ব্রেকিং নিউজ :
দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু উখিয়ায় আওয়ামী লীগের মিছিলের চেষ্টা: গাড়ি জব্দসহ গ্রেফতার ৭ সিংড়ায় আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর মিজানুর গ্রেপ্তার এনআইডি সহযোগিতার নামে ডেকে নিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, চৌগাছায় ছাত্রদল নেতা গ্রেপ্তার নাশকতার ঝুঁকিতে পুলিশের যানবাহন: সারা দেশে সদর দপ্তরের জরুরি সতর্কবার্তা সংক্রমণ না কমায় হামে আরও তিন শিশুর মৃত্যু টঙ্গীতে ১০ বছরের ছাত্রীকে ধ*র্ষ*ণ: মাদ্রাসা শিক্ষক গ্রেফতার কলাবাগানে হোস্টেল কক্ষ থেকে নার্সিং শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ডিমলায় জুয়ার আসরে অভিযান, যুবদল নেতাসহ গ্রেফতার ৮ রাকসু জিএস আম্মারকে ঘিরে ধারাবাহিক অভিযোগে উত্তপ্ত রাবি দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু উখিয়ায় আওয়ামী লীগের মিছিলের চেষ্টা: গাড়ি জব্দসহ গ্রেফতার ৭ সিংড়ায় আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর মিজানুর গ্রেপ্তার এনআইডি সহযোগিতার নামে ডেকে নিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, চৌগাছায় ছাত্রদল নেতা গ্রেপ্তার নাশকতার ঝুঁকিতে পুলিশের যানবাহন: সারা দেশে সদর দপ্তরের জরুরি সতর্কবার্তা সংক্রমণ না কমায় হামে আরও তিন শিশুর মৃত্যু টঙ্গীতে ১০ বছরের ছাত্রীকে ধ*র্ষ*ণ: মাদ্রাসা শিক্ষক গ্রেফতার কলাবাগানে হোস্টেল কক্ষ থেকে নার্সিং শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ডিমলায় জুয়ার আসরে অভিযান, যুবদল নেতাসহ গ্রেফতার ৮ রাকসু জিএস আম্মারকে ঘিরে ধারাবাহিক অভিযোগে উত্তপ্ত রাবি দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু উখিয়ায় আওয়ামী লীগের মিছিলের চেষ্টা: গাড়ি জব্দসহ গ্রেফতার ৭ সিংড়ায় আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর মিজানুর গ্রেপ্তার এনআইডি সহযোগিতার নামে ডেকে নিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, চৌগাছায় ছাত্রদল নেতা গ্রেপ্তার নাশকতার ঝুঁকিতে পুলিশের যানবাহন: সারা দেশে সদর দপ্তরের জরুরি সতর্কবার্তা সংক্রমণ না কমায় হামে আরও তিন শিশুর মৃত্যু টঙ্গীতে ১০ বছরের ছাত্রীকে ধ*র্ষ*ণ: মাদ্রাসা শিক্ষক গ্রেফতার কলাবাগানে হোস্টেল কক্ষ থেকে নার্সিং শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ডিমলায় জুয়ার আসরে অভিযান, যুবদল নেতাসহ গ্রেফতার ৮ রাকসু জিএস আম্মারকে ঘিরে ধারাবাহিক অভিযোগে উত্তপ্ত রাবি দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু উখিয়ায় আওয়ামী লীগের মিছিলের চেষ্টা: গাড়ি জব্দসহ গ্রেফতার ৭ সিংড়ায় আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর মিজানুর গ্রেপ্তার এনআইডি সহযোগিতার নামে ডেকে নিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, চৌগাছায় ছাত্রদল নেতা গ্রেপ্তার নাশকতার ঝুঁকিতে পুলিশের যানবাহন: সারা দেশে সদর দপ্তরের জরুরি সতর্কবার্তা সংক্রমণ না কমায় হামে আরও তিন শিশুর মৃত্যু টঙ্গীতে ১০ বছরের ছাত্রীকে ধ*র্ষ*ণ: মাদ্রাসা শিক্ষক গ্রেফতার কলাবাগানে হোস্টেল কক্ষ থেকে নার্সিং শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ডিমলায় জুয়ার আসরে অভিযান, যুবদল নেতাসহ গ্রেফতার ৮ রাকসু জিএস আম্মারকে ঘিরে ধারাবাহিক অভিযোগে উত্তপ্ত রাবি দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু উখিয়ায় আওয়ামী লীগের মিছিলের চেষ্টা: গাড়ি জব্দসহ গ্রেফতার ৭ সিংড়ায় আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর মিজানুর গ্রেপ্তার এনআইডি সহযোগিতার নামে ডেকে নিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, চৌগাছায় ছাত্রদল নেতা গ্রেপ্তার নাশকতার ঝুঁকিতে পুলিশের যানবাহন: সারা দেশে সদর দপ্তরের জরুরি সতর্কবার্তা সংক্রমণ না কমায় হামে আরও তিন শিশুর মৃত্যু টঙ্গীতে ১০ বছরের ছাত্রীকে ধ*র্ষ*ণ: মাদ্রাসা শিক্ষক গ্রেফতার কলাবাগানে হোস্টেল কক্ষ থেকে নার্সিং শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ডিমলায় জুয়ার আসরে অভিযান, যুবদল নেতাসহ গ্রেফতার ৮ রাকসু জিএস আম্মারকে ঘিরে ধারাবাহিক অভিযোগে উত্তপ্ত রাবি দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু উখিয়ায় আওয়ামী লীগের মিছিলের চেষ্টা: গাড়ি জব্দসহ গ্রেফতার ৭ সিংড়ায় আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর মিজানুর গ্রেপ্তার এনআইডি সহযোগিতার নামে ডেকে নিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, চৌগাছায় ছাত্রদল নেতা গ্রেপ্তার নাশকতার ঝুঁকিতে পুলিশের যানবাহন: সারা দেশে সদর দপ্তরের জরুরি সতর্কবার্তা সংক্রমণ না কমায় হামে আরও তিন শিশুর মৃত্যু টঙ্গীতে ১০ বছরের ছাত্রীকে ধ*র্ষ*ণ: মাদ্রাসা শিক্ষক গ্রেফতার কলাবাগানে হোস্টেল কক্ষ থেকে নার্সিং শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ডিমলায় জুয়ার আসরে অভিযান, যুবদল নেতাসহ গ্রেফতার ৮ রাকসু জিএস আম্মারকে ঘিরে ধারাবাহিক অভিযোগে উত্তপ্ত রাবি দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু উখিয়ায় আওয়ামী লীগের মিছিলের চেষ্টা: গাড়ি জব্দসহ গ্রেফতার ৭ সিংড়ায় আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর মিজানুর গ্রেপ্তার এনআইডি সহযোগিতার নামে ডেকে নিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, চৌগাছায় ছাত্রদল নেতা গ্রেপ্তার নাশকতার ঝুঁকিতে পুলিশের যানবাহন: সারা দেশে সদর দপ্তরের জরুরি সতর্কবার্তা সংক্রমণ না কমায় হামে আরও তিন শিশুর মৃত্যু টঙ্গীতে ১০ বছরের ছাত্রীকে