ব্রেকিং নিউজ :
ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার ঘোষণা: কী হতে পারে বাংলাদেশের রাজনীতিতে? নিউমার্কেটে ফুটপাতের দখল নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষ: রক্তক্ষয়ী সংঘাতে আহত অন্তত ২০ শেখ হাসিনাকে ‘অধিনায়ক’ বলে একসঙ্গে দেশে ফেরার কথা জানালেন সাকিব হরিণাকুণ্ডুতে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসার শিক্ষক আটক হামে আরও ৬ মৃত্যু, উদ্বেগ কাটছে না ধর্ষণের অভিযোগে গ্রেফতার মসজিদের ইমাম গুলশান থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি আখতারুজ্জামান কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘রিপন ভিডিও’ খ্যাত রিপন মিয়ার বিরুদ্ধে মামলা দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু উখিয়ায় আওয়ামী লীগের মিছিলের চেষ্টা: গাড়ি জব্দসহ গ্রেফতার ৭ ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার ঘোষণা: কী হতে পারে বাংলাদেশের রাজনীতিতে? নিউমার্কেটে ফুটপাতের দখল নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষ: রক্তক্ষয়ী সংঘাতে আহত অন্তত ২০ শেখ হাসিনাকে ‘অধিনায়ক’ বলে একসঙ্গে দেশে ফেরার কথা জানালেন সাকিব হরিণাকুণ্ডুতে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসার শিক্ষক আটক হামে আরও ৬ মৃত্যু, উদ্বেগ কাটছে না ধর্ষণের অভিযোগে গ্রেফতার মসজিদের ইমাম গুলশান থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি আখতারুজ্জামান কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘রিপন ভিডিও’ খ্যাত রিপন মিয়ার বিরুদ্ধে মামলা দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু উখিয়ায় আওয়ামী লীগের মিছিলের চেষ্টা: গাড়ি জব্দসহ গ্রেফতার ৭ ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার ঘোষণা: কী হতে পারে বাংলাদেশের রাজনীতিতে? নিউমার্কেটে ফুটপাতের দখল নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষ: রক্তক্ষয়ী সংঘাতে আহত অন্তত ২০ শেখ হাসিনাকে ‘অধিনায়ক’ বলে একসঙ্গে দেশে ফেরার কথা জানালেন সাকিব হরিণাকুণ্ডুতে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসার শিক্ষক আটক হামে আরও ৬ মৃত্যু, উদ্বেগ কাটছে না ধর্ষণের অভিযোগে গ্রেফতার মসজিদের ইমাম গুলশান থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি আখতারুজ্জামান কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘রিপন ভিডিও’ খ্যাত রিপন মিয়ার বিরুদ্ধে মামলা দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু উখিয়ায় আওয়ামী লীগের মিছিলের চেষ্টা: গাড়ি জব্দসহ গ্রেফতার ৭ ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার ঘোষণা: কী হতে পারে বাংলাদেশের রাজনীতিতে? নিউমার্কেটে ফুটপাতের দখল নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষ: রক্তক্ষয়ী সংঘাতে আহত অন্তত ২০ শেখ হাসিনাকে ‘অধিনায়ক’ বলে একসঙ্গে দেশে ফেরার কথা জানালেন সাকিব হরিণাকুণ্ডুতে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসার শিক্ষক আটক হামে আরও ৬ মৃত্যু, উদ্বেগ কাটছে না ধর্ষণের অভিযোগে গ্রেফতার মসজিদের ইমাম গুলশান থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি আখতারুজ্জামান কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘রিপন ভিডিও’ খ্যাত রিপন মিয়ার বিরুদ্ধে মামলা দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু উখিয়ায় আওয়ামী লীগের মিছিলের চেষ্টা: গাড়ি জব্দসহ গ্রেফতার ৭ ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার ঘোষণা: কী হতে পারে বাংলাদেশের রাজনীতিতে? নিউমার্কেটে ফুটপাতের দখল নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষ: রক্তক্ষয়ী সংঘাতে আহত অন্তত ২০ শেখ হাসিনাকে ‘অধিনায়ক’ বলে একসঙ্গে দেশে ফেরার কথা জানালেন সাকিব হরিণাকুণ্ডুতে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসার শিক্ষক আটক হামে আরও ৬ মৃত্যু, উদ্বেগ কাটছে না ধর্ষণের অভিযোগে গ্রেফতার মসজিদের ইমাম গুলশান থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি আখতারুজ্জামান কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘রিপন ভিডিও’ খ্যাত রিপন মিয়ার বিরুদ্ধে মামলা দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু উখিয়ায় আওয়ামী লীগের মিছিলের চেষ্টা: গাড়ি জব্দসহ গ্রেফতার ৭ ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার ঘোষণা: কী হতে পারে বাংলাদেশের রাজনীতিতে? নিউমার্কেটে ফুটপাতের দখল নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষ: রক্তক্ষয়ী সংঘাতে আহত অন্তত ২০ শেখ হাসিনাকে ‘অধিনায়ক’ বলে একসঙ্গে দেশে ফেরার কথা জানালেন সাকিব হরিণাকুণ্ডুতে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসার শিক্ষক আটক হামে আরও ৬ মৃত্যু, উদ্বেগ কাটছে না ধর্ষণের অভিযোগে গ্রেফতার মসজিদের ইমাম গুলশান থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি আখতারুজ্জামান কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘রিপন ভিডিও’ খ্যাত রিপন মিয়ার বিরুদ্ধে মামলা দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু উখিয়ায় আওয়ামী লীগের মিছিলের চেষ্টা: গাড়ি জব্দসহ গ্রেফতার ৭ ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার ঘোষণা: কী হতে পারে বাংলাদেশের রাজনীতিতে? নিউমার্কেটে ফুটপাতের দখল নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষ: রক্তক্ষয়ী সংঘাতে আহত অন্তত ২০ শেখ হাসিনাকে ‘অধিনায়ক’ বলে একসঙ্গে দেশে ফেরার কথা জানালেন সাকিব হরিণাকুণ্ডুতে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসার শিক্ষক আটক হামে আরও ৬ মৃত্যু, উদ্বেগ কাটছে না ধর্ষণের অভিযোগে গ্রেফতার মসজিদের ইমাম গুলশান থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি আখতারুজ্জামান কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘রিপন ভিডিও’ খ্যাত রিপন মিয়ার বিরুদ্ধে মামলা দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু উখিয়ায় আওয়ামী লীগের মিছিলের চেষ্টা: গাড়ি জব্দসহ গ্রেফতার ৭ ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার ঘোষণা: কী হতে পারে বাংলাদেশের রাজনীতিতে? নিউমার্কেটে ফুটপাতের দখল নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষ: রক্তক্ষয়ী সংঘাতে আহত অন্তত ২০ শেখ হাসিনাকে ‘অধিনায়ক’ বলে একসঙ্গে দেশে ফেরার কথা জানালেন সাকিব হরিণাকুণ্ডুতে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসার শিক্ষক আটক হামে আরও ৬ মৃত্যু, উদ্বেগ কাটছে না ধর্ষণের অভিযোগে গ্রেফতার মসজিদের ইমাম গুলশান থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি আখতারুজ্জামান কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘রিপন ভিডিও’ খ্যাত রিপন মিয়ার বিরুদ্ধে মামলা দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু উখিয়ায় আওয়ামী লীগের মিছিলের চেষ্টা: গাড়ি জব্দসহ গ্রেফতার ৭ ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার ঘোষণা: কী হতে পারে বাংলাদেশের রাজনীতিতে? নিউমার্কেটে ফুটপাতের দখল নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষ: রক্তক্ষয়ী সংঘাতে আহত অন্তত ২০ শেখ হাসিনাকে ‘অধিনায়ক’ বলে একসঙ্গে দেশে ফেরার কথা জানালেন সাকিব হরিণাকুণ্ডুতে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসার শিক্ষক আটক হামে আরও ৬ মৃত্যু, উদ্বেগ কাটছে না ধর্ষণের অভিযোগে গ্রেফতার মসজিদের ইমাম গুলশান থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি আখতারুজ্জামান কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘রিপন ভিডিও’ খ্যাত রিপন মিয়ার বিরুদ্ধে মামলা দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু উখিয়ায় আওয়ামী লীগের মিছিলের চেষ্টা: গাড়ি জব্দসহ গ্রেফতার ৭ ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার ঘোষণা: কী হতে পারে বাংলাদেশের রাজনীতিতে? নিউমার্কেটে ফুটপাতের দখল নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষ: রক্তক্ষয়ী সংঘাতে আহত অন্তত ২০ শেখ হাসিনাকে ‘অধিনায়ক’ বলে একসঙ্গে দেশে ফেরার কথা জানালেন সাকিব হরিণাকুণ্ডুতে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসার শিক্ষক আটক হামে আরও ৬ মৃত্যু, উদ্বেগ কাটছে না ধর্ষণের অভিযোগে গ্রেফতার মসজিদের ইমাম গুলশান থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি আখতারুজ্জামান কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘রিপন ভিডিও’ খ্যাত রিপন মিয়ার বিরুদ্ধে মামলা দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু উখিয়ায় আওয়ামী লীগের মিছিলের চেষ্টা: গাড়ি জব্দসহ গ্রেফতার ৭

