ব্রেকিং নিউজ :
মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন

দেশ

বগুড়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, শীতের দাপটে বিপর্যস্ত জনজীবন

খবরওয়ালা ডেস্ক

প্রকাশ: ২১ই ডিসেম্বর ২০২৫, ৮:৪৬ পিএম

বগুড়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, শীতের দাপটে বিপর্যস্ত জনজীবন

উত্তরের জেলা বগুড়ায় শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ার দাপটে স্বাভাবিক জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ, দিনমজুর, রিকশাচালক ও নদীপথে জীবিকা নির্বাহকারীরা। শীত থেকে বাঁচতে ভোরের দিকে শহর ও গ্রামাঞ্চলের বিভিন্ন সড়কের পাশে মানুষকে খড়কুটো, কাঠের টুকরো ও কাগজ জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে।

রোববার (২১ ডিসেম্বর) সকালে বগুড়া জেলায় সর্বনিম্ন ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর, যা চলতি শীত মৌসুমে এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা। এর আগের দিন শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। মাত্র এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমে যাওয়ায় শীতের অনুভূতি আরও তীব্র হয়ে উঠেছে।

ভোর থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকে চারপাশ। সূর্যের দেখা না পাওয়ায় অনেকেই ঘর থেকে বের হতে পারছেন না। দুপুরের দিকে কখনো কখনো সূর্যের এক ঝলক দেখা গেলেও অল্প সময়ের মধ্যেই তা আবার মেঘের আড়ালে মিলিয়ে যাচ্ছে। কুয়াশার কারণে মহাসড়কগুলোতেও দিনের বেলাতেই যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে, যা দুর্ঘটনার ঝুঁকিও বাড়াচ্ছে।

শীত ও কুয়াশার প্রভাব পড়েছে নদীপথেও। সারিয়াকান্দির খেয়াঘাটের নৌকাচালক হুরমুত আলি বলেন, “কুয়াশার কারণে নদীতে কিছুই দেখা যায় না। হিমেল বাতাসে শরীর কাঁপতে থাকে। যাত্রীও খুব কম, ফলে আয় প্রায় বন্ধ।”

একইভাবে শহরের রিকশাচালক জামাল মিয়া জানান, “যত শীতই পড়ুক, পরিবার চালাতে ঘর থেকে বের হতেই হয়। রিকশা না চালালে সংসার চলবে কীভাবে?”

বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহিদুজ্জামান সরকার বলেন, “রোববার সকালে জেলায় ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমের সর্বনিম্ন। আকাশে মেঘ রয়েছে এবং হিমেল হাওয়া বইছে। এই পরিস্থিতি আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে এবং শীতের তীব্রতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।”

এ অবস্থায় বিশেষজ্ঞরা শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। পাশাপাশি নিম্ন আয়ের মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ জোরদার করার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

বগুড়ার সাম্প্রতিক আবহাওয়ার চিত্র :

তারিখসর্বনিম্ন তাপমাত্রাআবহাওয়ার অবস্থা
শনিবার (২০ ডিসেম্বর)১৪.৮° সেলসিয়াসকুয়াশা, ঠান্ডা বাতাস
রোববার (২১ ডিসেম্বর)১৩.২° সেলসিয়াসঘন কুয়াশা, হিমেল হাওয়া
চলতি মৌসুমসর্বনিম্নশীতের তীব্রতা বাড়ছে

মন্তব্য