ব্রেকিং নিউজ :
পটুয়াখালীর দুমকিতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের দায়ে শিক্ষক আটক রাজধানীতে গ্রেপ্তার সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল মাদক সেবনে বাধা দেওয়ায় বাবার মর্মান্তিক পরিণতি: সাভারে ঘাতক ছেলে আটক একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু মেটলাইফের বিরুদ্ধে ৪৪ লাখ টাকার বিমা দাবিতে প্রতারণা ও হয়রানির অভিযোগ শেওড়াপাড়ায় বাসচাপায় রাইড শেয়ারিং চালকের মৃত্যু রাজধানীর সিএনজি পাম্পে গ্যাস সংকট, দীর্ঘ লাইনে চালকরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ঘিরে ভারতে নতুন রাজনৈতিক চাপ মিরপুরে রাতের গোলাগুলিতে যুবদল নেতাসহ তিনজন গুলিবিদ্ধ আইসিসিবির শিক্ষামেলায় উপচে পড়া ভিড় পটুয়াখালীর দুমকিতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের দায়ে শিক্ষক আটক রাজধানীতে গ্রেপ্তার সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল মাদক সেবনে বাধা দেওয়ায় বাবার মর্মান্তিক পরিণতি: সাভারে ঘাতক ছেলে আটক একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু মেটলাইফের বিরুদ্ধে ৪৪ লাখ টাকার বিমা দাবিতে প্রতারণা ও হয়রানির অভিযোগ শেওড়াপাড়ায় বাসচাপায় রাইড শেয়ারিং চালকের মৃত্যু রাজধানীর সিএনজি পাম্পে গ্যাস সংকট, দীর্ঘ লাইনে চালকরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ঘিরে ভারতে নতুন রাজনৈতিক চাপ মিরপুরে রাতের গোলাগুলিতে যুবদল নেতাসহ তিনজন গুলিবিদ্ধ আইসিসিবির শিক্ষামেলায় উপচে পড়া ভিড় পটুয়াখালীর দুমকিতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের দায়ে শিক্ষক আটক রাজধানীতে গ্রেপ্তার সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল মাদক সেবনে বাধা দেওয়ায় বাবার মর্মান্তিক পরিণতি: সাভারে ঘাতক ছেলে আটক একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু মেটলাইফের বিরুদ্ধে ৪৪ লাখ টাকার বিমা দাবিতে প্রতারণা ও হয়রানির অভিযোগ শেওড়াপাড়ায় বাসচাপায় রাইড শেয়ারিং চালকের মৃত্যু রাজধানীর সিএনজি পাম্পে গ্যাস সংকট, দীর্ঘ লাইনে চালকরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ঘিরে ভারতে নতুন রাজনৈতিক চাপ মিরপুরে রাতের গোলাগুলিতে যুবদল নেতাসহ তিনজন গুলিবিদ্ধ আইসিসিবির শিক্ষামেলায় উপচে পড়া ভিড় পটুয়াখালীর দুমকিতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের দায়ে শিক্ষক আটক রাজধানীতে গ্রেপ্তার সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল মাদক সেবনে বাধা দেওয়ায় বাবার মর্মান্তিক পরিণতি: সাভারে ঘাতক ছেলে আটক একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু মেটলাইফের বিরুদ্ধে ৪৪ লাখ টাকার বিমা দাবিতে প্রতারণা ও হয়রানির অভিযোগ শেওড়াপাড়ায় বাসচাপায় রাইড শেয়ারিং চালকের মৃত্যু রাজধানীর সিএনজি পাম্পে গ্যাস সংকট, দীর্ঘ লাইনে চালকরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ঘিরে ভারতে নতুন রাজনৈতিক চাপ মিরপুরে রাতের গোলাগুলিতে যুবদল নেতাসহ তিনজন গুলিবিদ্ধ আইসিসিবির শিক্ষামেলায় উপচে পড়া ভিড় পটুয়াখালীর দুমকিতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের দায়ে শিক্ষক আটক রাজধানীতে গ্রেপ্তার সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল মাদক সেবনে বাধা দেওয়ায় বাবার মর্মান্তিক পরিণতি: সাভারে ঘাতক ছেলে আটক একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু মেটলাইফের বিরুদ্ধে ৪৪ লাখ টাকার বিমা দাবিতে প্রতারণা ও হয়রানির অভিযোগ শেওড়াপাড়ায় বাসচাপায় রাইড শেয়ারিং চালকের মৃত্যু রাজধানীর সিএনজি পাম্পে গ্যাস সংকট, দীর্ঘ লাইনে চালকরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ঘিরে ভারতে নতুন রাজনৈতিক চাপ মিরপুরে রাতের গোলাগুলিতে যুবদল নেতাসহ তিনজন গুলিবিদ্ধ আইসিসিবির শিক্ষামেলায় উপচে পড়া