দেশ

ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার ঘোষণা: কী হতে পারে বাংলাদেশের রাজনীতিতে?

জি- লাইভ ডেস্ক

প্রকাশ: ১২ই আগস্ট ২০২৬, ২:৫৯ পিএম

ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার ঘোষণা: কী হতে পারে বাংলাদেশের রাজনীতিতে?

ডিসেম্বরে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার ঘোষণা নিছক একটি ব্যক্তিগত সিদ্ধান্ত নয়; এর ভেতরে রয়েছে বড় রাজনৈতিক হিসেব নিকেশ। তার সম্ভাব্য প্রত্যাবর্তনকে শুধু একজন সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরার ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। এর সঙ্গে জড়িয়ে আছে তার বিচারপ্রক্রিয়া, তার দল আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ, ভূ-রাজনীতি ও ভারত-বাংলাদেশ সম্পর্ক এবং দেশের আগামী রাজনৈতিক পরিবেশ। ডিসেম্বরকে সম্ভাব্য ফেরার সময় হিসেবে সামনে এনে তিনি একই সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মী, রাজনৈতিক প্রতিপক্ষ এবং ভারত—তিন পক্ষের কাছেই একটি বার্তা দিয়েছেন।

দেশে ফিরতে চাইলে প্রথম চ্যালেঞ্জ আইনি প্রক্রিয়াঃ
শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রশ্ন হলো তার বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়া। তিনি দেশে ফেরার পর গ্রেপ্তার বা আদালতে আত্মসমর্পণের মুখোমুখি হতে পারেন। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারেও তিনি এই ঝুঁকির কথা স্বীকার করেছেন। ফলে ডিসেম্বরের প্রত্যাবর্তন বাস্তবায়িত হলে সেটি রাজনৈতিক কর্মসূচির চেয়ে অনেক বেশি একটি আইনি ও সাংবিধানিক পরীক্ষায় পরিণত হতে পারে। রাষ্ট্র কীভাবে একজন সাবেক সরকারপ্রধানের প্রত্যাবর্তন এবং বিচারপ্রক্রিয়া পরিচালনা করে, সেটিও তখন আন্তর্জাতিকভাবে পর্যবেক্ষণের বিষয় হবে।

