাঙ্গুনিয়া থেকে শিশু উদ্ধার ও ৩ জন গ্রেপ্তার গাজী নজরুলের ভিডিও ঘিরে মোংলায় বিএনপির বিক্ষোভ সন্তান প্রসবের জন্য হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু মুক্তবুদ্ধির অগ্রপথিক আবুল ফজলকে শ্রদ্ধাভরে স্মরণ দেশে এক দিনে হামে প্রাণ গেল দুই শিশুর, আক্রান্ত আরও সহস্রাধিক চট্টগ্রামে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা জয় গ্রেপ্তার ময়মনসিংহে ছড়ানো দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে যুবকের মাটিচাপা খণ্ডিত মরদেহ উদ্ধার সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত এমপি গাজী নজরুলকে জামায়াতে ইসলামীর পদত্যাগের আহ্বান গোপালগঞ্জে এজলাসে কাচের পেপারওয়েট ছুড়ে নারী আইনজীবীকে আহত করলেন বিচারক মুক্তিপণের উদ্দেশ্যে সাত বছরের শিশু অপহরণ: রাঙ্গুনিয়া থেকে শিশু উদ্ধার ও ৩ জন গ্রেপ্তার গাজী নজরুলের ভিডিও ঘিরে মোংলায় বিএনপির বিক্ষোভ সন্তান প্রসবের জন্য হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু মুক্তবুদ্ধির অগ্রপথিক আবুল ফজলকে শ্রদ্ধাভরে স্মরণ দেশে এক দিনে হামে প্রাণ গেল দুই শিশুর, আক্রান্ত আরও সহস্রাধিক চট্টগ্রামে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা জয় গ্রেপ্তার ময়মনসিংহে ছড়ানো দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে যুবকের মাটিচাপা খণ্ডিত মরদেহ উদ্ধার সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত এমপি গাজী নজরুলকে জামায়াতে ইসলামীর পদত্যাগের আহ্বান গোপালগঞ্জে এজলাসে কাচের পেপারওয়েট ছুড়ে নারী আইনজীবীকে আহত করলেন বিচারক মুক্তিপণের উদ্দেশ্যে সাত বছরের শিশু অপহরণ: রাঙ্গুনিয়া থেকে শিশু উদ্ধার ও ৩ জন গ্রেপ্তার গাজী নজরুলের ভিডিও ঘিরে মোংলায় বিএনপির বিক্ষোভ সন্তান প্রসবের জন্য হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু মুক্তবুদ্ধির অগ্রপথিক আবুল ফজলকে শ্রদ্ধাভরে স্মরণ দেশে এক দিনে হামে প্রাণ গেল দুই শিশুর, আক্রান্ত আরও সহস্রাধিক চট্টগ্রামে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা জয় গ্রেপ্তার ময়মনসিংহে ছড়ানো দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে যুবকের মাটিচাপা খণ্ডিত মরদেহ উদ্ধার সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত এমপি গাজী নজরুলকে জামায়াতে ইসলামীর পদত্যাগের আহ্বান গোপালগঞ্জে এজলাসে কাচের পেপারওয়েট ছুড়ে নারী আইনজীবীকে আহত করলেন বিচারক মুক্তিপণের উদ্দেশ্যে সাত বছরের শিশু অপহরণ: রাঙ্গুনিয়া থেকে শিশু উদ্ধার ও ৩ জন গ্রেপ্তার গাজী নজরুলের ভিডিও ঘিরে মোংলায় বিএনপির বিক্ষোভ সন্তান প্রসবের জন্য হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু মুক্তবুদ্ধির অগ্রপথিক আবুল ফজলকে শ্রদ্ধাভরে স্মরণ দেশে এক দিনে হামে প্রাণ গেল দুই শিশুর, আক্রান্ত আরও সহস্রাধিক চট্টগ্রামে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা জয় গ্রেপ্তার ময়মনসিংহে ছড়ানো দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে যুবকের মাটিচাপা খণ্ডিত মরদেহ উদ্ধার সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত এমপি গাজী নজরুলকে জামায়াতে ইসলামীর পদত্যাগের আহ্বান গোপালগঞ্জে এজলাসে কাচের পেপারওয়েট ছুড়ে নারী আইনজীবীকে আহত করলেন বিচারক মুক্তিপণের উদ্দেশ্যে সাত বছরের শিশু অপহরণ: রাঙ্গুনিয়া থেকে শিশু উদ্ধার ও ৩ জন গ্রেপ্তার গাজী নজরুলের ভিডিও ঘিরে মোংলায় বিএনপির বিক্ষোভ সন্তান প্রসবের জন্য হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু মুক্তবুদ্ধির অগ্রপথিক আবুল ফজলকে শ্রদ্ধাভরে স্মরণ

