খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১০ই এপ্রিল ২০২৫, ৬:৩৮ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া “একেবারে” সম্ভব, যদি আলোচনায় কোনো চুক্তি না হয়। তিনি আরও বলেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো চুক্তিতে পৌঁছানোর জন্য “খুব বেশি সময় নেই”।
ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।
সামরিক পদক্ষেপের বিকল্পের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, “অবশ্যই বিকল্প আছে।” তিনি আরও যোগ করেন, “যদি সামরিক পদক্ষেপের প্রয়োজন হয়, আমরা সেটি গ্রহণ করব। ইসরাইল অবশ্যই এতে নেতৃত্ব দেবে।”
মন্তব্য