ব্রেকিং নিউজ :
শেখ হাসিনাকে ‘অধিনায়ক’ বলে একসঙ্গে দেশে ফেরার কথা জানালেন সাকিব হরিণাকুণ্ডুতে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসার শিক্ষক আটক হামে আরও ৬ মৃত্যু, উদ্বেগ কাটছে না ধর্ষণের অভিযোগে গ্রেফতার মসজিদের ইমাম গুলশান থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি আখতারুজ্জামান কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘রিপন ভিডিও’ খ্যাত রিপন মিয়ার বিরুদ্ধে মামলা দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু উখিয়ায় আওয়ামী লীগের মিছিলের চেষ্টা: গাড়ি জব্দসহ গ্রেফতার ৭ সিংড়ায় আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর মিজানুর গ্রেপ্তার এনআইডি সহযোগিতার নামে ডেকে নিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, চৌগাছায় ছাত্রদল নেতা গ্রেপ্তার শেখ হাসিনাকে ‘অধিনায়ক’ বলে একসঙ্গে দেশে ফেরার কথা জানালেন সাকিব হরিণাকুণ্ডুতে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসার শিক্ষক আটক হামে আরও ৬ মৃত্যু, উদ্বেগ কাটছে না ধর্ষণের অভিযোগে গ্রেফতার মসজিদের ইমাম গুলশান থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি আখতারুজ্জামান কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘রিপন ভিডিও’ খ্যাত রিপন মিয়ার বিরুদ্ধে মামলা দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু উখিয়ায় আওয়ামী লীগের মিছিলের চেষ্টা: গাড়ি জব্দসহ গ্রেফতার ৭ সিংড়ায় আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর মিজানুর গ্রেপ্তার এনআইডি সহযোগিতার নামে ডেকে নিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, চৌগাছায় ছাত্রদল নেতা গ্রেপ্তার শেখ হাসিনাকে ‘অধিনায়ক’ বলে একসঙ্গে দেশে ফেরার কথা জানালেন সাকিব হরিণাকুণ্ডুতে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসার শিক্ষক আটক হামে আরও ৬ মৃত্যু, উদ্বেগ কাটছে না ধর্ষণের অভিযোগে গ্রেফতার মসজিদের ইমাম গুলশান থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি আখতারুজ্জামান কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘রিপন ভিডিও’ খ্যাত রিপন মিয়ার বিরুদ্ধে মামলা দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু উখিয়ায় আওয়ামী লীগের মিছিলের চেষ্টা: গাড়ি জব্দসহ গ্রেফতার ৭ সিংড়ায় আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর মিজানুর গ্রেপ্তার এনআইডি সহযোগিতার নামে ডেকে নিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, চৌগাছায় ছাত্রদল নেতা গ্রেপ্তার শেখ হাসিনাকে ‘অধিনায়ক’ বলে একসঙ্গে দেশে ফেরার কথা জানালেন সাকিব হরিণাকুণ্ডুতে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসার শিক্ষক আটক হামে আরও ৬ মৃত্যু, উদ্বেগ কাটছে না ধর্ষণের অভিযোগে গ্রেফতার মসজিদের ইমাম গুলশান থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি আখতারুজ্জামান কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘রিপন ভিডিও’ খ্যাত রিপন মিয়ার বিরুদ্ধে মামলা দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু উখিয়ায় আওয়ামী লীগের মিছিলের চেষ্টা: গাড়ি জব্দসহ গ্রেফতার ৭ সিংড়ায় আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর মিজানুর গ্রেপ্তার এনআইডি সহযোগিতার নামে ডেকে নিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, চৌগাছায় ছাত্রদল নেতা গ্রেপ্তার শেখ হাসিনাকে ‘অধিনায়ক’ বলে একসঙ্গে দেশে ফেরার কথা জানালেন সাকিব হরিণাকুণ্ডুতে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসার শিক্ষক আটক হামে আরও ৬ মৃত্যু, উদ্বেগ কাটছে না ধর্ষণের অভিযোগে গ্রেফতার মসজিদের ইমাম গুলশান থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি আখতারুজ্জামান কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘রিপন ভিডিও’ খ্যাত রিপন মিয়ার বিরুদ্ধে মামলা দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু উখিয়ায় আওয়ামী লীগের মিছিলের চেষ্টা: গাড়ি জব্দসহ গ্রেফতার ৭ সিংড়ায় আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর মিজানুর গ্রেপ্তার এনআইডি সহযোগিতার নামে ডেকে নিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, চৌগাছায় ছাত্রদল নেতা গ্রেপ্তার শেখ হাসিনাকে ‘অধিনায়ক’ বলে একসঙ্গে দেশে ফেরার কথা জানালেন সাকিব হরিণাকুণ্ডুতে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসার শিক্ষক আটক হামে আরও ৬ মৃত্যু, উদ্বেগ কাটছে না ধর্ষণের অভিযোগে গ্রেফতার মসজিদের ইমাম গুলশান থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি আখতারুজ্জামান কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘রিপন ভিডিও’ খ্যাত রিপন মিয়ার বিরুদ্ধে মামলা দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু উখিয়ায় আওয়ামী লীগের মিছিলের চেষ্টা: গাড়ি জব্দসহ গ্রেফতার ৭ সিংড়ায় আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর মিজানুর গ্রেপ্তার এনআইডি সহযোগিতার নামে ডেকে নিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, চৌগাছায় ছাত্রদল নেতা গ্রেপ্তার শেখ হাসিনাকে ‘অধিনায়ক’ বলে একসঙ্গে দেশে ফেরার কথা জানালেন সাকিব হরিণাকুণ্ডুতে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসার শিক্ষক আটক হামে আরও ৬ মৃত্যু, উদ্বেগ কাটছে না ধর্ষণের অভিযোগে গ্রেফতার মসজিদের ইমাম গুলশান থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি আখতারুজ্জামান কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘রিপন ভিডিও’ খ্যাত রিপন মিয়ার বিরুদ্ধে মামলা দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু উখিয়ায় আওয়ামী লীগের মিছিলের চেষ্টা: গাড়ি জব্দসহ গ্রেফতার ৭ সিংড়ায় আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর মিজানুর গ্রেপ্তার এনআইডি সহযোগিতার নামে ডেকে নিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, চৌগাছায় ছাত্রদল নেতা গ্রেপ্তার শেখ হাসিনাকে ‘অধিনায়ক’ বলে একসঙ্গে দেশে ফেরার কথা জানালেন সাকিব হরিণাকুণ্ডুতে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসার শিক্ষক আটক হামে আরও ৬ মৃত্যু, উদ্বেগ কাটছে না ধর্ষণের অভিযোগে গ্রেফতার মসজিদের ইমাম গুলশান থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি আখতারুজ্জামান কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘রিপন ভিডিও’ খ্যাত রিপন মিয়ার বিরুদ্ধে মামলা দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু উখিয়ায় আওয়ামী লীগের মিছিলের চেষ্টা: গাড়ি জব্দসহ গ্রেফতার ৭ সিংড়ায় আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর মিজানুর গ্রেপ্তার এনআইডি সহযোগিতার নামে ডেকে নিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, চৌগাছায় ছাত্রদল নেতা গ্রেপ্তার শেখ হাসিনাকে ‘অধিনায়ক’ বলে একসঙ্গে দেশে ফেরার কথা জানালেন সাকিব হরিণাকুণ্ডুতে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসার শিক্ষক আটক হামে আরও ৬ মৃত্যু, উদ্বেগ কাটছে না ধর্ষণের অভিযোগে গ্রেফতার মসজিদের ইমাম গুলশান থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি আখতারুজ্জামান কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘রিপন ভিডিও’ খ্যাত রিপন মিয়ার বিরুদ্ধে মামলা দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু উখিয়ায় আওয়ামী লীগের মিছিলের চেষ্টা: গাড়ি জব্দসহ গ্রেফতার ৭ সিংড়ায় আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর মিজানুর গ্রেপ্তার এনআইডি সহযোগিতার নামে ডেকে নিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, চৌগাছায় ছাত্রদল নেতা গ্রেপ্তার শেখ হাসিনাকে ‘অধিনায়ক’ বলে একসঙ্গে দেশে ফেরার কথা জানালেন সাকিব হরিণাকুণ্ডুতে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসার শিক্ষক আটক হামে আরও ৬ মৃত্যু, উদ্বেগ কাটছে না ধর্ষণের অভিযোগে গ্রেফতার মসজিদের ইমাম গুলশান থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি আখতারুজ্জামান কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘রিপন ভিডিও’ খ্যাত রিপন মিয়ার বিরুদ্ধে মামলা দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু উখিয়ায় আওয়ামী লীগের মিছিলের চেষ্টা: গাড়ি জব্দসহ গ্রেফতার ৭ সিংড়ায় আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর মিজানুর গ্রেপ্তার এনআইডি সহযোগিতার নামে ডেকে নিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, চৌগাছায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

