ব্রেকিং নিউজ :
মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন

দেশ

হবিগঞ্জ সীমান্তে বিজিবির নজরদারি জোরদার

খবরওয়ালা ডেস্ক

প্রকাশ: ৭ই জুন ২০২৬, ৬:২৮ পিএম

হবিগঞ্জ সীমান্তে বিজিবির নজরদারি জোরদার

দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে মানুষকে ঠেলে পাঠানোর (পুশ ইন) প্রবণতা বৃদ্ধি পাওয়ায় হবিগঞ্জ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। হবিগঞ্জের ৫৫ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন প্রায় ১০৩ কিলোমিটার সীমান্তজুড়ে ২৪ ঘণ্টা টহল, গোয়েন্দা নজরদারি এবং প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ কার্যক্রম বাড়ানো হয়েছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাইকিং এবং উঠান বৈঠকের মাধ্যমে স্থানীয় জনগণকে সচেতন করা হচ্ছে। শনিবার গভীর রাতে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় সতর্কতামূলক মাইকিং পরিচালনা করা হয়। একই সঙ্গে গ্রাম পুলিশ ও আনসার-ভিডিপি সদস্যদের অংশগ্রহণে উঠান বৈঠকের মাধ্যমে পুশ ইন, সন্দেহজনক চলাচল শনাক্তকরণ এবং দ্রুত তথ্য প্রদানের বিষয়ে স্থানীয়দের অবহিত করা হচ্ছে।

হবিগঞ্জ সীমান্তের কোনো অংশ দিয়ে রোববার পর্যন্ত কোনো অনুপ্রবেশের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে বিজিবি।

সীমান্তবর্তী বাসিন্দারা এসব উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। চুনারুঘাট উপজেলার গুইবিল এলাকার ভ্যানচালক মো. মজনু মিয়া জানান, রাতের বেলায় মাইকিংয়ের কারণে এলাকাবাসী আরও সতর্ক হয়েছে এবং বিজিবির নিয়মিত উপস্থিতিতে তারা নিরাপদ বোধ করছেন। মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকার চা-বাগান কর্মী মোহন লাল বলেন, উঠান বৈঠকে পুশ ইন পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়ায় সাধারণ মানুষ সন্দেহজনক ব্যক্তিদের বিষয়ে আরও সচেতন হয়েছেন এবং তথ্য দিতে আগ্রহী হচ্ছেন।

বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা জোরদারে নিয়মিত সচেতনতামূলক সভা, প্রচার কার্যক্রম এবং স্থানীয় জনগণের সম্পৃক্ততা অব্যাহত থাকবে। পাশাপাশি ২৪ ঘণ্টা নজরদারির মাধ্যমে যেকোনো সন্দেহজনক তৎপরতা দ্রুত শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, বর্তমান পরিস্থিতিতে সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে। প্রতিটি বর্ডার আউটপোস্টে (বিওপি) টহল জোরদার করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। তিনি আরও জানান, স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সীমান্তের প্রতিটি অংশ পর্যবেক্ষণের আওতায় আনা হয়েছে। রাতের নিরাপত্তা নিশ্চিত করতে থার্মাল ও ইনফ্রারেড ড্রোন ব্যবহার করা হচ্ছে।

তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না।

সীমান্ত নিরাপত্তা কার্যক্রম (হবিগঞ্জ ৫৫ বিজিবি)

কার্যক্রমবিবরণ
সীমান্ত এলাকাপ্রায় ১০৩ কিলোমিটার
টহল ব্যবস্থা২৪ ঘণ্টা জোরদার টহল
নজরদারিগোয়েন্দা ও প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ
সচেতনতামূলক উদ্যোগমাইকিং ও উঠান বৈঠক
অংশগ্রহণকারীবিজিবি, গ্রাম পুলিশ, আনসার-ভিডিপি
বিশেষ প্রযুক্তিথার্মাল ও ইনফ্রারেড ড্রোন
বর্তমান অবস্থাকোনো অনুপ্রবেশের ঘটনা ঘটেনি

মন্তব্য