খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৫ই জুন ২০২৫, ১:২৮ পিএম

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলে চলমান যুদ্ধে তাদের এক সৈন্য নিহত হয়েছে। রোববার এক বিবৃতিতে বলা হয়, ২১ বছর বয়সী নোয়াম শেমেশ নামের ওই সৈন্য দক্ষিণ গাজায় যুদ্ধের সময় প্রাণ হারান।
এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ২০২৩ সালের ২৭ অক্টোবর গাজায় ইসরাইলি স্থল অভিযান শুরুর পর এখন পর্যন্ত প্রায় ৪৩০ জন ইসরাইলি সৈন্য নিহত হয়েছে।
উল্লেখ্য, হামাসের সঙ্গে এই যুদ্ধে ইসরাইল ২০তম মাসে প্রবেশ করতে যাচ্ছে।
মন্তব্য