ব্রেকিং নিউজ :
পটুয়াখালীর দুমকিতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের দায়ে শিক্ষক আটক রাজধানীতে গ্রেপ্তার সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল মাদক সেবনে বাধা দেওয়ায় বাবার মর্মান্তিক পরিণতি: সাভারে ঘাতক ছেলে আটক একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু মেটলাইফের বিরুদ্ধে ৪৪ লাখ টাকার বিমা দাবিতে প্রতারণা ও হয়রানির অভিযোগ শেওড়াপাড়ায় বাসচাপায় রাইড শেয়ারিং চালকের মৃত্যু রাজধানীর সিএনজি পাম্পে গ্যাস সংকট, দীর্ঘ লাইনে চালকরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ঘিরে ভারতে নতুন রাজনৈতিক চাপ মিরপুরে রাতের গোলাগুলিতে যুবদল নেতাসহ তিনজন গুলিবিদ্ধ আইসিসিবির শিক্ষামেলায় উপচে পড়া ভিড় পটুয়াখালীর দুমকিতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের দায়ে শিক্ষক আটক রাজধানীতে গ্রেপ্তার সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল মাদক সেবনে বাধা দেওয়ায় বাবার মর্মান্তিক পরিণতি: সাভারে ঘাতক ছেলে আটক একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু মেটলাইফের বিরুদ্ধে ৪৪ লাখ টাকার বিমা দাবিতে প্রতারণা ও হয়রানির অভিযোগ শেওড়াপাড়ায় বাসচাপায় রাইড শেয়ারিং চালকের মৃত্যু রাজধানীর সিএনজি পাম্পে গ্যাস সংকট, দীর্ঘ লাইনে চালকরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ঘিরে ভারতে নতুন রাজনৈতিক চাপ মিরপুরে রাতের গোলাগুলিতে যুবদল নেতাসহ তিনজন গুলিবিদ্ধ আইসিসিবির শিক্ষামেলায় উপচে পড়া ভিড় পটুয়াখালীর দুমকিতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের দায়ে শিক্ষক আটক রাজধানীতে গ্রেপ্তার সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল মাদক সেবনে বাধা দেওয়ায় বাবার মর্মান্তিক পরিণতি: সাভারে ঘাতক ছেলে আটক একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু মেটলাইফের বিরুদ্ধে ৪৪ লাখ টাকার বিমা দাবিতে প্রতারণা ও হয়রানির অভিযোগ শেওড়াপাড়ায় বাসচাপায় রাইড শেয়ারিং চালকের মৃত্যু রাজধানীর সিএনজি পাম্পে গ্যাস সংকট, দীর্ঘ লাইনে চালকরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ঘিরে ভারতে নতুন রাজনৈতিক চাপ মিরপুরে রাতের গোলাগুলিতে যুবদল নেতাসহ তিনজন গুলিবিদ্ধ আইসিসিবির শিক্ষামেলায় উপচে পড়া ভিড় পটুয়াখালীর দুমকিতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের দায়ে শিক্ষক আটক রাজধানীতে গ্রেপ্তার সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল মাদক সেবনে বাধা দেওয়ায় বাবার মর্মান্তিক পরিণতি: সাভারে ঘাতক ছেলে আটক একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু মেটলাইফের বিরুদ্ধে ৪৪ লাখ টাকার বিমা দাবিতে প্রতারণা ও হয়রানির অভিযোগ শেওড়াপাড়ায় বাসচাপায় রাইড শেয়ারিং চালকের মৃত্যু রাজধানীর সিএনজি পাম্পে গ্যাস সংকট, দীর্ঘ লাইনে চালকরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ঘিরে ভারতে নতুন রাজনৈতিক চাপ মিরপুরে রাতের গোলাগুলিতে যুবদল নেতাসহ তিনজন গুলিবিদ্ধ আইসিসিবির শিক্ষামেলায় উপচে পড়া ভিড় পটুয়াখালীর দুমকিতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের দায়ে শিক্ষক আটক রাজধানীতে গ্রেপ্তার সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল মাদক সেবনে বাধা দেওয়ায় বাবার মর্মান্তিক পরিণতি: সাভারে ঘাতক ছেলে আটক একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু মেটলাইফের বিরুদ্ধে ৪৪ লাখ টাকার বিমা দাবিতে প্রতারণা ও হয়রানির অভিযোগ শেওড়াপাড়ায় বাসচাপায় রাইড শেয়ারিং চালকের মৃত্যু রাজধানীর সিএনজি পাম্পে গ্যাস সংকট, দীর্ঘ লাইনে চালকরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ঘিরে ভারতে নতুন রাজনৈতিক চাপ মিরপুরে রাতের গোলাগুলিতে যুবদল নেতাসহ তিনজন গুলিবিদ্ধ আইসিসিবির শিক্ষামেলায় উপচে পড়া