ব্রেকিং নিউজ :
হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন

খেলা

জিম্বাবুয়ে সফরকে কেন এত বড় পরীক্ষা মানছেন শান্ত?

খবরওয়ালা ডেস্ক

প্রকাশ: ২৭ই জুন ২০২৬, ১০:৪৬ পিএম

জিম্বাবুয়ে সফরকে কেন এত বড় পরীক্ষা মানছেন শান্ত?

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাইয়ের তেতো স্বাদ পাওয়া বাদ দিলে সাম্প্রতিক সময়ে ক্রিকেটের দীর্ঘ সংস্করণে বাংলাদেশের পারফরম্যান্স এককথায় দুর্দান্ত। গত বছরের অক্টোবর থেকে হিসাব করলে দেখা যাবে, টানা চার ওয়ানডে সিরিজ জয়ের পাশাপাশি নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো টানা চার টেস্ট জিতেছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টেস্টে দাপুটে জয়ের পর এ বছর পাকিস্তানকে টেস্ট সিরিজে ধবলধোলাই করার অনন্য কীর্তি গড়েছে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। ঘরের মাঠে টানা চার টেস্ট জয়ের এই গৌরব এসেছে নাজমুল হোসেন শান্তর হাত ধরেই। তবে এবার সেই চেনা আঙিনা ছেড়ে চেনা কন্ডিশনের বাইরে যাওয়ার পালা। আগামীকাল থেকে হারারেতে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি দিয়েই শুরু হচ্ছে শান্ত ও মাহমুদুল হাসান জয়দের অ্যাওয়ে সিরিজের মিশন। জুলাইয়ে এই জিম্বাবুয়ে সিরিজের পর আগস্টেই কঠিন অস্ট্রেলিয়া সফরে দুটি টেস্ট খেলবে লাল-সবুজের দল। আর এই কারণেই সামনের বড় পরীক্ষার প্রস্তুতি হিসেবে এই সিরিজকে ভীষণ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ।

জিম্বাবুয়ের বিপক্ষে এই একমাত্র টেস্টের দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ লিটন দাস। তাঁর পরিবর্তে দলে ডাক পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। লিটনের পাশাপাশি এই ম্যাচে দেখা যাবে না নাহিদ রানা, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদকে। তবে স্পিন আক্রমণে ভরসা জোগাতে থাকছেন তাইজুল ইসলাম ও নাঈম হাসান। পেস বিভাগে বড় দায়িত্ব থাকবে ইবাদত হোসেন চৌধুরী ও সৈয়দ খালেদ আহমেদের কাঁধে; আর তাদের সঙ্গে যোগ দিচ্ছেন ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে বল হাতে কাঁপানো তরুণ হাসান মাহমুদ। জিম্বাবুয়ে টেস্ট মাঠে নামার আগে আজ বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় অধিনায়ক শান্ত তাঁর সুদূরপ্রসারী পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, “আমরা ভালো ক্রিকেট খেলে ম্যাচটি জিততে চাই। কারণ, এই সিরিজের পরপরই আমাদের আরও কিছু অ্যাওয়ে সিরিজ আছে। এই সিরিজে আমরা কতটা ভালো ক্রিকেট খেলতে পারছি, দলগত বোঝাপড়া কেমন হচ্ছে, সেটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের ব্যাটার ও বোলাররা যদি এই কন্ডিশনে নিজেদের মেলে ধরতে পারে, তবে সেই আত্মবিশ্বাস সামনের বড় সিরিজগুলোতে দারুণ কাজে আসবে।”

