ইইউ’র নিষেধাজ্ঞা রাশিয়ায় ‘গুরুতর নেতিবাচক প্রভাব’ ফেলেছে: চীনের অভিযোগ

রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করেছে চীন। চীনের দাবি, এই নিষেধাজ্ঞাগুলো শুধু ভুল নয়, বরং চীন ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার বাণিজ্য ও আর্থিক সহযোগিতার ওপরও গভীর নেতিবাচক প্রভাব ফেলেছে।

সোমবার এক বিবৃতিতে চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, রাশিয়ার সামরিক কার্যক্রমে নিয়ন্ত্রণ আরোপের লক্ষ্যে চীনা কোম্পানিগুলোকেও টার্গেট করে ইইউ যে পদক্ষেপ নিয়েছে, তা অনুচিত।

বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, “ইউরোপীয় ইউনিয়নের এই পদক্ষেপ চীন-ইইউ নেতৃবৃন্দের মধ্যে অর্জিত ঐকমত্যের পরিপন্থী। এটি দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক এবং আর্থিক সহযোগিতায় গুরুতর নেতিবাচক প্রভাব ফেলেছে।”