ব্রেকিং নিউজ :
পটুয়াখালীর দুমকিতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের দায়ে শিক্ষক আটক রাজধানীতে গ্রেপ্তার সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল মাদক সেবনে বাধা দেওয়ায় বাবার মর্মান্তিক পরিণতি: সাভারে ঘাতক ছেলে আটক একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু মেটলাইফের বিরুদ্ধে ৪৪ লাখ টাকার বিমা দাবিতে প্রতারণা ও হয়রানির অভিযোগ শেওড়াপাড়ায় বাসচাপায় রাইড শেয়ারিং চালকের মৃত্যু রাজধানীর সিএনজি পাম্পে গ্যাস সংকট, দীর্ঘ লাইনে চালকরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ঘিরে ভারতে নতুন রাজনৈতিক চাপ মিরপুরে রাতের গোলাগুলিতে যুবদল নেতাসহ তিনজন গুলিবিদ্ধ আইসিসিবির শিক্ষামেলায় উপচে পড়া ভিড় পটুয়াখালীর দুমকিতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের দায়ে শিক্ষক আটক রাজধানীতে গ্রেপ্তার সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল মাদক সেবনে বাধা দেওয়ায় বাবার মর্মান্তিক পরিণতি: সাভারে ঘাতক ছেলে আটক একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু মেটলাইফের বিরুদ্ধে ৪৪ লাখ টাকার বিমা দাবিতে প্রতারণা ও হয়রানির অভিযোগ শেওড়াপাড়ায় বাসচাপায় রাইড শেয়ারিং চালকের মৃত্যু রাজধানীর সিএনজি পাম্পে গ্যাস সংকট, দীর্ঘ লাইনে চালকরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ঘিরে ভারতে নতুন রাজনৈতিক চাপ মিরপুরে রাতের গোলাগুলিতে যুবদল নেতাসহ তিনজন গুলিবিদ্ধ আইসিসিবির শিক্ষামেলায় উপচে পড়া ভিড় পটুয়াখালীর দুমকিতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের দায়ে শিক্ষক আটক রাজধানীতে গ্রেপ্তার সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল মাদক সেবনে বাধা দেওয়ায় বাবার মর্মান্তিক পরিণতি: সাভারে ঘাতক ছেলে আটক একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু মেটলাইফের বিরুদ্ধে ৪৪ লাখ টাকার বিমা দাবিতে প্রতারণা ও হয়রানির অভিযোগ শেওড়াপাড়ায় বাসচাপায় রাইড শেয়ারিং চালকের মৃত্যু রাজধানীর সিএনজি পাম্পে গ্যাস সংকট, দীর্ঘ লাইনে চালকরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ঘিরে ভারতে নতুন রাজনৈতিক চাপ মিরপুরে রাতের গোলাগুলিতে যুবদল নেতাসহ তিনজন গুলিবিদ্ধ আইসিসিবির শিক্ষামেলায় উপচে পড়া ভিড় পটুয়াখালীর দুমকিতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের দায়ে শিক্ষক আটক রাজধানীতে গ্রেপ্তার সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল মাদক সেবনে বাধা দেওয়ায় বাবার মর্মান্তিক পরিণতি: সাভারে ঘাতক ছেলে আটক একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু মেটলাইফের বিরুদ্ধে ৪৪ লাখ টাকার বিমা দাবিতে প্রতারণা ও হয়রানির অভিযোগ শেওড়াপাড়ায় বাসচাপায় রাইড শেয়ারিং চালকের মৃত্যু রাজধানীর সিএনজি পাম্পে গ্যাস সংকট, দীর্ঘ লাইনে চালকরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ঘিরে ভারতে নতুন রাজনৈতিক চাপ মিরপুরে রাতের গোলাগুলিতে যুবদল নেতাসহ তিনজন গুলিবিদ্ধ আইসিসিবির শিক্ষামেলায় উপচে পড়া ভিড় পটুয়াখালীর দুমকিতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের দায়ে শিক্ষক আটক রাজধানীতে গ্রেপ্তার সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল মাদক সেবনে বাধা দেওয়ায় বাবার মর্মান্তিক পরিণতি: সাভারে ঘাতক ছেলে আটক একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু মেটলাইফের বিরুদ্ধে ৪৪ লাখ টাকার বিমা দাবিতে প্রতারণা ও হয়রানির অভিযোগ শেওড়াপাড়ায় বাসচাপায় রাইড শেয়ারিং চালকের মৃত্যু রাজধানীর সিএনজি পাম্পে গ্যাস সংকট, দীর্ঘ লাইনে চালকরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ঘিরে ভারতে নতুন রাজনৈতিক চাপ মিরপুরে রাতের গোলাগুলিতে যুবদল নেতাসহ তিনজন গুলিবিদ্ধ আইসিসিবির শিক্ষামেলায় উপচে পড়া