ব্রেকিং নিউজ :
মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন

দেশ

বিদ্যালয় গেটে প্রধান শিক্ষককে মারধর শরীয়তপুরে

খবরওয়ালা ডেস্ক

প্রকাশ: ৭ই জুন ২০২৬, ৬:৫১ পিএম

বিদ্যালয় গেটে প্রধান শিক্ষককে মারধর শরীয়তপুরে

শরীয়তপুরের ডামুড্যা উপজেলা সদরের ডামুড্যা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিৎ কর্মকারকে বিদ্যালয়ের ফটকে মারধরের ঘটনা ঘটেছে। আজ রোববার সকালে বিদ্যালয়ে প্রবেশের সময় কয়েকজন তরুণ তাঁকে বাধা দেন এবং পরে মারধর করেন বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডামুড্যা থানা ও বিদ্যালয় সূত্রে জানা যায়, সুজিৎ কর্মকার ২০১৩ সালে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পান। প্রায় দুই বছর আগে স্থানীয় একটি পক্ষের সঙ্গে তাঁর বিভিন্ন বিষয়ে বিরোধ তৈরি হয়। ওই সময় তাঁর বিরুদ্ধে ছাত্রীদের হেনস্তার অভিযোগও ওঠে, যা নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হয়। পরবর্তীতে ২০২৪ সালে সরকার পরিবর্তনের পর তাঁর বিরুদ্ধে স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগও দেওয়া হয়। ওই ঘটনার পর ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বরের পর থেকে তিনি নিয়মিতভাবে বিদ্যালয়ে যেতে পারেননি এবং বিভিন্ন ধরনের ছুটিতে ছিলেন।

আজ সকালে তিনি একটি সিএনজিচালিত অটোরিকশায় করে বিদ্যালয়ের ফটকের সামনে পৌঁছান। নামার পরপরই কয়েকজন তরুণ তাঁকে মারধর শুরু করেন বলে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য। এরপর কিছু ব্যক্তি তাঁকে জোর করে পুনরায় অটোরিকশায় উঠিয়ে দেন এবং ভেতরেও মারধর করা হয়। ঘটনাটির ভিডিও স্থানীয় কয়েকজন মোবাইল ফোনে ধারণ করেছেন বলে জানা গেছে।

পরবর্তীতে তিনি ওই অটোরিকশায় করে প্রথমে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। তবে নিরাপত্তার কারণে সেখান থেকে তাঁকে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে স্বজনেরা তাঁকে সেখানে ভর্তি করেন।

শরীয়তপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফারহানা ডেইজি জানান, আহত অবস্থায় সুজিৎ কর্মকারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং মুখমণ্ডলসহ একাধিক স্থানে ফোলা দেখা গেছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।

ঘটনা প্রসঙ্গে প্রধান শিক্ষক সুজিৎ কর্মকার বলেন, স্থানীয় একটি পক্ষ দীর্ঘদিন ধরে তাঁকে হুমকি দিয়ে আসছিল। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জামাল উদ্দিন ওই পক্ষকে সহযোগিতা করেন বলেও তিনি অভিযোগ করেন। তাঁর দাবি, তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানিয়ে আজ বিদ্যালয়ে গিয়েছিলেন। এ সময় তাকে গেটে মারধর করা হয়। তিনি চিকিৎসা শেষে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

সহকারী প্রধান শিক্ষক জামাল উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, স্থানীয় কয়েকজন অভিভাবক প্রধান শিক্ষককে বিদ্যালয়ে প্রবেশে বাধা দিয়েছেন বলে তিনি শুনেছেন। তাঁর সঙ্গে কোনো বিরোধ নেই বলেও তিনি দাবি করেন।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, প্রধান শিক্ষককে মারধরের বিষয়টি তারা জেনেছেন। তবে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সালাহউদ্দিন আইয়ুবী বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু জটিলতার কারণে প্রধান শিক্ষক বিদ্যালয়ে যেতে পারছিলেন না। আজ বিদ্যালয়ে প্রবেশের সময় তাকে মারধরের ঘটনা ঘটেছে বলে তিনি জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং লিখিত অভিযোগের অপেক্ষা করা হচ্ছে।

মন্তব্য