ব্রেকিং নিউজ :
হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন

আন্তর্জাতিক

পুতিন-জেলেনস্কি বৈঠকের সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়েছে

খবরওয়ালা ডেস্ক

প্রকাশ: ২৩ই আগস্ট ২০২৫, ৩:১৩ পিএম

পুতিন-জেলেনস্কি বৈঠকের সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়েছে

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে শীর্ষ পর্যায়ের আলোচনার আশা আবারও ধাক্কা খেল। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি প্রচেষ্টায় ক্লান্ত, অন্যদিকে মস্কোর অসহযোগিতামূলক মনোভাব রুশ-ইউক্রেন নেতাদের মধ্যে প্রত্যক্ষ বৈঠকের সম্ভাবনাকে অনিশ্চিত করে তুলেছে।

সোমবার কিছুটা আশাবাদ জাগিয়েছিলেন ট্রাম্প, যখন তিনি বলেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৈঠকে বসতে রাজি হয়েছেন। কিন্তু শুক্রবার ট্রাম্প নিজেই সেই আশার পালে জল ঢেলে বলেন, পুতিন ও জেলেনস্কির সম্পর্ক যেন ‘তেল ও ভিনেগার’— একসাথে মেশে না।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ স্পষ্ট করে জানিয়েছেন, এই মুহূর্তে কোনও বৈঠকের পরিকল্পনা নেই। তার মতে, ট্রাম্পের মধ্যস্থতার উদ্যোগও থেমে গেছে। অন্যদিকে, ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, মস্কো ইচ্ছাকৃতভাবে যুদ্ধ দীর্ঘায়িত করছে।

ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প জানান, তিনি ইউক্রেন শান্তি প্রক্রিয়া নিয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে একটি ‘গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত’ নেবেন। সেই সিদ্ধান্তে বিশাল নিষেধাজ্ঞা, শুল্ক আরোপ অথবা একেবারেই কিছু না করার বিষয়টি থাকতে পারে।

এ সময় ট্রাম্প একটি ছবি তুলে ধরে জানান, পুতিন সম্প্রতি তাকে একটি ছবি পাঠিয়েছেন— যা তাদের আলাস্কা শীর্ষ বৈঠকের স্মারক। ইউক্রেন ইস্যুতে অগ্রগতি হলে ট্রাম্প পুতিনকে ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালে আমন্ত্রণ জানাতে পারেন বলেও ইঙ্গিত দেন।

এদিকে, রাশিয়া আবারও জেলেনস্কির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং সরাসরি আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছে। লাভরভ বলেন, ‘পুতিন আলোচনায় বসতে প্রস্তুত, তবে এখনো কোনো যৌক্তিক এজেন্ডা তৈরি হয়নি।’

ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে কিয়েভে বৈঠকে জেলেনস্কি বলেন, ‘রাশিয়ার সঙ্গে ইউক্রেনের কোনও চুক্তি নেই।’ তিনি অভিযোগ করেন, মস্কো কৌশলে আলোচনা এড়িয়ে যাচ্ছে এবং সংঘাত চালিয়ে যেতে চায়।

এই অবস্থায়, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা দেশগুলোর মধ্যস্থতা চেষ্টাগুলোর মূল বিষয় হয়ে উঠেছে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা। জেলেনস্কি সরাসরি বিদেশি সেনা সহায়তার কথা বললেও রাশিয়া এসব চুক্তির প্রতি সন্দেহ প্রকাশ করেছে।

রাশিয়া দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, ইউক্রেনের ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষাই যুদ্ধের প্রধান কারণ। এর আগে ১৯৯৪ সালে বুদাপেস্ট চুক্তিতে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিল রাশিয়া। কিন্তু ২০১৪ সালে ক্রিমিয়া দখল এবং ২০২২ সালে পূর্ণ আক্রমণের মাধ্যমে সেই চুক্তি লঙ্ঘন করেছে মস্কো।

এই সংঘাতে এখন পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। শান্তি প্রক্রিয়ার ভবিষ্যৎ এখনও অনিশ্চিত।

মন্তব্য