দেশ

প্রস্তাবিত বেসরকারি জ্বালানি নীতিমালায় কাউকে বিশেষ সুবিধার সুযোগ নেই

জি- লাইভ ডেস্ক

প্রকাশ: ৮ই আগস্ট ২০২৬, ৯:৪৬ পিএম

প্রস্তাবিত বেসরকারি জ্বালানি নীতিমালায় কাউকে বিশেষ সুবিধার সুযোগ নেই

দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করা এবং যেকোনো সংকটকালীন পরিস্থিতিতে জ্বালানি তেলের নির্বিঘ্ন সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে একটি নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। বেসরকারি খাতে পরিশোধিত জ্বালানি তেল আমদানি, সংরক্ষণ, পরিবহন এবং বিপণন সংক্রান্ত এই খসড়া নীতিমালা নিয়ে বাজারে নানা ধরনের আলোচনা ও বিভ্রান্তি তৈরি হয়েছে। এমন প্রেক্ষাপটে স্পষ্ট বার্তা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। সরকার সরাসরি জানিয়ে দিয়েছে, এই নীতিমালার আড়ালে কোনো নির্দিষ্ট ব্যক্তি, বিশেষ গোষ্ঠী কিংবা ব্যবসায়িক প্রতিষ্ঠানকে কোনো ধরনের অনৈতিক সুবিধা দেওয়ার সুযোগ রাখা হয়নি।

