মন্দিরে নগ্ন নারী পর্যটক

মন্দিরে নগ্ন নারী পর্যটক। ইন্দোনেশিয়ার বালিতে একটি মন্দিরে আয়োজিত নাচের অনুষ্ঠানে হঠাৎই নগ্ন অবস্থায় দেখা যায় এক নারী পর্যটককে। ওই অবস্থায় নৃত্যশিল্পীদের পাশে ঘুরে বেড়াতে দেখা যায় তাকে। পরে ওই নারীকে চিকিৎসার জন্য মানসিক হাসপাতালে পাঠানো হয়।গত বৃহস্পতিবার পুলিশের মুখপাত্র স্তেফানুস সাতাকে বায়ু বলেন, ‘ওই জার্মান নাগরিক বিষণ্ন ছিলেন। কারণ, বালিতে থাকার মতো অর্থ তার কাছে ছিল না।’

ইন্দোনেশিয়ার বালি দ্বীপে আপত্তিকর আচরণের কারণে বিদেশিদের বিতাড়িত করার ঘটনা প্রায়ই ঘটছে। বিশেষ করে যেসব পর্যটকের কর্মকাণ্ড ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে, তাদের বিরুদ্ধে কঠোর হচ্ছে কর্তৃপক্ষ।পুলিশ বলছে, দারজা তুসচিনস্কি নামের ওই জার্মান নারী বালি দ্বীপে ছুটি কাটাচ্ছিলেন। কিন্তু সেখানে বিভিন্ন হোটেলের বিল তিনি পরিশোধ করতে পারছিলেন না।

মন্দিরে নগ্ন নারী পর্যটক

এই নারীর কর্মকাণ্ডের কারণে স্থানীয় বাসিন্দা, ইন্টারনেট ব্যবহারকারী এমনকি কয়েকজন অতিথিও (বিশেষ করে বিদেশি পর্যটক) ক্ষিপ্ত হয়েছেন। ২৮ বছর বয়সী ওই নারী মন্দিরের ভেতরের পবিত্র অংশেও ঢোকার চেষ্টা করেছিলেন। পরে নিরাপত্তারক্ষীরা তাকে সরিয়ে নেন।

 

মন্দিরে নগ্ন নারী পর্যটক

 

ওই পর্যটককে একটি ফ্লাইটে করে তার দেশে পাঠিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি তাতে রাজি হননি। পরে বাংলি শহরের একটি মানসিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।গত মাসে ৭০০ বছরের পুরোনো একটি পবিত্র বটগাছের সামনে এক রুশ নারীর নগ্ন অবস্থায় তোলা ছবি ভাইরাল হওয়ার পর স্থানীয় হিন্দুরা ক্ষুব্ধ হন। পরে ওই রুশ নারীকে মস্কোতে ফেরত পাঠানো হয়েছে।

একই মাসে একটি পবিত্র পর্বতের ওপর অর্ধনগ্ন অবস্থায় তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার কারণে আরও এক রুশ নাগরিককে বালি থেকে বিতাড়িত করা হয়েছে।

 

মন্দিরে নগ্ন নারী পর্যটক

Leave a Comment