ব্রেকিং নিউজ :
মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন

জাতীয়

মেট্রোরেলের কার্ডে অনলাইন রিচার্জ শুরু

খবরওয়ালা ডেস্ক

প্রকাশ: ২৫ই নভেম্বর ২০২৫, ২:২০ পিএম

মেট্রোরেলের কার্ডে অনলাইন রিচার্জ শুরু

আজ মঙ্গলবার থেকে মেট্রোরেলের র‍্যাপিড পাস ও এমআরটি পাস কার্ডে অনলাইনে রিচার্জ করা যাবে। ব্যাংকের ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ সব ধরনের অনলাইন ব্যাংকিং ব্যবহার করে যাত্রীরা যেকোনো স্থান থেকে কার্ডে টাকা রিচার্জ করতে পারবেন।

দুপুরে আগারগাঁও মেট্রো স্টেশনে এই সেবা উদ্বোধন করা হয়। প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (সড়ক, সেতু ও রেল মন্ত্রণালয়) শেখ মইনউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নিখিল কুমার দাস। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক নীলিমা আখতার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

শেখ মইনউদ্দিন বলেন, এই উদ্যোগ গণপরিবহনে ডিজিটাল ট্রান্সফরমেশনের গুরুত্বপূর্ণ অগ্রগতি। অনলাইন রিচার্জের মাধ্যমে যাত্রীরা যেকোনো সময়, নিরাপদ ও দ্রুতভাবে কার্ডে টাকা রিচার্জ করতে পারবেন। নিখিল কুমার দাস বলেন, ডিজিটাল প্রযুক্তি যাত্রীসেবা উন্নয়নে গুরুত্বপূর্ণ, অনলাইন রিচার্জ চালু হওয়ায় সেবা আরও দ্রুত ও স্বচ্ছ হবে। নীলিমা আখতার জানান, এই সেবা যাত্রীদের সময় সাশ্রয় করবে এবং নগদহীন পেমেন্ট ব্যবস্থার প্রসার ঘটাবে।

মেট্রোরেলের ১৬টি স্টেশনে দুটি করে মোট ৩২টি অ্যাড ভ্যালু মেশিন (এভিএম) স্থাপন করা হয়েছে। কার্ড এভিএম-এ স্পর্শ করলে অনলাইন রিচার্জ কার্যকর হবে। আগামী মাসে মেট্রোরেলের অ্যাপ চালু হবে, যা রিচার্জ আরও সহজ করবে।

অনলাইনে রিচার্জের নিয়মাবলী:

  • প্রথমবার রিচার্জ করতে ওয়েবসাইট বা অ্যাপে নিবন্ধন করতে হবে।

  • কার্ড নিবন্ধিত না থাকলে আগে তা নিবন্ধন করতে হবে।

  • যেকোনো পেমেন্ট মাধ্যম ব্যবহার করা যাবে।

  • অনলাইনে রিচার্জের পর এভিএম-এ স্পর্শ না করলে ব্যালেন্স পেন্ডিং দেখাবে।

  • রিচার্জ সফল হলে এসএমএস যাবে।

  • ন্যূনতম ১০০ টাকা, সর্বোচ্চ ৫ হাজার টাকা একবারে রিচার্জ করা যাবে।

  • একবারে একটি পেন্ডিং রিচার্জ থাকতে পারবে।

  • ব্ল্যাক লিস্টেড, রিফান্ডেড বা অবৈধ কার্ডে রিচার্জ সম্ভব হবে না।

  • ৭ দিনের মধ্যে স্পর্শ না করলে রিচার্জ বাতিল করা যাবে; ৫% সার্ভিস চার্জ কাটা হবে।

জিলাইভ/টিএসএন

মন্তব্য