শনিবার (৮ আগস্ট) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে নীতিমালার মূল উদ্দেশ্য এবং এ বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করা হয়। এতে বলা হয়, প্রস্তাবিত ‘বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি আমদানিপূর্বক সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণন নীতিমালা, ২০২৬’-এর মূল লক্ষ্য হলো একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতামূলক বাজারব্যবস্থা গড়ে তোলা। যেকোনো আপৎকালীন বা জরুরি পরিস্থিতিতে রাষ্ট্রীয় সরবরাহ ব্যবস্থার পাশাপাশি বেসরকারি খাতের নিজস্ব মূলধন, উন্নত প্রযুক্তি ও পরিবহন অবকাঠামো কাজে লাগিয়ে জাতীয় জ্বালানি খাতকে আরও শক্তিশালী করাই এ উদ্যোগের প্রধান উদ্দেশ্য।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নীতিমালাটি এখনো চূড়ান্ত কোনো রূপ নেয়নি; এটি প্রাথমিক খসড়া ও পর্যালোচনা পর্যায়ে রয়েছে। নীতিমালার খসড়াটি চূড়ান্ত করার আগে দেশের জ্বালানি খাতের জ্যেষ্ঠ বিশেষজ্ঞ, নীতি-নির্ধারক, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট সব অংশীজনের যুক্তিযুক্ত মতামত ও পরামর্শ গ্রহণ করা হবে। দেশের সাধারণ মানুষের স্বার্থ, জাতীয় নিরাপত্তা, বাজারে ভারসাম্য বজায় রাখা এবং শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়টি পুরোপুরি অর্জিত হলেই কেবল প্রস্তাবিত এই নীতিমালাটি অনুমোদনের জন্য পেশ করা হবে। তাই খসড়া প্রণয়নকালেই কারো স্বার্থরক্ষার কোনো সুযোগ রয়েছে বলে যে ধারণা করা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।

সম্প্রতি প্রকাশিত এই খসড়া নীতিমালাকে কেন্দ্র করে কয়েকটি গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুমাননির্ভর, বিভ্রান্তিকর ও তথ্যপ্রমাণহীন খবর প্রচার করা হচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে ক্ষোভ প্রকাশ করা হয়। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে জ্বালানি খাত অত্যন্ত সংবেদনশীল হওয়ায় এ ধরনের অপপ্রচারে কান না দেওয়ার জন্য সাধারণ মানুষকে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে দায়িত্বশীল সাংবাদিকতা বজায় রাখা এবং গণমাধ্যমগুলোকে তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছে জ্বালানি বিভাগ।

বাংলাদেশে দীর্ঘদিন ধরে প্রাথমিক ও পরিশোধিত জ্বালানি তেল আমদানির সার্বিক কাজ পরিচালনা করে আসছে সরকারি সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। তবে সাম্প্রতিক বছরগুলোতে বিদ্যুৎ উৎপাদন, শিল্পকারখানার দ্রুত বিকাশ এবং পরিবহন খাতের অভাবনীয় প্রসারের কারণে দেশে তেলের চাহিদা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এর ফলে প্রতি বছর রাষ্ট্রীয় কোষাাগার থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করে জ্বালানি আমদানি করা সরকারের জন্য একটি বড় অর্থনৈতিক চাপ হয়ে দাঁড়িয়েছে। এই প্রেক্ষাপটে সরকারি বাজেটের ওপর চাপ কমাতে এবং আন্তর্জাতিক বাজারের সমকক্ষ হিসেবে আধুনিক অবকাঠামো নির্মাণে বেসরকারি খাতকে যুক্ত করার উদ্যোগ নেওয়া বেশ তাৎপর্যপূর্ণ।

জ্বালানি বিশেষজ্ঞরা মনে করছেন, যদি কঠোর মনিটরিং ব্যবস্থা এবং সুনির্দিষ্ট আইনি কাঠামোর অধীনে বেসরকারি খাতকে সুযোগ দেওয়া হয়, তবে বাজারে একচেটিয়া আধিপত্য তৈরি হওয়ার ঝুঁকি কমবে। পাশাপাশি বেসরকারি খাতের সুস্থ প্রতিযোগিতার কারণে দেশীয় ভোক্তা পর্যায়ে আন্তর্জাতিক মানের জ্বালানি সঠিক সময়ে পৌঁছে দেওয়া অনেকটাই সহজ হবে।

মন্তব্য