ভিড় পটুয়াখালীর দুমকিতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের দায়ে শিক্ষক আটক রাজধানীতে গ্রেপ্তার সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল মাদক সেবনে বাধা দেওয়ায় বাবার মর্মান্তিক পরিণতি: সাভারে ঘাতক ছেলে আটক একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু মেটলাইফের বিরুদ্ধে ৪৪ লাখ টাকার বিমা দাবিতে প্রতারণা ও হয়রানির অভিযোগ শেওড়াপাড়ায় বাসচাপায় রাইড শেয়ারিং চালকের মৃত্যু রাজধানীর সিএনজি পাম্পে গ্যাস সংকট, দীর্ঘ লাইনে চালকরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ঘিরে ভারতে নতুন রাজনৈতিক চাপ মিরপুরে রাতের গোলাগুলিতে যুবদল নেতাসহ তিনজন গুলিবিদ্ধ আইসিসিবির শিক্ষামেলায় উপচে পড়া ভিড় পটুয়াখালীর দুমকিতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের দায়ে শিক্ষক আটক রাজধানীতে গ্রেপ্তার সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল মাদক সেবনে বাধা দেওয়ায় বাবার মর্মান্তিক পরিণতি: সাভারে ঘাতক ছেলে আটক একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু মেটলাইফের বিরুদ্ধে ৪৪ লাখ টাকার বিমা দাবিতে প্রতারণা ও হয়রানির অভিযোগ শেওড়াপাড়ায় বাসচাপায় রাইড শেয়ারিং চালকের মৃত্যু রাজধানীর সিএনজি পাম্পে গ্যাস সংকট, দীর্ঘ লাইনে চালকরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ঘিরে ভারতে নতুন রাজনৈতিক চাপ মিরপুরে রাতের গোলাগুলিতে যুবদল নেতাসহ তিনজন গুলিবিদ্ধ আইসিসিবির শিক্ষামেলায় উপচে পড়া ভিড় পটুয়াখালীর দুমকিতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের দায়ে শিক্ষক আটক রাজধানীতে গ্রেপ্তার সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল মাদক সেবনে বাধা দেওয়ায় বাবার মর্মান্তিক পরিণতি: সাভারে ঘাতক ছেলে আটক একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু মেটলাইফের বিরুদ্ধে ৪৪ লাখ টাকার বিমা দাবিতে প্রতারণা ও হয়রানির অভিযোগ শেওড়াপাড়ায় বাসচাপায় রাইড শেয়ারিং চালকের মৃত্যু রাজধানীর সিএনজি পাম্পে গ্যাস সংকট, দীর্ঘ লাইনে চালকরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ঘিরে ভারতে নতুন রাজনৈতিক চাপ মিরপুরে রাতের গোলাগুলিতে যুবদল নেতাসহ তিনজন গুলিবিদ্ধ আইসিসিবির শিক্ষামেলায় উপচে পড়া ভিড় পটুয়াখালীর দুমকিতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের দায়ে শিক্ষক আটক রাজধানীতে গ্রেপ্তার সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল মাদক সেবনে বাধা দেওয়ায় বাবার মর্মান্তিক পরিণতি: সাভারে ঘাতক ছেলে আটক একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু মেটলাইফের বিরুদ্ধে ৪৪ লাখ টাকার বিমা দাবিতে প্রতারণা ও হয়রানির অভিযোগ শেওড়াপাড়ায় বাসচাপায় রাইড শেয়ারিং চালকের মৃত্যু রাজধানীর সিএনজি পাম্পে গ্যাস সংকট, দীর্ঘ লাইনে চালকরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ঘিরে ভারতে নতুন রাজনৈতিক চাপ মিরপুরে রাতের গোলাগুলিতে যুবদল নেতাসহ তিনজন গুলিবিদ্ধ আইসিসিবির শিক্ষামেলায় উপচে পড়া ভিড় পটুয়াখালীর দুমকিতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের দায়ে শিক্ষক আটক রাজধানীতে গ্রেপ্তার সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল মাদক সেবনে বাধা দেওয়ায় বাবার মর্মান্তিক পরিণতি: সাভারে ঘাতক ছেলে আটক একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু মেটলাইফের বিরুদ্ধে ৪৪ লাখ টাকার বিমা দাবিতে প্রতারণা ও হয়রানির অভিযোগ শেওড়াপাড়ায় বাসচাপায় রাইড শেয়ারিং চালকের মৃত্যু রাজধানীর সিএনজি পাম্পে গ্যাস সংকট, দীর্ঘ লাইনে চালকরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ঘিরে ভারতে নতুন রাজনৈতিক চাপ মিরপুরে রাতের গোলাগুলিতে যুবদল নেতাসহ তিনজন গুলিবিদ্ধ আইসিসিবির শিক্ষামেলায় উপচে পড়া ভিড়

