খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২১ই জুলাই ২০২৫, ৬:১৩ পিএম

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের কাছে যাত্রীবাহী একটি ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ জন নিহত হয়েছেন এবং ৫৬৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
সোমবার বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় জরুরি কর্মকর্তাদের বরাতে এ তথ্য পাওয়া গেছে।
রোববার মানাডো শহরের পথে থাকা ‘কেএম বার্সেলোনা ৫’ নামের ফেরিটির পেছনের অংশে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। উপকূলরক্ষী বাহিনীর মতে, আগুন লাগার সঙ্গে সঙ্গে যাত্রীরা লাইফ জ্যাকেট পরে পানি দিয়ে ঝাঁপিয়ে পড়েন।
মানাডো উদ্ধার সংস্থার প্রকাশিত এক ভিডিও ফুটেজে দেখা যায়, একটি উপকূলরক্ষী জাহাজ আগুন নেভাতে ফেরিটিতে পানি ছিটাচ্ছে, আর চারপাশে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ছে।
উদ্ধার তৎপরতা এখনো চলছে বলে জানিয়েছেন মানাডো উদ্ধার সংস্থার প্রধান জর্জ লিও মার্সি রান্ডাং।
জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা জানায়, ফেরি ও আশপাশের পানিতে অভিযান চালিয়ে মোট ৫৬৮ জনকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে তিনজনের মরদেহ পাওয়া গেছে।
মন্তব্য