ভিড় পটুয়াখালীর দুমকিতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের দায়ে শিক্ষক আটক রাজধানীতে গ্রেপ্তার সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল মাদক সেবনে বাধা দেওয়ায় বাবার মর্মান্তিক পরিণতি: সাভারে ঘাতক ছেলে আটক একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু মেটলাইফের বিরুদ্ধে ৪৪ লাখ টাকার বিমা দাবিতে প্রতারণা ও হয়রানির অভিযোগ শেওড়াপাড়ায় বাসচাপায় রাইড শেয়ারিং চালকের মৃত্যু রাজধানীর সিএনজি পাম্পে গ্যাস সংকট, দীর্ঘ লাইনে চালকরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ঘিরে ভারতে নতুন রাজনৈতিক চাপ মিরপুরে রাতের গোলাগুলিতে যুবদল নেতাসহ তিনজন গুলিবিদ্ধ আইসিসিবির শিক্ষামেলায় উপচে পড়া ভিড় পটুয়াখালীর দুমকিতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের দায়ে শিক্ষক আটক রাজধানীতে গ্রেপ্তার সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল মাদক সেবনে বাধা দেওয়ায় বাবার মর্মান্তিক পরিণতি: সাভারে ঘাতক ছেলে আটক একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু মেটলাইফের বিরুদ্ধে ৪৪ লাখ টাকার বিমা দাবিতে প্রতারণা ও হয়রানির অভিযোগ শেওড়াপাড়ায় বাসচাপায় রাইড শেয়ারিং চালকের মৃত্যু রাজধানীর সিএনজি পাম্পে গ্যাস সংকট, দীর্ঘ লাইনে চালকরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ঘিরে ভারতে নতুন রাজনৈতিক চাপ মিরপুরে রাতের গোলাগুলিতে যুবদল নেতাসহ তিনজন গুলিবিদ্ধ আইসিসিবির শিক্ষামেলায় উপচে পড়া ভিড় পটুয়াখালীর দুমকিতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের দায়ে শিক্ষক আটক রাজধানীতে গ্রেপ্তার সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল মাদক সেবনে বাধা দেওয়ায় বাবার মর্মান্তিক পরিণতি: সাভারে ঘাতক ছেলে আটক একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু মেটলাইফের বিরুদ্ধে ৪৪ লাখ টাকার বিমা দাবিতে প্রতারণা ও হয়রানির অভিযোগ শেওড়াপাড়ায় বাসচাপায় রাইড শেয়ারিং চালকের মৃত্যু রাজধানীর সিএনজি পাম্পে গ্যাস সংকট, দীর্ঘ লাইনে চালকরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ঘিরে ভারতে নতুন রাজনৈতিক চাপ মিরপুরে রাতের গোলাগুলিতে যুবদল নেতাসহ তিনজন গুলিবিদ্ধ আইসিসিবির শিক্ষামেলায় উপচে পড়া ভিড় পটুয়াখালীর দুমকিতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের দায়ে শিক্ষক আটক রাজধানীতে গ্রেপ্তার সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল মাদক সেবনে বাধা দেওয়ায় বাবার মর্মান্তিক পরিণতি: সাভারে ঘাতক ছেলে আটক একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু মেটলাইফের বিরুদ্ধে ৪৪ লাখ টাকার বিমা দাবিতে প্রতারণা ও হয়রানির অভিযোগ শেওড়াপাড়ায় বাসচাপায় রাইড শেয়ারিং চালকের মৃত্যু রাজধানীর সিএনজি পাম্পে গ্যাস সংকট, দীর্ঘ লাইনে চালকরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ঘিরে ভারতে নতুন রাজনৈতিক চাপ মিরপুরে রাতের গোলাগুলিতে যুবদল নেতাসহ তিনজন গুলিবিদ্ধ আইসিসিবির শিক্ষামেলায় উপচে পড়া ভিড় পটুয়াখালীর দুমকিতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের দায়ে শিক্ষক আটক রাজধানীতে গ্রেপ্তার সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল মাদক সেবনে বাধা দেওয়ায় বাবার মর্মান্তিক পরিণতি: সাভারে ঘাতক ছেলে আটক একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু মেটলাইফের বিরুদ্ধে ৪৪ লাখ টাকার বিমা দাবিতে প্রতারণা ও হয়রানির অভিযোগ শেওড়াপাড়ায় বাসচাপায় রাইড শেয়ারিং চালকের মৃত্যু রাজধানীর সিএনজি পাম্পে গ্যাস সংকট, দীর্ঘ লাইনে চালকরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ঘিরে ভারতে নতুন রাজনৈতিক চাপ মিরপুরে রাতের গোলাগুলিতে যুবদল নেতাসহ তিনজন গুলিবিদ্ধ আইসিসিবির শিক্ষামেলায় উপচে পড়া ভিড়