দেশ

বীরের মৃত্যু একবার, কাপুরুষ মরে বারবার

এবিএম জাকিরুল হক টিটন

প্রকাশ: ২৪ই জুলাই ২০২৬, ১:৩১ এএম

বীরের মৃত্যু একবার, কাপুরুষ মরে বারবার

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা কেন মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-কে রাষ্ট্রপতি হিসেবে মনোনীত করেছিলেন—প্রশ্নটি আজও আমার কাছে এক বিস্ময়।

 

আমার আজও স্পষ্ট মনে আছে সেই দিনের কথা। রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া)-এর পল্টন কার্যালয়ে তৎকালীন আহ্বায়ক, রাকসুর সাবেক ভিপি নূরুল ইসলাম ঠান্ডু ভাই আমাদের জানালেন,

রুয়ার কমিটি থেকে মোহাম্মদ সাহাবুদ্দিনকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি দিতে হবে এবং তাঁর সঙ্গে একটি ফরমাল সাক্ষাৎ করতে হবে। আমি, আইয়ুব ভাইসহ অনেকেই বিস্মিত হয়ে জানতে চাইলাম—কেন?

 

ঠান্ডু ভাই শান্তভাবে বললেন, “মোহাম্মদ সাহাবুদ্দিন রাষ্ট্রপতি হচ্ছেন।”

 

আমি বিশ্বাসই করতে পারছিলাম না। আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী ও অভিজ্ঞ রাজনৈতিক দল কোন বিবেচনায় তাঁকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মনোনীত করল—সেই প্রশ্নের উত্তর আজও আমার জানা নেই।

 

ব্যক্তিগতভাবে মোহাম্মদ সাহাবুদ্দিন একজন অত্যন্ত সজ্জন, ভদ্র ও অমায়িক মানুষ। রুয়ার কার্যক্রমে তিনি আমাদের সঙ্গে ছিলেন। রাষ্ট্রপতি হওয়ার পরও তিনি একাধিকবার আমাদের খোঁজ নিয়েছেন। বঙ্গভবনে আমন্ত্রণ জানিয়েছেন, আন্তরিক আপ্যায়ন করেছেন। একজন মানুষ হিসেবে তাঁর ব্যবহার নিঃসন্দেহে প্রশংসনীয়।

 

কিন্তু রাষ্ট্র পরিচালনার ইতিহাসে শুধু ভদ্রতা বা ব্যক্তিগত সৌজন্য যথেষ্ট নয়। একটি রাষ্ট্রের সংকটময় সময়ে সবচেয়ে বেশি প্রয়োজন হয় দৃঢ়তা, নৈতিক সাহস এবং সংবিধানের প্রতি অবিচল আনুগত্য।

 

আমার মূল্যায়নে, সেখানেই তিনি ব্যর্থ হয়েছেন।

 

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর রাষ্ট্রপতি হিসেবে তাঁর ভূমিকা নিয়ে নানা বিতর্ক সৃষ্টি হয়। সমালোচকদের অভিযোগ, তিনি একের পর এক এমন সিদ্ধান্ত বা বক্তব্যের সঙ্গে যুক্ত হন, যা তাঁর সাংবিধানিক নিরপেক্ষতা ও দৃঢ়তা সম্পর্কে প্রশ্নের জন্ম দেয়।

