গণভবনে প্রধানমন্ত্রীর ফসলি উঠোন থেকে উঠলো ৪৬ মণ পেঁয়াজ

রাষ্ট্র নায়ক শেখ হাসিনা ,গণভবনে প্রধানমন্ত্রীর ফসলি উঠোন থেকে উঠলো ৪৬ মণ পেঁয়াজ ,শুধু জনগণকেই দেশের প্রতি ইঞ্চি জমি চাষে উদ্বুদ্ধ করেননি তিনি নিজেও গণভবনের অব্যবহৃত জমিতে ফলাচ্ছেন ফসল। এরমধ্যে গণভবনের উঠোনে চাষের অর্ধেক জমির পেঁয়াজ তুলেছে ৪৬ মণ। আর বাকী জমিতে আরো ৫০ মনের অধিক পেঁয়াজ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রোববার (১৯ ফেব্রুয়ারি) গণভবন সূত্রে এই তথ্য জানা যায়।

গণভবনের বিশাল আঙ্গিনায় হাঁস-মুরগী, কবুতর, গরু পালনের পাশাপাশি বিভিন্ন ধরনের ধান, শাক-সবজি, ফুল-ফল, মধু ও মাছ চাষ করছেন এ দেশের মাটি ও মানুষের সঙ্গে বেড়ে ওঠা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তিল-সরিষার মতো পেঁয়াজও চাষ করেছেন তিনি।

দেশি পেঁয়াজের বর্তমান বাজার দর ৩৫ থেকে ৪০ টাকা কেজি। এতে গণভবনে ফলন পাওয়া ৪৬ মণ পেঁয়াজের দাম আসে আনুমানিক ৬৫ হাজার থেকে ৭৩ হাজার টাকা। ৫ জনের মধ্যবিত্ত একটি পরিবারে মাসে ৫ কেজি হিসেবে পেঁয়াজের প্রয়োজন ধরলে গণভবনে উৎপাদিত প্রায় ১০০ মণ পেঁয়াজে ৭ থেকে ৮শ’ পরিবারের ১ মাসের পেঁয়াজের চাহিদা পূরণ হবে।

গণভবনে প্রধানমন্ত্রীর ফসলি উঠোন থেকে উঠলো ৪৬ মণ পেঁয়াজ

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈশ্বিক খাদ্য সংকট মোকাবিলায় দেশের জনগণকে প্রতি ইঞ্চি জমিতে ফসল ফলানোর আহ্বান জানিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় তিনি নিজে গণভবন আঙ্গিনার পতিত প্রতি ইঞ্চি জমিকে উৎপাদনের আওতায় এনেছেন এবং জনগণের প্রতি করা নিজের আহ্বানকে বাস্তবে রূপদান করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

 

গণভবনে প্রধানমন্ত্রীর ফসলি উঠোন থেকে উঠলো ৪৬ মণ পেঁয়াজ

 

প্রেস সচিব বলেন, এ দেশের আলো-হাওয়ায় বেড়ে ওঠা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ জীবনযাপনে অভ্যস্ত। দেশের মাটি মানুষ, কৃষির সঙ্গে মিশে আছে তার প্রাণ। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ফসলি উঠোনে নানা ধরনের ফসলের আবাদ তারই ছোট্ট একটা দৃষ্টান্ত। ইহসানুল করিম জানান প্রতি ইঞ্চি জমিতে আবাদ করার বিষয়টি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭৪ সালের সবুজ বিপ্লবের ডাক থেকে অনুপ্রাণিত হয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী অবসর পেলেই এসব তদারকিও করেন বলে গণভবন সংশ্লিষ্টরা জানিয়েছেন। এসব ফসল ফলাতে ব্যবহার করা হয় গণভবনে গরুর খামারের গোবর থেকে উৎপাদিত জৈব সার।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

এ ছাড়াও গণভবনের আঙ্গিনায় আলাদা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরুর খামার, দেশি হাস-মুরগী, তিথির, চীনা হাস, রাজহাস, কবুতরের খামার করেছেন। তিনি গণভবন পুকুরে চাষ করছেন রুই-কাতল, তেলাপিয়া, চিতলসহ বিভিন্ন প্রজাতির মাছ। এমনকি গণভবন পুকুরে মুক্তার চাষও করছেন শেখ হাসিনা। অবসর সময়ে গণভবনের লেকে মাছও ধরেন তিনি।

 

গণভবনে প্রধানমন্ত্রীর ফসলি উঠোন থেকে উঠলো ৪৬ মণ পেঁয়াজ

 

গণভবন সূত্র জানায়, উৎপাদিত এসকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের জন্য সামান্য রেখে গণভবন কর্মচারী এবং দরিদ্র-অসহায় মানুষের মধ্যে বিলিয়ে দেন।

আরও দেখুনঃ

Leave a Comment