বানিজ্য

মেটলাইফের বিরুদ্ধে ৪৪ লাখ টাকার বিমা দাবিতে প্রতারণা ও হয়রানির অভিযোগ

জি-লাইভ ডেস্ক

প্রকাশ: ২৬ই জুলাই ২০২৬, ২:৩৭ পিএম

মেটলাইফের বিরুদ্ধে ৪৪ লাখ টাকার বিমা দাবিতে প্রতারণা ও হয়রানির অভিযোগ

জীবন বিমা পলিসির ৪৪ লাখ টাকার দাবি পরিশোধ না করে প্রতারণার অপচেষ্টা ও চরম হয়রানির গুরুতর অভিযোগ উঠেছে আন্তর্জাতিক বিমা প্রতিষ্ঠান মেটলাইফের বিরুদ্ধে। বিমা গ্রাহকের মৃত্যুর চার বছর পার হলেও তার মনোনীত নমিনি প্রাপ্য অর্থ পাননি। উপরন্তু, মূল দাবির অর্থমূল্যের বদলে গ্রাহকের জমা দেওয়া প্রিমিয়ামের মাত্র ৪৪ হাজার টাকা গছিয়ে দিয়ে সম্পূর্ণ বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ তুলে ধরেন বগুড়ার শান্তাহারের বাসিন্দা মরহুম বিমা গ্রাহক জালাল হোসেনের কন্যা ও মনোনীত উত্তরাধিকারী (নমিনি) মোছা. চুমকি আক্তার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও নথিপত্র উপস্থাপন করে চুমকি আক্তার জানান, তার বাবা জালাল হোসেন জীবিত থাকা অবস্থায় মেটলাইফ ইন্স্যুরেন্স থেকে একটি জীবন বিমা পলিসি গ্রহণ করেছিলেন। ২০২২ সালে তিনি প্রতি মাসে প্রায় ২২ হাজার টাকা করে পরপর দুটি কিস্তি পরিশোধ করার পর আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন। বাবার মৃত্যুর পর নমিনি হিসেবে তিনি মেটলাইফের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় যাবতীয় নথিপত্র জমা দিয়ে বিমা দাবি উপস্থাপন করেন। কিন্তু মেটলাইফ কর্তৃপক্ষ চিঠি পাঠিয়ে জানায়, পলিসি খোলার সময় ভুল বা অসত্য তথ্য দেওয়া হয়েছিল—এমন অজুহাতে তারা বিমা দাবি বাতিল ঘোষণা করে।

