ফিলিপাইনের বিমান বাহিনী (পিএএফ) জানিয়েছে, সেবুর কেন্দ্রীয় শহরের কাছে একটি এফএ-৫০ যুদ্ধবিমান, ক্রুসহ নিখোঁজ হয়েছে। সোমবার রাতে অভিযানের সময় বিমানটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ফিলিপাইনে যুদ্ধবিমান নিখোঁজ, চলছে অনুসন্ধান
ম্যানিলা থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, বিমানটি প্রশিক্ষণ ফ্লাইটে অংশ নেওয়া অন্যান্য যুদ্ধবিমানের সাথে ছিল, তবে লক্ষ্যস্থলে পৌঁছানোর কয়েক মিনিট আগেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ফিলিপাইনের দ্বিতীয় বৃহত্তম শহর সেবুর বিমানবন্দর সংলগ্ন ম্যাকটান-বেনিটো এবুয়েন বিমান ঘাঁটি থেকে যুদ্ধবিমানগুলো উড্ডয়ন করেছিল।
পিএএফ এক বিবৃতিতে জানায়, নিখোঁজ জেটটি খুঁজে বের করতে ব্যাপক অনুসন্ধান অভিযান চলছে। বিমান বাহিনী আরও জানায়, “আমাদের প্রধান উদ্বেগ হলো নিখোঁজ ক্রুদের নিরাপদে উদ্ধার করা।”