গত বছরের জুনে শ্রীলঙ্কার বিপক্ষে আচমকা টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন শান্ত। তবে এর কয়েক মাস পরই বিসিবি পুনরায় তাঁর কাঁধেই টেস্ট দলের নেতৃত্বভার তুলে দেয়। ক্রিকেট বোর্ডের সেই আস্থার প্রতিদান শান্ত দিচ্ছেন দারুণভাবে। টানা চার ম্যাচ জিতে ইতিমধ্যে বাংলাদেশের টেস্ট ইতিহাসের সবচেয়ে সফল ও সর্বোচ্চ ম্যাচজয়ী অধিনায়ক বনে গেছেন তিনি। তাঁর ক্ষুরধার নেতৃত্বে বাংলাদেশ এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৮টি টেস্ট জিতেছে, যা মুশফিকুর রহিমকেও পেছনে ফেলে দিয়েছে। মুশফিকের অধীনে বাংলাদেশ ৭টি টেস্টে জয়ের মুখ দেখেছিল। পুনরায় অধিনায়কত্ব ফিরে পাওয়ার পর শান্ত নিজেকে পুরোদস্তুর ‘ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’ হিসেবে প্রমাণ করেছেন। পাকিস্তানের বিপক্ষে টেস্টে দারুণ এক সেঞ্চুরিও এসেছে তাঁর ব্যাট থেকে। মাঠের বাইরে ড্রেসিংরুমে তিনি এমন এক চমৎকার পরিবেশ তৈরি করেছেন, যার ফলে বাংলাদেশ দল এখন সত্যিকার অর্থেই একটি সুখী পরিবার হিসেবে মাঠের লড়াইয়ে নামছে।

ক্রিকেটীয় শক্তিতে প্রতিপক্ষ জিম্বাবুয়ে তুলনামূলক দুর্বল মনে হলেও অতীত ইতিহাস কিন্তু অতটা সহজ নয়। গত বছর ঘরের মাঠ সিলেটে এই জিম্বাবুয়ের বিপক্ষেই হারতে হয়েছিল বাংলাদেশকে। তার ওপর দীর্ঘ ৫ বছর পর জিম্বাবুয়ের মাটিকে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ দল। সবশেষ ২০২১ সালের হারারে টেস্টে খেলার পর সাদা পোশাকের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। নিজের বিদায়ী টেস্টে সেঞ্চুরি করে ম্যাচসেরাও হয়েছিলেন তিনি। এরপর গত পাঁচ বছরে দেশের ক্রিকেটে অনেক জল গড়িয়েছে, এসেছে বড় পরিবর্তন। ক্রিকেটের সেই বিখ্যাত ‘পঞ্চপাণ্ডবদের’ মধ্যে এবার দলে আছেন কেবল মুশফিকুর রহিম। গত বছরের নভেম্বরে মিরপুরে নিজের শততম টেস্টে সেঞ্চুরি করার কীর্তি গড়া মুশফিক এ বছর পাকিস্তানের মাটিতেও সেঞ্চুরি করে নিজের জাত চিনিয়েছেন।

এবারের জিম্বাবুয়ে সিরিজের দলে থাকা দুই তরুণ ক্রিকেটার অমিত হাসান ও রবিউল হকের এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটেনি। অন্যদিকে তাওহীদ হৃদয় সীমিত ওভারের ক্রিকেটে দলের নিয়মিত মুখ হলেও এখনো টেস্ট ক্যাপ মাথায় তোলা হয়নি তাঁর। আগামীকাল হারারের উইকেটে কার ভাগ্য খোলে, তা সময়ই বলে দেবে। তবে দল যে একটি ইতিবাচক মানসিকতা নিয়ে মাঠে নামবে, সেই আশা শতভাগ রয়েছে অধিনায়কের। শান্ত বলেন, “এখানে যতটুকু সম্ভব আমরা ভালো অনুশীলন করতে পেরেছি। গত কয়েকটা সিরিজ ধরে দল ভালো ছন্দে আছে। আশা করি, জিম্বাবুয়ের বিপক্ষেও আমরা সেই ধারা বজায় রাখতে পারব।”

হারারেতে একমাত্র টেস্ট ম্যাচটি শেষ হওয়ার পর শুরু হবে সীমিত ওভারের ক্রিকেট লড়াই। টেস্টের পর জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। আগামী ৬, ৯ ও ১১ জুলাই হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর দুই দল উড়াল দেবে বুলাওয়েতে, যেখানে ১৫, ১৭ ও ১৯ জুলাই অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সামনের ব্যস্ত সূচির কথা মাথায় রেখে পুরো সফরটিকেই নিজেদের প্রমাণের বড় মঞ্চ হিসেবে দেখছেন ক্রিকেটাররা।

মন্তব্য