ভুক্তভোগী পরিবার জানায়, একই সময়ে মরহুম জালাল হোসেনের অন্য দুটি আর্থিক প্রতিষ্ঠানে সঞ্চয় ও বিমা সুবিধা ছিল। বাবার মৃত্যুর পর ‘গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স’ এবং ‘সোনালী ব্যাংক’ কোনো প্রকার ভোগান্তি ছাড়াই তাদের বিমা ও সঞ্চয়ের দাবি দ্রুত পরিশোধ করে। তবে কেবল মেটলাইফ ইন্স্যুরেন্সই নিয়মমাফিক বিমা দাবি মেটাতে নানা ধরনের টালবাহানা ও কৃত্রিম জটিলতা তৈরি করছে।

ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে চুমকি আক্তার জানান, পাওনা আদায়ে তিনি আইনজীবীর মাধ্যমে মেটলাইফকে আইনি নোটিশ পাঠান। এরপর মেটলাইফের মতিঝিল কার্যালয়ে গেলে ‘আলি’ নামের এক কর্মকর্তা তাকে আইনি প্রক্রিয়ায় না যাওয়ার পরমর্শ দেন এবং প্রতিশ্রুতি দিয়ে একটি ৩০০ টাকার স্ট্যাম্পে তার স্বাক্ষর নেন। একই সাথে অর্থ প্রেরণের কথা বলে তার ব্যাংক হিসাব নম্বর সংগ্রহ করেন।

পরবর্তীকালে চুমকি আক্তার তার আইনজীবীর মাধ্যমে জানতে পারেন যে, প্রতিষ্ঠানটি ৪৪ লাখ টাকার মূল বিমা দাবির পরিবর্তে মাত্র ৪৪ হাজার টাকা পরিশোধের নিষ্পত্তি সংক্রান্ত কাগজপত্র তৈরি করেছে। এ বিষয়ে মেটলাইফ কর্মকর্তা আলির সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, উক্ত ৪৪ হাজার টাকাই তার অ্যাকাউন্টে জমা দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে ক্ষোভ ও হতাশা প্রকাশ করে মোছা. চুমকি আক্তার বলেন:

“আমি কখনো ৪৪ হাজার টাকা নিতে সম্মতি দিইনি। ওই টাকা ছিল কেবল আমার বাবার জমা দেওয়া প্রিমিয়ামের অর্থ। অথচ মেটলাইফ কর্তৃপক্ষ অসদুপায়ে সামান্য প্রিমিয়াম ফেরত দিয়ে আমাদের মূল ৪৪ লাখ টাকার ন্যায্য বিমা দাবি থেকে বঞ্চিত করার চেষ্টা করছে।”

তিনি আরও অভিযোগ করেন, কৌশলে কম টাকায় বিষয়টির রফা করার প্রতিবাদ জানালে সংশ্লিষ্ট কর্মকর্তা তার জমা দেওয়া মূল কাগজপত্র ফেরত দিতে অস্বীকার করেন এবং আইনজীবীর মাধ্যমে আইনি পদক্ষেপ নেওয়ার চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। পরবর্তীতে ভুক্তভোগী পরিবার তাদের সাথে ফোনে যোগাযোগ করতে চাইলে কর্মকর্তা তাদের নম্বর ব্লকলিস্টে রেখে যোগাযোগ বন্ধ করে দেন।

আইনি সুবিচারের আশায় বিমা খাতের সরকারি নিয়ন্ত্রক সংস্থা ‘বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ’ (আইডিআরএ)-সহ বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পাননি বলে জানান ভুক্তভোগী। সংবাদ সম্মেলনে চুমকি আক্তার মেটলাইফ ও সংশ্লিষ্ট কর্মকর্তার প্রতারণামূলক আচরণের নিরপেক্ষ তদন্ত দাবি করেন এবং অবিলম্বে ৪৪ লাখ টাকার বিমা পাওনা আদায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান পদক্ষেপ প্রার্থনা করেন।

মন্তব্য