ব্রেকিং নিউজ :
শেখ হাসিনাকে ‘অধিনায়ক’ বলে একসঙ্গে দেশে ফেরার কথা জানালেন সাকিব হরিণাকুণ্ডুতে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসার শিক্ষক আটক হামে আরও ৬ মৃত্যু, উদ্বেগ কাটছে না ধর্ষণের অভিযোগে গ্রেফতার মসজিদের ইমাম গুলশান থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি আখতারুজ্জামান কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘রিপন ভিডিও’ খ্যাত রিপন মিয়ার বিরুদ্ধে মামলা দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু উখিয়ায় আওয়ামী লীগের মিছিলের চেষ্টা: গাড়ি জব্দসহ গ্রেফতার ৭ সিংড়ায় আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর মিজানুর গ্রেপ্তার এনআইডি সহযোগিতার নামে ডেকে নিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, চৌগাছায় ছাত্রদল নেতা গ্রেপ্তার শেখ হাসিনাকে ‘অধিনায়ক’ বলে একসঙ্গে দেশে ফেরার কথা জানালেন সাকিব হরিণাকুণ্ডুতে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসার শিক্ষক আটক হামে আরও ৬ মৃত্যু, উদ্বেগ কাটছে না ধর্ষণের অভিযোগে গ্রেফতার মসজিদের ইমাম গুলশান থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি আখতারুজ্জামান কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘রিপন ভিডিও’ খ্যাত রিপন মিয়ার বিরুদ্ধে মামলা দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু উখিয়ায় আওয়ামী লীগের মিছিলের চেষ্টা: গাড়ি জব্দসহ গ্রেফতার ৭ সিংড়ায় আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর মিজানুর গ্রেপ্তার এনআইডি সহযোগিতার নামে ডেকে নিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, চৌগাছায় ছাত্রদল নেতা গ্রেপ্তার শেখ হাসিনাকে ‘অধিনায়ক’ বলে একসঙ্গে দেশে ফেরার কথা জানালেন সাকিব হরিণাকুণ্ডুতে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসার শিক্ষক আটক হামে আরও ৬ মৃত্যু, উদ্বেগ কাটছে না ধর্ষণের অভিযোগে গ্রেফতার মসজিদের ইমাম গুলশান থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি আখতারুজ্জামান কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘রিপন ভিডিও’ খ্যাত রিপন মিয়ার বিরুদ্ধে মামলা দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু উখিয়ায় আওয়ামী লীগের মিছিলের চেষ্টা: গাড়ি জব্দসহ গ্রেফতার ৭ সিংড়ায় আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর মিজানুর গ্রেপ্তার এনআইডি সহযোগিতার নামে ডেকে নিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, চৌগাছায় ছাত্রদল নেতা গ্রেপ্তার শেখ হাসিনাকে ‘অধিনায়ক’ বলে একসঙ্গে দেশে ফেরার কথা জানালেন সাকিব হরিণাকুণ্ডুতে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসার শিক্ষক আটক হামে আরও ৬ মৃত্যু, উদ্বেগ কাটছে না ধর্ষণের অভিযোগে গ্রেফতার মসজিদের ইমাম গুলশান থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি আখতারুজ্জামান কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘রিপন ভিডিও’ খ্যাত রিপন মিয়ার বিরুদ্ধে মামলা দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু উখিয়ায় আওয়ামী লীগের মিছিলের চেষ্টা: গাড়ি জব্দসহ গ্রেফতার ৭ সিংড়ায় আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর মিজানুর গ্রেপ্তার এনআইডি সহযোগিতার নামে ডেকে নিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, চৌগাছায় ছাত্রদল নেতা গ্রেপ্তার শেখ হাসিনাকে ‘অধিনায়ক’ বলে একসঙ্গে দেশে ফেরার কথা জানালেন সাকিব হরিণাকুণ্ডুতে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসার শিক্ষক আটক হামে আরও ৬ মৃত্যু, উদ্বেগ কাটছে না ধর্ষণের অভিযোগে গ্রেফতার মসজিদের ইমাম গুলশান থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি আখতারুজ্জামান কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘রিপন ভিডিও’ খ্যাত রিপন মিয়ার বিরুদ্ধে মামলা দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু উখিয়ায় আওয়ামী লীগের মিছিলের চেষ্টা: গাড়ি জব্দসহ গ্রেফতার ৭ সিংড়ায় আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর মিজানুর গ্রেপ্তার এনআইডি সহযোগিতার নামে ডেকে নিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, চৌগাছায় ছাত্রদল নেতা গ্রেপ্তার শেখ হাসিনাকে ‘অধিনায়ক’ বলে একসঙ্গে দেশে ফেরার কথা জানালেন সাকিব হরিণাকুণ্ডুতে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসার শিক্ষক আটক হামে আরও ৬ মৃত্যু, উদ্বেগ কাটছে না ধর্ষণের অভিযোগে গ্রেফতার মসজিদের ইমাম গুলশান থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি আখতারুজ্জামান কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘রিপন ভিডিও’ খ্যাত রিপন মিয়ার বিরুদ্ধে মামলা দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু উখিয়ায় আওয়ামী লীগের মিছিলের চেষ্টা: গাড়ি জব্দসহ গ্রেফতার ৭ সিংড়ায় আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর মিজানুর গ্রেপ্তার এনআইডি সহযোগিতার নামে ডেকে নিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, চৌগাছায় ছাত্রদল নেতা গ্রেপ্তার শেখ হাসিনাকে ‘অধিনায়ক’ বলে একসঙ্গে দেশে ফেরার কথা জানালেন সাকিব হরিণাকুণ্ডুতে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসার শিক্ষক আটক হামে আরও ৬ মৃত্যু, উদ্বেগ কাটছে না ধর্ষণের অভিযোগে গ্রেফতার মসজিদের ইমাম গুলশান থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি আখতারুজ্জামান কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘রিপন ভিডিও’ খ্যাত রিপন মিয়ার বিরুদ্ধে মামলা দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু উখিয়ায় আওয়ামী লীগের মিছিলের চেষ্টা: গাড়ি জব্দসহ গ্রেফতার ৭ সিংড়ায় আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর মিজানুর গ্রেপ্তার এনআইডি সহযোগিতার নামে ডেকে নিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, চৌগাছায় ছাত্রদল নেতা গ্রেপ্তার শেখ হাসিনাকে ‘অধিনায়ক’ বলে একসঙ্গে দেশে ফেরার কথা জানালেন সাকিব হরিণাকুণ্ডুতে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসার শিক্ষক আটক হামে আরও ৬ মৃত্যু, উদ্বেগ কাটছে না ধর্ষণের অভিযোগে গ্রেফতার মসজিদের ইমাম গুলশান থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি আখতারুজ্জামান কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘রিপন ভিডিও’ খ্যাত রিপন মিয়ার বিরুদ্ধে মামলা দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু উখিয়ায় আওয়ামী লীগের মিছিলের চেষ্টা: গাড়ি জব্দসহ গ্রেফতার ৭ সিংড়ায় আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর মিজানুর গ্রেপ্তার এনআইডি সহযোগিতার নামে ডেকে নিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, চৌগাছায় ছাত্রদল নেতা গ্রেপ্তার শেখ হাসিনাকে ‘অধিনায়ক’ বলে একসঙ্গে দেশে ফেরার কথা জানালেন সাকিব হরিণাকুণ্ডুতে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসার শিক্ষক আটক হামে আরও ৬ মৃত্যু, উদ্বেগ কাটছে না ধর্ষণের অভিযোগে গ্রেফতার মসজিদের ইমাম গুলশান থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি আখতারুজ্জামান কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘রিপন ভিডিও’ খ্যাত রিপন মিয়ার বিরুদ্ধে মামলা দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু উখিয়ায় আওয়ামী লীগের মিছিলের চেষ্টা: গাড়ি জব্দসহ গ্রেফতার ৭ সিংড়ায় আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর মিজানুর গ্রেপ্তার এনআইডি সহযোগিতার নামে ডেকে নিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, চৌগাছায় ছাত্রদল নেতা গ্রেপ্তার শেখ হাসিনাকে ‘অধিনায়ক’ বলে একসঙ্গে দেশে ফেরার কথা জানালেন সাকিব হরিণাকুণ্ডুতে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসার শিক্ষক আটক হামে আরও ৬ মৃত্যু, উদ্বেগ কাটছে না ধর্ষণের অভিযোগে গ্রেফতার মসজিদের ইমাম গুলশান থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি আখতারুজ্জামান কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘রিপন ভিডিও’ খ্যাত রিপন মিয়ার বিরুদ্ধে মামলা দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু উখিয়ায় আওয়ামী লীগের মিছিলের চেষ্টা: গাড়ি জব্দসহ গ্রেফতার ৭ সিংড়ায় আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর মিজানুর গ্রেপ্তার এনআইডি সহযোগিতার নামে ডেকে নিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, চৌগাছায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