দেশ

লাইব্রেরিতে ঢুকে শিক্ষার্থীদের পিটালেন রাকসু ও শিবির নেতারা

জি- লাইভ ডেস্ক

প্রকাশ: ২৭ই জুলাই ২০২৬, ১০:৫৬ পিএম

লাইব্রেরিতে ঢুকে শিক্ষার্থীদের পিটালেন রাকসু ও শিবির নেতারা

প্রেমঘটিত একটি ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে নজিরবিহীন সহিংসতার সাক্ষী হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয় থেকে শুরু করে কেন্দ্রীয় গ্রন্থাগারের পাঠকক্ষ (রিডিং রুম) পর্যন্ত অন্তত তিন দফায় বেধড়ক মারধরের শিকার হয়েছেন তিন শিক্ষার্থী। কাঠ ও বাঁশের লাঠি, রড, বেল্ট এমনকি বেলচা দিয়ে ওই শিক্ষার্থীদের ওপর চড়াও হতে দেখা গেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও শাখা ছাত্রশিবিরের নেতা-কর্মীদের। মারধরের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় সাধারণ শিক্ষার্থীদের মাঝে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আহত তিন শিক্ষার্থী হলেন—ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আনাস ও হাসিব এবং সংস্কৃত বিভাগের মাহমুদুল হাসান। তাদের প্রথমে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। জানা গেছে, গুরুতর আহত অবস্থায় মাহমুদুলকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়ার সময়ও তাকে টানাঁচ্যাঁচড়া ও হেনস্তা করেন উত্তেজিত নেতা-কর্মীরা।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সূত্রপাত সংস্কৃত বিভাগের এক ছাত্রীর লিখিত অভিযোগকে ঘিরে। অভিযোগ অনুযায়ী, একই বিভাগের মহসিন আলম নামের এক ছাত্র তাকে প্রেমের প্রস্তাব দেন। প্রস্তাব প্রত্যাখ্যান করায় ওই ছাত্রীকে ভয়ভীতি প্রদর্শন এবং মহসিন আত্মহত্যা করেছেন দাবি করে অপরিচিত নম্বর থেকে কল করে ক্যাম্পাস ছাড়ার হুমকি দেওয়া হয়। এ নিয়ে রোববার রাতে প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান তার কার্যালয়ে উভয় পক্ষকে নিয়ে বৈঠকে বসেন। তখন মহসিনের পক্ষে আসা আনাস, হাসিব ও মাহমুদুল প্রক্টরের সামনেই উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

সমস্যা সমাধানে পরদিন সোমবার দুপুরে প্রক্টর কার্যালয়ে পুনরায় বৈঠক আহ্বান করা হয়। সেখানে উপস্থিত রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারসহ কয়েকজন নেতা আনাসের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকার অভিযোগ তোলেন। আনাসের ব্যবহৃত মুঠোফোনে ছাত্রলীগের কিছু নেতার সঙ্গে ছবি পাওয়া গেলে প্রক্টর কার্যালয়ের ভেতরেই তাকে মারধর করেন সালাহউদ্দিন আম্মার এবং রাকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) এস এম সালমান সাব্বির। পরবর্তীতে প্রক্টরিয়াল বডি তাদের বের করে দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।