ধ*র্ষ*ণ: মাদ্রাসা শিক্ষক গ্রেফতার কলাবাগানে হোস্টেল কক্ষ থেকে নার্সিং শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ডিমলায় জুয়ার আসরে অভিযান, যুবদল নেতাসহ গ্রেফতার ৮ রাকসু জিএস আম্মারকে ঘিরে ধারাবাহিক অভিযোগে উত্তপ্ত রাবি দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু উখিয়ায় আওয়ামী লীগের মিছিলের চেষ্টা: গাড়ি জব্দসহ গ্রেফতার ৭ সিংড়ায় আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর মিজানুর গ্রেপ্তার এনআইডি সহযোগিতার নামে ডেকে নিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, চৌগাছায় ছাত্রদল নেতা গ্রেপ্তার নাশকতার ঝুঁকিতে পুলিশের যানবাহন: সারা দেশে সদর দপ্তরের জরুরি সতর্কবার্তা সংক্রমণ না কমায় হামে আরও তিন শিশুর মৃত্যু টঙ্গীতে ১০ বছরের ছাত্রীকে ধ*র্ষ*ণ: মাদ্রাসা শিক্ষক গ্রেফতার কলাবাগানে হোস্টেল কক্ষ থেকে নার্সিং শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ডিমলায় জুয়ার আসরে অভিযান, যুবদল নেতাসহ গ্রেফতার ৮ রাকসু জিএস আম্মারকে ঘিরে ধারাবাহিক অভিযোগে উত্তপ্ত রাবি দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু উখিয়ায় আওয়ামী লীগের মিছিলের চেষ্টা: গাড়ি জব্দসহ গ্রেফতার ৭ সিংড়ায় আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর মিজানুর গ্রেপ্তার এনআইডি সহযোগিতার নামে ডেকে নিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, চৌগাছায় ছাত্রদল নেতা গ্রেপ্তার নাশকতার ঝুঁকিতে পুলিশের যানবাহন: সারা দেশে সদর দপ্তরের জরুরি সতর্কবার্তা সংক্রমণ না কমায় হামে আরও তিন শিশুর মৃত্যু টঙ্গীতে ১০ বছরের ছাত্রীকে ধ*র্ষ*ণ: মাদ্রাসা শিক্ষক গ্রেফতার কলাবাগানে হোস্টেল কক্ষ থেকে নার্সিং শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ডিমলায় জুয়ার আসরে অভিযান, যুবদল নেতাসহ গ্রেফতার ৮ রাকসু জিএস আম্মারকে ঘিরে ধারাবাহিক অভিযোগে উত্তপ্ত রাবি দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু উখিয়ায় আওয়ামী লীগের মিছিলের চেষ্টা: গাড়ি জব্দসহ গ্রেফতার ৭ সিংড়ায় আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর মিজানুর গ্রেপ্তার এনআইডি সহযোগিতার নামে ডেকে নিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, চৌগাছায় ছাত্রদল নেতা গ্রেপ্তার নাশকতার ঝুঁকিতে পুলিশের যানবাহন: সারা দেশে সদর দপ্তরের জরুরি সতর্কবার্তা সংক্রমণ না কমায় হামে আরও তিন শিশুর মৃত্যু টঙ্গীতে ১০ বছরের ছাত্রীকে ধ*র্ষ*ণ: মাদ্রাসা শিক্ষক গ্রেফতার কলাবাগানে হোস্টেল কক্ষ থেকে নার্সিং শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ডিমলায় জুয়ার আসরে অভিযান, যুবদল নেতাসহ গ্রেফতার ৮ রাকসু জিএস আম্মারকে ঘিরে ধারাবাহিক অভিযোগে উত্তপ্ত রাবি