ভিড় পটুয়াখালীর দুমকিতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের দায়ে শিক্ষক আটক রাজধানীতে গ্রেপ্তার সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল মাদক সেবনে বাধা দেওয়ায় বাবার মর্মান্তিক পরিণতি: সাভারে ঘাতক ছেলে আটক একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু মেটলাইফের বিরুদ্ধে ৪৪ লাখ টাকার বিমা দাবিতে প্রতারণা ও হয়রানির অভিযোগ শেওড়াপাড়ায় বাসচাপায় রাইড শেয়ারিং চালকের মৃত্যু রাজধানীর সিএনজি পাম্পে গ্যাস সংকট, দীর্ঘ লাইনে চালকরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ঘিরে ভারতে নতুন রাজনৈতিক চাপ মিরপুরে রাতের গোলাগুলিতে যুবদল নেতাসহ তিনজন গুলিবিদ্ধ আইসিসিবির শিক্ষামেলায় উপচে পড়া ভিড় পটুয়াখালীর দুমকিতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের দায়ে শিক্ষক আটক রাজধানীতে গ্রেপ্তার সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল মাদক সেবনে বাধা দেওয়ায় বাবার মর্মান্তিক পরিণতি: সাভারে ঘাতক ছেলে আটক একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু মেটলাইফের বিরুদ্ধে ৪৪ লাখ টাকার বিমা দাবিতে প্রতারণা ও হয়রানির অভিযোগ শেওড়াপাড়ায় বাসচাপায় রাইড শেয়ারিং চালকের মৃত্যু রাজধানীর সিএনজি পাম্পে গ্যাস সংকট, দীর্ঘ লাইনে চালকরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ঘিরে ভারতে নতুন রাজনৈতিক চাপ মিরপুরে রাতের গোলাগুলিতে যুবদল নেতাসহ তিনজন গুলিবিদ্ধ আইসিসিবির শিক্ষামেলায় উপচে পড়া ভিড় পটুয়াখালীর দুমকিতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের দায়ে শিক্ষক আটক রাজধানীতে গ্রেপ্তার সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল মাদক সেবনে বাধা দেওয়ায় বাবার মর্মান্তিক পরিণতি: সাভারে ঘাতক ছেলে আটক একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু মেটলাইফের বিরুদ্ধে ৪৪ লাখ টাকার বিমা দাবিতে প্রতারণা ও হয়রানির অভিযোগ শেওড়াপাড়ায় বাসচাপায় রাইড শেয়ারিং চালকের মৃত্যু রাজধানীর সিএনজি পাম্পে গ্যাস সংকট, দীর্ঘ লাইনে চালকরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ঘিরে ভারতে নতুন রাজনৈতিক চাপ মিরপুরে রাতের গোলাগুলিতে যুবদল নেতাসহ তিনজন গুলিবিদ্ধ আইসিসিবির শিক্ষামেলায় উপচে পড়া ভিড় পটুয়াখালীর দুমকিতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের দায়ে শিক্ষক আটক রাজধানীতে গ্রেপ্তার সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল মাদক সেবনে বাধা দেওয়ায় বাবার মর্মান্তিক পরিণতি: সাভারে ঘাতক ছেলে আটক একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু মেটলাইফের বিরুদ্ধে ৪৪ লাখ টাকার বিমা দাবিতে প্রতারণা ও হয়রানির অভিযোগ শেওড়াপাড়ায় বাসচাপায় রাইড শেয়ারিং চালকের মৃত্যু রাজধানীর সিএনজি পাম্পে গ্যাস সংকট, দীর্ঘ লাইনে চালকরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ঘিরে ভারতে নতুন রাজনৈতিক চাপ মিরপুরে রাতের গোলাগুলিতে যুবদল নেতাসহ তিনজন গুলিবিদ্ধ আইসিসিবির শিক্ষামেলায় উপচে পড়া ভিড় পটুয়াখালীর দুমকিতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের দায়ে শিক্ষক আটক রাজধানীতে গ্রেপ্তার সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল মাদক সেবনে বাধা দেওয়ায় বাবার মর্মান্তিক পরিণতি: সাভারে ঘাতক ছেলে আটক একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু মেটলাইফের বিরুদ্ধে ৪৪ লাখ টাকার বিমা দাবিতে প্রতারণা ও হয়রানির অভিযোগ শেওড়াপাড়ায় বাসচাপায় রাইড শেয়ারিং চালকের মৃত্যু রাজধানীর সিএনজি পাম্পে গ্যাস সংকট, দীর্ঘ লাইনে চালকরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ঘিরে ভারতে নতুন রাজনৈতিক চাপ মিরপুরে রাতের গোলাগুলিতে যুবদল নেতাসহ তিনজন গুলিবিদ্ধ আইসিসিবির শিক্ষামেলায় উপচে পড়া ভিড়

বিনোদন

আবীরের সাথে রোমান্টিক দৃশ্য নিয়ে জয়ার অকপট স্বীকারোক্তি

জি- লাইভ ডেস্ক

প্রকাশ: ২৭ই জুলাই ২০২৬, ১১:৬ পিএম

আবীরের সাথে রোমান্টিক দৃশ্য নিয়ে জয়ার অকপট স্বীকারোক্তি

“ওর সঙ্গে মাঝেমাঝে রোমান্টিক সিন করতে প্রবলেম হয়ে যায়”—দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের এমন মন্তব্যে চোখ কপালে উঠেছিল অনুরাগীদের। পর্দা ও বাস্তব জীবনে যাঁর সাথে এত দারুণ রসায়ন, সেই অভিনেতাকে নিয়েই এই চমকপ্রদ মন্তব্য করেছেন তিনি। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার একটি বিনোদনভিত্তিক আড্ডায় জয়া নিজেই জানান, কথাটি বলছিলেন টালিউডের অন্যতম প্রিয় মুখ ও তাঁর ঘনিষ্ট বন্ধু আবীর চট্টোপাধ্যায়ের প্রসঙ্গে।

বর্তমানে প্রেক্ষাগৃহে সফলভাবে চলছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত জয়া আহসান অভিনীত সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’। ছবিটির প্রচারণার অংশ হিসেবে গণমাধ্যমের মুখোমুখি হলে উঠে আসে রোমান্টিক দৃশ্যের নানান প্রসঙ্গ। আড্ডার একপর্যায়ে চিরকুট তোলার খেলা শুরু হলে পাত্র থেকে ওঠে আবীর চট্টোপাধ্যায়ের নাম। নামটা দেখেই মৃদু হেসে থামেন জয়া, যেন পুরোনো অনেক স্মৃতির কথা এক পলকে মনে পড়ে গেল।

নাম দেখার পরেই জয়া প্রকাশ করেন তাঁর অনুভূতির কথা। সহশিল্পী হিসেবে আবীরকে নিজের ‘কমফোর্ট জোন’ বা সবচেয়ে স্বস্তির জায়গা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “আবীর আমার ভীষণ প্রিয় বন্ধু এবং অন্যতম সেরা সহশিল্পী। একসাথে অনেকগুলো কাজ করার ফলে আমাদের বোঝাপড়া ও বন্ধুত্বের ভিত্তিটা খুব মজবুত।”

উভয় বাংলার পর্দায় এই জুটির যাত্রাটা বেশ সফল। ‘বিসর্জন’, ‘বিজয়া’ এবং ‘পুতুল নাচের ইতিকথা’-র মতো প্রশংসিত সিনেমায় তাঁদের অভিনয় দর্শকের নজর কেড়েছে। পেশাগত কাজের বাইরেও তাঁদের ব্যক্তিগত সম্পর্ক বেশ মধুর। আবীরের ব্যক্তিত্বের প্রসংশা করে জয়া জানান, বাস্তব জীবনে আবীর একদম শান্ত, সমালোচনাহীন ও পরিচ্ছন্ন একজন মানুষ। পেশাগত জীবন আর ব্যক্তিগত পরিবারের মধ্যে ভারসাম্য বজায় রাখার চমৎকার দক্ষতা আছে তাঁর, যা তাঁদের বন্ধুত্বকে আরও গাঢ় করেছে।

তবে অতিরিক্ত বন্ধুত্বেরই একটি উল্টো দিক আছে বলে রসিকতার ছলে উল্লেখ করেন জয়া। অনস্ক্রিন রোমান্টিক দৃশ্য ধারণের সময় বন্ধুদের যে ধরনের হালকা অস্বস্তিতে পড়তে হয়, সেটাই তুলে ধরেন এই অভিনেত্রী। হাসতে হাসতে জয়া বলেন, “আমাদের বন্ধুনটি এতটাই গভীর যে ওর সঙ্গে মাঝেমধ্যে রোমান্টিক সিন করতে সমস্যায় পড়ে যাই। গভীর বন্ধুত্বের কারণে স্বাভাবিকভাবে সেই রোমান্টিক ভাবটা আনা কঠিন হয়ে পড়ে।”

আড্ডায় কেবল আবীরই নন, বাংলাদেশের তারকা অভিনয়শিল্পী মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরীকেও নিয়ে কথা বলেন জয়া। মোশাররফ করিমকে ‘অভিনয়ের জাদুকর’ আখ্যা দিয়ে জয়া বলেন, কাজের সংখ্যা কম হলেও তিনি মোশাররফের প্রতিভা ও অভিনয়ের ভক্ত। অন্যদিকে বন্ধু চঞ্চল চৌধুরীকে নিয়ে বেশ খানিকটা খুনসুটি করেন তিনি। চঞ্চলকে কৌতুক করে ‘অলস’ আখ্যা দিয়ে জানান, বেশ কিছু দিন ধরেই চঞ্চলকে জিমমুখী করার চেষ্টা চালাচ্ছেন তিনি।

আড্ডার শেষ পর্যায়ে জয়ার কাছে প্রেম ও পরকীয়া নিয়ে জানতে চাওয়া হলে বেশ সহজ দৃষ্টিভঙ্গি প্রকাশ করেন তিনি। কোনো বাঁধাধরা সংজ্ঞায় বিশ্বাস না করে জয়া বলেন, “পরকীয়া বা আপনকীয়া এসব বুঝি না। যেখানে খাঁটি প্রেম ও আবেগ আছে, আমার কাছে সেটাই সত্যিকারের ভালোবাসা।”

মন্তব্য