ব্রেকিং নিউজ :
মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন

দেশ

কেন্দ্রীয় কারাগারে হঠাৎ কয়েদি মৃত্যু

খবরওয়ালা ডেস্ক

প্রকাশ: ১১ই ডিসেম্বর ২০২৫, ১:৩১ পিএম

কেন্দ্রীয় কারাগারে হঠাৎ কয়েদি মৃত্যু

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে বুধবার (১০ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে মো. রাশেদ (৩৫) নামে এক কয়েদি হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন। ঘটনাস্থল থেকে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারারক্ষী মো. সুজন জানান, দুপুরের দিকে রাশেদের শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটেছে। সুরক্ষিত পরিবেশে দ্রুত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নেওয়া হয়। রাশেদ কেন্দ্রীয় কারাগারে মতিঝিল থানার মামলা নং ১০ (২) ২২ অনুযায়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) ২০-ক ধারায় বন্দী ছিলেন। তার কয়েদি নম্বর ছিল ৭৫৫/এ। তার বাবা গোলাম রাব্বানী।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন এবং ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই মৃত্যু ঘটনায় কারা কর্তৃপক্ষের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীরও তদন্ত চলছে। কয়েদির মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়া পর্যন্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না।

মন্তব্য