দেশ

থানা থেকে লুট হয় ৩৯ অস্ত্র, ২২টির সন্ধান মেলেনি এখনও

জি- লাইভ ডেস্ক

প্রকাশ: ৮ই আগস্ট ২০২৬, ৩:২৮ পিএম

থানা থেকে লুট হয় ৩৯ অস্ত্র, ২২টির সন্ধান মেলেনি এখনও

বগুড়া সদর থানা থেকে লুট হওয়া ৩৯টি আগ্নেয়াস্ত্রের মধ্যে ২২টির সন্ধান এখনও মেলেনি। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের দিন থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর অস্ত্রাগারের তালা ভেঙে এসব অস্ত্র লুট করা হয়েছিল। ঘটনার প্রায় দুই বছর পেরিয়ে গেলেও বিপুলসংখ্যক আগ্নেয়াস্ত্র ও গুলির হদিস না মেলায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ রয়েছে।

থানা সূত্রে জানা যায়, লুট হওয়া ৩৯টি আগ্নেয়াস্ত্রের মধ্যে সদর থানা পুলিশের ছিল ৩৬টি এবং পুলিশ লাইনসের সদস্যদের ছিল তিনটি। অস্ত্রগুলোর মধ্যে পাঁচটি পিস্তল, ১২টি রাইফেল, পাঁচটি এসএমজি ও এলএমজি এবং ১৭টি শটগান ছিল। অস্ত্র লুটের পাশাপাশি কয়েক হাজার রাউন্ড গুলি ও কার্তুজও নিয়ে যায় হামলাকারীরা।

২০২৪ সালের ৫ আগস্ট বিকেলে বগুড়া শহরের কবি নজরুল ইসলাম সড়কে অবস্থিত সদর থানায় হামলা চালানো হয়। ওই সময় সদর ভূমি অফিস, সদর উপজেলা পরিষদ, জেলা আওয়ামী লীগ কার্যালয়সহ বিভিন্ন স্থাপনায়ও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। সেনাবাহিনীর প্রহরায় পুলিশ সদস্যরা সদর থানা ছেড়ে চলে যাওয়ার পর হামলাকারীরা থানায় ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে অস্ত্রাগারের তালা ভেঙে অস্ত্র ও গোলাবারুদ লুট করা হয়।

হামলার সময় থানার চত্বরে থাকা পুলিশের চার থেকে পাঁচটি যানবাহন আগুনে পুড়ে যায়। একই সঙ্গে বিভিন্ন মামলার আলামত হিসেবে রাখা দুই শতাধিক মোটরসাইকেলও লুট হওয়ার কথা জানা গেছে।

পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন অভিযান ও তৎপরতার মাধ্যমে পরিত্যক্ত অবস্থায় ১৭টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেন। তবে উদ্ধার হওয়া অস্ত্রগুলোর অনেকগুলো ব্যবহারের অনুপযোগী ছিল বলে জানা গেছে। বাকি ২২টি অস্ত্র এবং বিপুলসংখ্যক গুলি ও কার্তুজের কোনো সন্ধান এখনও পাওয়া যায়নি।

লুট হওয়া অস্ত্র উদ্ধারে সরকারের পক্ষ থেকে পুরস্কার ঘোষণার কথাও বলা হয়েছে। তবে সেই উদ্যোগের পরও নিখোঁজ অস্ত্রগুলোর বিষয়ে এখন পর্যন্ত কার্যকর অগ্রগতি দৃশ্যমান হয়নি।

স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, লুট হওয়া অস্ত্র ও গুলি অপরাধীদের হাতে চলে গেলে সেগুলো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের আশঙ্কা রয়েছে। তাঁদের মতে, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা গেলে অস্ত্র, গোলাবারুদ ও লুট হওয়া অন্যান্য সামগ্রীর বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

সুশাসনের জন্য নাগরিকের বগুড়ার সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম তুহিন বলেন, সদর থানা থেকে লুণ্ঠিত অস্ত্র এখনও পুরোপুরি উদ্ধার না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। তাঁর মতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এসব অস্ত্র উদ্ধারে কার্যকর পদক্ষেপ নিতে হবে। কারণ, অবৈধভাবে ছড়িয়ে পড়া আগ্নেয়াস্ত্র ভবিষ্যতে বড় ধরনের অপরাধের ঝুঁকি তৈরি করতে পারে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহীম আলী জানান, অস্ত্রাগার থেকে লুট হওয়া ৩৯টি আগ্নেয়াস্ত্রের মধ্যে বিভিন্ন সময়ে ১৭টি উদ্ধার করা হয়েছে। অবশিষ্ট ২২টি অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এসব অস্ত্রও উদ্ধার করা সম্ভব হবে।

তবে তিনি সদর থানায় নতুন দায়িত্ব নেওয়ায় ৫ আগস্টের ঘটনায় ঠিক কত পরিমাণ গুলি ও কার্তুজ লুট হয়েছিল, সে বিষয়ে নির্দিষ্ট তথ্য দিতে পারেননি।

দুই বছর পরও ২২টি আগ্নেয়াস্ত্রের সন্ধান না মেলায় এখন মূল প্রশ্ন হলো—লুট হওয়া এসব অস্ত্র কোথায় রয়েছে এবং সেগুলো উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা কতটা কার্যকর হচ্ছে। অস্ত্রগুলো দ্রুত উদ্ধার করা না গেলে সেগুলো অপরাধীদের হাতে ব্যবহৃত হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।

মন্তব্য