দেশ

হালুয়াঘাটে সংস্কার না করেই ৬০ লাখ টাকা উত্তোলন, ইউএনওর দিকে আঙুল

জি- লাইভ ডেস্ক

প্রকাশ: ৩ই আগস্ট ২০২৬, ১০:৪৯ পিএম

হালুয়াঘাটে সংস্কার না করেই ৬০ লাখ টাকা উত্তোলন, ইউএনওর দিকে আঙুল

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় কোনো ধরনের সংস্কারকাজ সম্পন্ন না করেই ৬টি ইউনিয়ন পরিষদ ভবনের মেরামত ও সংরক্ষণ বরাদ্দের পুরো ৬০ লাখ টাকা উত্তোলন করে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে। বিদায়ী অর্থবছরে বরাদ্দকৃত এই অর্থ নথিপত্রে শতভাগ কাজ সম্পন্ন দেখিয়ে গত জুন মাসেই ব্যাংক থেকে তুলে নেওয়া হয়। তবে বাস্তবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদগুলোর একটিতেও সংস্কারের কোনো ছোঁয়া লাগেনি।

স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, হালুয়াঘাট উপজেলার কৈচাপুর, ধারা, ধুরাইল, গাজিরভিটা, জুগলি ও স্বদেশি—এই ৬টি ইউনিয়ন পরিষদ ভবনের অবকাঠামোগত সংস্কারের জন্য ১০ লাখ টাকা করে মোট ৬০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। নিয়ম মেনে ঠিকাদার নিয়োগ করে গত ৩০ জুনের মধ্যে কাজ শেষ করার নির্দেশ ছিল। কিন্তু সরজমিনে গিয়ে দেখা যায়, ভবনগুলোর জরাজীর্ণ অবস্থা দূর করতে কোনো পদক্ষেপই নেওয়া হয়নি। বেশ কয়েকটি ইউনিয়নের ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ছে, বৃষ্টি হলে সিলিং চুইয়ে পানি পড়ে আসবাবপত্র ও নথিপত্র নষ্ট হচ্ছে এবং শৌচাগারগুলো ব্যবহারের একদম অনুপযোগী হয়ে পড়ে আছে।

কৈচাপুর ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী শফিকুর রহমান জানান, দেড় বছর ধরে তিনি দায়িত্বে থাকলেও কোনো সংস্কারকাজ হতে দেখেননি। স্থানীয় বাসিন্দা ও সাবেক জনপ্রতিনিধিদের একই অভিযোগ—কাজ হলে ভবনের চেহারাই বদলে যেত। ধারা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, সরকারি বরাদ্দের কথা শুনলেও বাস্তবে ভবনের অবস্থা যেমন খারাপ ছিল, তেমনই রয়ে গেছে। ধুরাইল ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মিনহাজ উদ্দিন আহমদ ও গাজিরভিটা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা সুব্রত দেবনাথ দুজনেই নিশ্চিত করেন যে, তাদের নিজ নিজ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ধরনের কাজই হয়নি।

প্রশাসনিক ক্ষেত্রে এমন গরমিল সামনে আসায় সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়হীনতা ও দায়িত্বজ্ঞানহীনতার চিত্র প্রকাশ্যে এসেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) হালুয়াঘাট উপজেলা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী ইসমাইল হোসেন প্রথমে দাবি করেন কাজ চলমান রয়েছে, তবে পরে নিজের অবস্থান বদলে জানান যে কাজের জন্য ঠিকাদার নিয়োগ করা হয়েছে এবং শিগগিরই তা শুরু হবে। অন্যদিকে উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ের অডিট অফিসার মঞ্জুরুল ইসলাম খান নিশ্চিত করেন যে, সোনালী ব্যাংক থেকে ৬টি ইউনিয়ন পরিষদের বরাদ্দের পুরো ৬০ লাখ টাকাই প্রাতিষ্ঠানিক নিয়ম অনুসরণ করে তুলে নেওয়া হয়েছে।

এই বিশাল আর্থিক গরমিলের বিষয়ে হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ জানান, সময় অত্যন্ত কম থাকায় মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে অফলাইনের মাধ্যমে কাজগুলো তিনজন ঠিকাদারকে দেওয়া হয়েছিল। কাজ না হওয়া সত্ত্বেও পুরো টাকা উত্তোলনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, কাজ শুরু হয়েছে বলে তাঁর ধারণা ছিল; যেহেতু এখন জানা যাচ্ছে কাজ হয়নি, তাই ঠিকাদারদের তড়িঘড়ি চিঠি পাঠিয়ে কাজ শুরুর তাগিদ দেওয়া হবে।

ইউনিয়ন পরিষদের জরাজীর্ণ পরিবেশ নিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সেবা নিতে আসা সাধারণ মানুষ। পুরো ঘটনাটি খতিয়ে দেখার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান জানান, নিয়ম অনুযায়ী অগ্রিম টাকা তোলা হলেও নির্দিষ্ট অর্থবছরের মধ্যেই কাজ শেষ করার কঠোর নিয়ম রয়েছে। এই দুর্নীতি ও অনিয়মের ঘটনাটি যথাযথভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

মন্তব্য