মঙ্গলবার ভোরে কাউন্দিয়া এলাকা থেকে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়, সাভারের কাউন্দিয়া ইউনিয়নের বাগসাত্রা এলাকায় আজিজুল উলুম কাউন্দিয়া মডেল মাদ্রাসায় গত কয়েক মাস ধরে হত্যা, হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে চার শিশু শিক্ষার্থীকে বলাৎকার করে আসছিলেন হাফেজ শামীম নামের এক শিক্ষক।
মাদ্রাসার চার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
সম্প্রতি ওই চার শিশু মানসিক ও শারীরিক ভাবে অসুস্থ হলে বলাৎকারের বিষয়টি তাদের পরিবারের সদস্যদের জানালে রাতে ভুক্তভোগী এক শিশুর বাবা সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ভোরে তাকে গ্রেপ্তার করে।
এদিকে মাদ্রাসার শিক্ষার্থীরা অভিযোগ করেন, নাক্ক্যার জনক এমন অপরাধ ঘটলেও মাদ্রাসার পিন্সিপাল আব্দুল আজিজের সহযোগিতায় অভিযুক্ত শিক্ষককে পালিয়ে যাবার সুযোগ করে দেন।
এঘটনায় অভিযুক্ত শিক্ষকের কঠোর শাস্তি দাবি করেছেন কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল আলম খান।

এ বিষয়ে কাউন্দিয়া পুলিশ ফাড়ির এস আই আল আমিন হাওলাদার বলেন, বাদী জাকির হোসেনের দায়ের করা মামলায় বিবাদী শামীমকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে
