জি-লাইভ ডেস্ক
প্রকাশ: ২ই আগস্ট ২০২৬, ১২:২৬ পিএম

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের গাড়ি লক্ষ্য করে নাশকতামূলক হামলার প্রবল আশঙ্কা প্রকাশ করেছে পুলিশ সদর দপ্তর। সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর ঘটনা ও ঝুঁকি এড়াতে দেশের সব পুলিশ ইউনিটকে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে মাঠপর্যায়ে পুলিশের ব্যবহৃত ছোট-বড় সব ধরণের যানবাহনের সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দপ্তরের অপারেশন্স নিয়ন্ত্রণকক্ষ থেকে এক জরুরি বার্তার মাধ্যমে নির্দেশনাবলি কার্যকর করার জন্য দেশের প্রতিটি মহানগর, রেঞ্জ, জেলা এবং সকল বিশেষায়িত ইউনিটের দায়িত্বপ্রাপ্ত প্রধানদের কাছে চিঠি পাঠানো হয়।
বার্তায় উল্লেখ করা হয়েছে যে, সাম্প্রতিক গোয়েন্দা নজরদারিতে পুলিশের জিপ, পিকআপ, মাইক্রোবাস ও বাসসহ সরকারি কাজে ব্যবহৃত গাড়িগুলো নাশকতার সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে বলে সংকেত পাওয়া গেছে। এই পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কর্মকর্তাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ বাধ্যতামূলক করা হয়েছে:
সতর্ক পার্কিং ও সার্বক্ষণিক প্রহারা: ডিউটি চলাকালে বা যেকোনো প্রয়োজনে গাড়ি থামানোর প্রয়োজন দেখা দিলে তা ফাঁকা বা ঝুঁকিপূর্ণ জায়গায় না রেখে নিরাপদ স্থানে রাখতে হবে।
অরক্ষিত না রাখা: কোনো অবস্থাতেই সরকারি যানবাহন ফাঁকা, অরক্ষিত বা নজরদারির বাইরে রাখা যাবে না। গাড়ি যেখানেই থামুক না কেন, সেখানে পুলিশের নিজস্ব প্রহারা নিশ্চিত করতে হবে।
স্থায়ী ক্যাম্প ও থানার নিরাপত্তা: টহল বা দায়িত্ব পালন শেষে থানা, পুলিশ লাইনস, মেট্রোপলিটন হেডকোয়ার্টার কিংবা জেলা অফিস কম্পাউন্ডে রাখা যানবাহনের নিরাপত্তা বাড়াতে প্রয়োজনীয় প্রহরী মোতায়েন করতে হবে।
ঐতিহাসিক ও স্পর্শকাতর আগস্ট মাসকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির আশঙ্কায় এই বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম পরিস্থিতি ব্যাখ্যা করে জানান, আগস্ট মাস এলেই নিষিদ্ধ ও উগ্রবাদী সংগঠনগুলোর নানা ধরনের নাশকতামূলক তৎপরতা চালানোর চক্রান্ত থাকে।
তিনি উল্লেখ করেন, গোয়েন্দা তথ্যের প্রাথমিক বিশ্লেষণেই পুলিশের যানবাহনে হামলার সম্ভাব্য ঝুঁকির কথা উঠে এসেছে। ফলশ্রুত হিসেবে, কোনো প্রকার সুযোগ না দিয়ে আগাম প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যেই পুলিশ সদর দপ্তর থেকে পুরো দেশে এই আগাম নিরাপত্তামূলক নির্দেশনা জারি করা হয়েছে। মাঠপর্যায়ের সব সদস্যকে এ নির্দেশনা শতভাগ মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য