ব্রেকিং নিউজ :
মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন

আন্তর্জাতিক

প্রেসিডেন্ট প্রার্থীদের বাদ দেওয়ায় আইভরি কোস্টে বিরোধীদের বিক্ষোভ

খবরওয়ালা ডেস্ক

প্রকাশ: ১৫ই জুন ২০২৫, ১:১২ পিএম

প্রেসিডেন্ট প্রার্থীদের বাদ দেওয়ায় আইভরি কোস্টে বিরোধীদের বিক্ষোভ

আইভরি কোস্টে আসন্ন অক্টোবরের প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে উত্তেজনা বাড়ছে। নির্বাচনী তালিকা থেকে চারজন বিরোধী প্রার্থীকে বাদ দেওয়ার প্রতিবাদে শনিবার দেশটির অর্থনৈতিক রাজধানী আবিদজানে বিরোধীদলগুলো বিক্ষোভ করেছে।

বিক্ষোভের মূল নেতৃত্বে ছিল ডেমোক্র্যাটিক পার্টি অফ আইভরি কোস্ট (পিডিসিআই)। দলের নেতা টিজানে থিয়ামকেও ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। জাতীয়তা নিয়ে আদালতের আপত্তির পর এপ্রিলেই তার নাম কাটা হয়।

বিক্ষোভকারীরা দলের সবুজ-সাদা পোশাক পরে, বৃষ্টি উপেক্ষা করে নির্বাচন কমিশন কার্যালয়ের দিকে মিছিল করে। তারা ‘টিটিকে প্রেসিডেন্ট চাই’, ‘সিইআই দুর্নীতিগ্রস্ত’—এমন নানা স্লোগান দেয়।

৬৪ বছর বয়সী বিক্ষোভকারী আগ্নেরো গ্নাগনে বলেন, ‘দেশে পরিবর্তন দরকার।’ আরেক কর্মী স্টিফেন ব্রু কুয়াকু একে ‘রাজনৈতিক সিদ্ধান্ত’ বলে উল্লেখ করেন।

বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। পুলিশ কমিশনের সামনে ১০০ মিটার দূর থেকে মিছিল থামিয়ে দেয়। শুধু কয়েকজন প্রবীণ নেতাই কমিশনে গিয়ে স্মারকলিপি জমা দেন।

বিদেশে থাকা টিজানে থিয়াম ভিডিও বার্তায় বলেন, ‘এটি শুধু আমার নয়, দেশের গণতন্ত্র রক্ষার আন্দোলন।’

এদিকে সাবেক প্রেসিডেন্ট লরেন্ট জিবাগবো, চার্লস ব্লে গৌড ও গুইলাম সোরো-ও আগে থেকেই নির্বাচনে নিষিদ্ধ।

পিডিসিআই নেতা সিলভেস্ট্রে এম্মু অভিযোগ করেন, ‘বিরোধীদের সরিয়ে দেওয়ার জন্যই এই পরিকল্পিত বহিষ্কার।’

৮৩ বছর বয়সী বর্তমান প্রেসিডেন্ট আলাসানে ওয়াত্তারা ২০১১ সাল থেকে ক্ষমতায় আছেন। তবে তিনি চতুর্থবার নির্বাচনে লড়বেন কি না, তা এখনো জানাননি।

মন্তব্য