 

অনেকের মতে—

 

– শেখ হাসিনার পদত্যাগ নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য সামনে আসে।

– সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে বিতর্কিত তথ্য প্রচারিত হয়।

– অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণের সাংবিধানিক ভিত্তি নিয়েও ব্যাপক প্রশ্ন ওঠে।

– পরবর্তী সময়ে বিভিন্ন অধ্যাদেশ ও রাজনৈতিক সিদ্ধান্তে রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে সমালোচনা তৈরি হয়।

– নতুন সরকারের শপথ অনুষ্ঠানও তাঁর মাধ্যমেই সম্পন্ন হয়।

 

এসব ঘটনার ফলে রাষ্ট্রপতি পদের মর্যাদা ও নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন আরও গভীর হয়েছে।

 

আমার কাছে সবচেয়ে বেদনাদায়ক বিষয় হলো—তিনি চাইলে ভিন্ন একটি অবস্থান নিতে পারতেন।

 

তিনি বলতে পারতেন,

“অসাংবিধানিক কোনো কাজে আমি অংশ নেব না।”

 

তিনি প্রশ্ন তুলতে পারতেন,

“প্রধানমন্ত্রীর সাংবিধানিকভাবে বৈধ পদত্যাগপত্র কোথায়?”

 

তিনি বলতে পারতেন,

“সংবিধানের বিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।”

 

এমন অবস্থান নিলে হয়তো তাঁকে পদচ্যুত করা হতো, বন্দি করা হতো, এমনকি ব্যক্তিগতভাবে চরম মূল্যও দিতে হতে পারত। কিন্তু ইতিহাস তাঁকে সংবিধানের রক্ষক, নীতির প্রশ্নে আপসহীন এক রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করত।

 

ইতিহাসে এমন বহু উদাহরণ আছে, যেখানে মানুষ ক্ষমতা হারিয়ে অমর হয়েছে; আবার ক্ষমতায় থেকেও বিস্মৃত হয়েছে। কারণ ইতিহাস শেষ পর্যন্ত ক্ষমতার নয়, চরিত্রের বিচার করে।

 

আমার দৃষ্টিতে, মোহাম্মদ সাহাবুদ্দিন সেই ঐতিহাসিক সুযোগটি হারিয়েছেন।

 

বাংলা ভাষায় একটি বহুল প্রচলিত প্রবাদ আছে—”বীরের মৃত্যু একবার, কাপুরুষ মরে বারবার।”

 

এই কথার মর্মার্থ হলো, নীতির প্রশ্নে আপসহীন মানুষ একবারই মৃত্যুকে আলিঙ্গন করে, কিন্তু আত্মসম্মান বিসর্জন দিয়ে বেঁচে থাকা মানুষ প্রতিনিয়ত অপমান ও আত্মগ্লানিতে ভোগে।

 

একজন মুক্তিযোদ্ধা হিসেবে তাঁর কাছ থেকে জাতির প্রত্যাশা ছিল অনেক বেশি। মানুষ আশা করেছিল, তিনি সংকটের সময় সংবিধান, গণতন্ত্র এবং রাষ্ট্রের মর্যাদার পক্ষে অটল থাকবেন।

 

সেই প্রত্যাশা পূরণ হয়েছে কি না—তার বিচার অবশ্যই ইতিহাস করবে।

 

ইতিহাসের আদালতে ব্যক্তিগত সম্পর্কের মূল্য খুব কম; সেখানে বিবেচিত হয় দায়িত্ব পালনের সাহস, নৈতিক দৃঢ়তা এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য। সেই বিচারে কে সম্মানিত হবেন, আর কে সমালোচিত—তার চূড়ান্ত রায় সময়ই দেবে।

 

লেখক : সম্পাদক ও প্রকাশক- জি-লাইভ২৪

মন্তব্য