প্রক্টর কার্যালয় থেকে বের হওয়ার পর বেলা ৩টার দিকে রাকসু ভবনের সামনে আনাসদের সঙ্গে রাকসু নেতাদের দ্বিতীয় দফায় সংঘর্ষ হয়। এতে রাকসুর তথ্য ও গবেষণা সম্পাদক বি এম নাজমুস সাকিব আহত হন। একপর্যায়ে তাড়া খেয়ে আনাস ও তার সঙ্গীরা কেন্দ্রীয় গ্রন্থাগারে গিয়ে আশ্রয় নেন। পিছন পিছন রাকসু ও শিবিরের নেতা-কর্মীরা সেখানে উপস্থিত হলে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। জীবন বাঁচাতে আনাসরা গ্রন্থাগারের পাঠকক্ষের ভেতরে প্রবেশ করেন। প্রক্টর তাদের রক্ষা করতে ভেতরে গেলেও উত্তেজিত ক্যাডাররা রিডিং রুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। সেখানে সাধারণ শিক্ষার্থীদের সামনেই কাঠ, বাঁশ, বেল্ট ও বেলচা দিয়ে আনাস ও তার বন্ধুদের ওপর আক্রমণ চালানো হয়।

ঘটনার বেশ কয়েকটি ভিডিও ফুটেজে দেখা যায়, সালাহউদ্দিন আম্মার হাতে বেলচা নিয়ে তাড়া করছেন এবং পাঠকক্ষের ভেতর বড় লাঠি দিয়ে বেধড়ক পেটাচ্ছেন। এ ছাড়া ভিডিও ফুটেজে শিবির-সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত রাকসু নেতা সালমান সাব্বির, ইমরান লস্কর, শাখা শিবিরের প্রচার সম্পাদক মেহেদী সজীব এবং ক্যাম্পাস মনিটরিং কো-অর্ডিনেটর ফাহিম রেজাসহ একাধিক নেতা-কর্মীকে সরাসরি হামলায় অংশ নিতে দেখা গেছে।

গ্রন্থাগারের ওই অপ্রীতিকর ঘটনার সময় পাঠকক্ষে উপস্থিত থাকা পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র হেলাল উদ্দীন ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা লাইব্রেরিতে পড়াশোনা করছিলাম। হঠাৎ উগ্র ভঙ্গিতে একদল লোক ভেতরে ঢুকে যাকে-তাকে ‘ছাত্রলীগ’ ট্যাগ দিয়ে মারধর শুরু করে। পড়ুয়া সাধারণ শিক্ষার্থীদের দিকেও তারা তেড়ে আসে। কেউ অপরাধী হলেও লাইব্রেরির মতো জায়গায় ঢুকে এভাবে আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারো নেই।”

আহত শিক্ষার্থী আনাস মারধরের বিষয়ে বলেন, “বন্ধুদের সাথে অতীতের কিছু ছবির অজুহাতে আমাকে ‘ছাত্রলীগ’ ট্যাগ দিয়ে প্রক্টর অফিসেই প্রথম মারধর করেন আম্মার। এরপর লাইব্রেরির ভেতর ঢুকে আমার ওপর নির্বিচারে অন্তত ২০০টিরও বেশি আঘাত করা হয়েছে।”

তবে অভিযোগ প্রসঙ্গে রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার জানান, প্রশাসন অভিযুক্তদের পুলিশের হাতে সোপর্দ না করে ছেড়ে দিলে তারা রাকসু ভবনে হামলা চালায়। পরবর্তীতে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থেই এ প্রতিরোধ গড়ে তোলা হয়। অন্যদিকে, ভিডিও ফুটেজে সংগঠনের একাধিক নেতার উপস্থিতির প্রমাণ থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মেহেদী হাসান এতে দলের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী সাধারণ শিক্ষার্থীদের ওপর এমন বর্বরোচিত আক্রমণের তীব্র নিন্দা জানান।

বর্তমানে ক্যাম্পাস ও আশেপাশের সার্বিক নিরাপত্তা জোরদারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আব্দুল আলীম এবং প্রক্টর মাহবুবর রহমান জানান, পুলিশ আনাস ও হাসান নামের দুজনকে হেফাজতে নিয়েছে। পুরো ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করতে দ্রুত একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য