
রাজধানীর মিরপুরে শাহ আলী বাগদাদী (রহ.) মাজারে পূর্বপরিকল্পিত হামলা, ভাঙচুর, লুটপাট এবং নারী ভক্তদের শ্লীলতাহানির অভিযোগে মামলা করেছেন এক ভুক্তভোগী নারী। মামলার পর ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) অভিযান চালিয়ে এজাহারভুক্ত একজনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শেখ মো. সাজ্জাদুল হক রাসেল (৩৮) এবং মো. আরমান দেওয়ান (২৯)। এর মধ্যে রাসেল মামলার এজাহারভুক্ত ৬ নম্বর আসামি বলে পুলিশ জানিয়েছে।
ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার মোস্তাক সরকার জানান, মাজারে হামলার ঘটনায় শাহ আলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলার ভিত্তিতে এজাহারভুক্ত একজনসহ দুইজনকে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, গত বৃহস্পতিবার রাতে মাজারে সংঘটিত হামলার ঘটনায় শনিবার ভুক্তভোগী মোছা. রেসমি বেগম (৪০) বাদী হয়ে শাহ আলী থানায় মামলা দায়ের করেন। মামলায় ৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
নামীয় আসামিদের মধ্যে রয়েছেন মো. আলী আকবর (৪৮), মো. বাপ্পা (৩৫), মো. বাবু (৪৫), মো. কাউসার (২৬), আজম (৪০), শেখ মো. রাসেল (৩৮), কাজী জহির (৫২), মো. মিজান (৩৮) এবং কাজী পনির (৫০)।
এজাহারে বলা হয়, বাদী রেসমি বেগম প্রায় ১৭ বছর ধরে শাহ আলী বাগদাদী (রহ.) মাজারে নিয়মিত জিয়ারত ও মানত অনুষ্ঠানে অংশ নিয়ে আসছেন। ঘটনার দিন রাত আনুমানিক ১২টা ৫ মিনিটে জিয়ারত চলাকালে আসামি ও অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জন ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে মাজারের প্রধান গেট দিয়ে প্রবেশ করে।
মামলার বর্ণনায় উল্লেখ করা হয়, হামলাকারীরা ‘আল্লাহু আকবার’ স্লোগান দিয়ে মাজারে প্রবেশ করে জিয়ারতরত ভক্তদের ওপর অতর্কিত হামলা চালায় এবং বিভিন্ন স্থানে মারধর করে গুরুতর জখম করে। এ সময় মাজারের শিরনি, লাল কাপড়, মোমবাতি ও অন্যান্য ধর্মীয় উপকরণ ভাঙচুর ও ছিঁড়ে ফেলা হয়।
মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং দলটির সহযোগী ও অঙ্গসংগঠনের সদস্যদের সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে। এতে আরও বলা হয়, হামলার সময় বাদী রেসমি বেগম বাধা দিতে গেলে তাকে মারধর করা হয় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। একই সঙ্গে তার পোশাক টানা-হেঁচড়া করে শ্লীলতাহানির অভিযোগও করা হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা হত্যার উদ্দেশ্যে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এছাড়া মাজারের রান্নাঘরের খিচুড়ি তৈরির চুলা ও পাতিল ভাঙচুর করে আনুমানিক ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করা হয়। বাদীর কাছ থেকে ৬ হাজার টাকা এবং অন্যান্য ভক্তদের কাছ থেকে মোট প্রায় ৯০ হাজার টাকা লুট করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।
ঘটনার সময় উপস্থিত নিরাপত্তাকর্মী ও ভক্তরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে হামলাকারীরা বিভিন্ন হুমকি দিয়ে স্থান ত্যাগ করে বলে মামলায় বলা হয়। পরে আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় এবং প্রয়োজন হলে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয় বলে উল্লেখ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলার ভিত্তিতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।
> অবৈধ গ্যাস ইস্যুতে তিতাস কর্মকর্তাদের ‘পেটানোর’ হুশিয়ারি এমপির
> বেইলি রোডে নেইল আর্টিস্টের ঝুলন্ত লাশ উদ্ধার, সন্দেহের তীরে দাম্পত্য কলহ
> আমানতের সুদে উৎসে কর কাটার বিষয়ে ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের সতর্কতা
> ‘শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়’: রুহুল কবির রিজভী
> টেকনাফে বিজিবির অভিযান, সাড়ে ৩ লাখ ইয়াবাসহ আটক ২ পাচারকারী
> এআই ডেটা সেন্টারে বহুমুখী ঝুঁকি, বিমা খাতে নতুন রূপরেখা
> ঈশ্বরগঞ্জে ১২ পরীক্ষার্থীর জন্য ২০ শিক্ষক, তবুও পাসের হার শূন্য
> সংগীতমঞ্চে লাকি আলীর আধ্যাত্মিক বার্তা, মৃত্যুর প্রস্তুতি নিয়ে আবেগাপ্লুত ভক্তরা
> কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, অবকাঠামোর ব্যাপক ক্ষতি
> সন্তানের অসুস্থতায় আদালতে অনুপস্থিত পরীমনি, মাদক মামলার শুনানি ২৯ সেপ্টেম্বর
> ইনু মামলার রায় ঘিরে বিচারব্যবস্থার পরীক্ষা
> সুন্দরবন কুরিয়ার সার্ভিস শাখা, ঠিকানা ও ফোন নম্বর
> ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের তালিকা ও ফোন নম্বর
> প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর দেশের ভাবমুর্তি ক্ষতিগ্রস্থ করেছে
> করিয়ারদিয়ায় মাছের ঘের দখলচেষ্টা, অস্ত্রসহ দুইজন জনতার হাতে আটক
> বানরের আতঙ্কে ভীত লালবাজারবাসী ডিসি বরাবর আবেদন
> চাটখিলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড
> আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম
> ফুলগাজীতে টিন কেটে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে হাত-পা বেঁধে হত্যা
© কপিরাইট ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত
মন্তব্য