খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২৯ই মে ২০২৫, ৭:১১ পিএম

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেও সংলাপের পথ খোলা রাখার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।
তুর্কি প্রেসিডেন্টের কার্যালয় বৃহস্পতিবার জানায়, ইস্তাম্বুলে দুই দেশের কর্মকর্তাদের সম্ভাব্য বৈঠকের আগে এরদোয়ান উভয় পক্ষকে আলোচনার দরজা ‘বন্ধ’ না করার আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, ‘আমরা রাশিয়া এবং ইউক্রেনের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছি। তাদেরকে বলেছি, যতক্ষণ পর্যন্ত আলোচনার সুযোগ রয়েছে, ততক্ষণ সেটি বন্ধ না করতে।’
উল্লেখ্য, শুরু থেকেই রাশিয়া-ইউক্রেন সংকটে মধ্যস্থতার চেষ্টা করে আসছে তুরস্ক। এর আগে ২০২২ সালেও তুরস্কের উদ্যোগে ইস্তাম্বুলে দুই পক্ষের প্রতিনিধিদের মধ্যে শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়েছিল।
মন্তব্য