সুয়েইদায় সংঘর্ষ আপাতত বন্ধ, জানালো সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়

সিরিয়ার দক্ষিণাঞ্চলের শহর সুয়েইদা থেকে আদিবাসী যোদ্ধাদের সরিয়ে নেওয়ার পর সেখানে চলমান সহিংসতা আপাতত স্থগিত রয়েছে। শনিবার রাতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপি সূত্রে জানা যায়, রাজধানী দামেস্ক থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নুরদ্দীন আল-বাবা টেলিগ্রামে এক পোস্টে জানান, ‘যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ধারাবাহিক প্রচেষ্টার ফলে সুয়েইদা গভর্নরেটের উত্তর ও পশ্চিমাঞ্চলে সরকারি বাহিনী মোতায়েন করা হয়েছে। এর পরই আদিবাসী যোদ্ধাদের শহর থেকে সরিয়ে নেওয়া হয় এবং বর্তমানে স্থানীয় এলাকাগুলোতে সংঘর্ষ থেমে আছে।