কিন্তু প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা কি সত্যিই দেশে ফিরবেন?
এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতার কয়েকটি দিক একসঙ্গে দেখতে হবে। প্রথম হিসাব, শেখ হাসিনা দেশে ফিরলে সবচেয়ে বড় পরিবর্তন হবে রাজনৈতিক আলোচনার কেন্দ্র বদলে যাওয়া। দ্বিতীয় হিসাব, ইতিহাস বলে আওয়ামী লীগ তাদের অস্তিত্বের প্রশ্নে কখনও আপোষ করেনি। তৃতীয় হিসাব, তিনি ফিরলে তাকে কিভাবে সামলাবে সেটা হবে বিরোধীদের জন্য বড় এক চ্যালেঞ্জ। চতুর্থ হিসেব, বাংলাদেশ নিয়ে ভারতের অবস্থান কি হবে সেটাও হবে খুব গুরুত্বপূর্ণ।

প্রথম হিসাব ধরলে, শেখ হাসিনা দেশে ফিরলে হঠাৎ করেই সব আলোচনার কেন্দ্রে চলে আসবে একটি প্রশ্ন—তাকে নিয়ে রাষ্ট্র কী করবে? গ্রেপ্তার করা হবে কি না, আদালতে কী হবে, তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর পরবর্তী পদক্ষেপ কী হবে—এসব প্রশ্নই রাজনৈতিক আলোচনার প্রধান বিষয় হয়ে উঠতে পারে। এমনও আলোচনা রয়েছে যে বর্তমান বিচারিক আদালত (আইসিটি) এর অস্তিত্ব থাকবে কিনা সেটিও বড় প্রশ্ন। অর্থাৎ, তিনি দেশে ফিরলে রাজনীতির মাঠে সক্রিয় হওয়ার আগেই তিনি রাজনৈতিক এজেন্ডার কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারেন। যা বর্তমান সরকার ও আওয়ামী বিরোধী সাম্প্রদায়িক দলগুলো কোনভাবেই চাইবে না, এবং বর্তমান সরকার এও চাইবে না ক্ষমতায় আসার মাত্র ১ বছরের মাথাতে নিজেদের ক্ষমতাচুত্য হতে চাওয়া। কারন-

দ্বিতীয় হিসাব অনুযায়ী, ইতিহাস বলে আওয়ামী লীগ তাদের অস্তিত্বের প্রশ্নে কখনও আপোষ করেনি। আন্দোলন ও সংগ্রামের কথা আসলে বাংলাদেশে এখনও আওয়ামী লীগ এর মত রাজনৈতিক কোন শক্তি সৃষ্টি হয়নি। স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে ১/১১ এর ঘটনা পর্যন্ত সকল আন্দোলন সংগ্রামে আওয়ামী লীগের নেতা কর্মীদের ভূমিকা ছিলো অত্যন্ত তাৎপর্যপূর্ন। আওয়ামী লীগ এর নেতা কর্মীরা দেশ, দল ও তাদের নেতা শেখ হাসিনার প্রশ্নে আপোষহীন। তাই শেখ হাসিনা সত্যি ফিরে আসার ঘোষনা দিয়ে বসলে আওয়ামী লীগের নেতা কর্মীদের রাজপথে সামলানো হবে বড় এক চ্যালেঞ্জ।

তৃতীয় হিসাব মতে, তিনি ফিরলে তাকে কিভাবে সামলাবে সেটা হবে বিরোধীদের জন্য বড় এক পরীক্ষা। কারণ শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা অনেক দুরহ একটি কাজ হবে। তিনি রাজনৈতিক ভাবে যেমন বিচক্ষণ, কূটনীতিতেও উনি স্বিদ্ধহস্ত, সেই সাথে বাংলাদেশের বর্তমান রাজনীতি নয়ে বিভিন্ন দেশের কুটনৈতিকরা ব্যকপ ক্রিয়াশীল, সেই সাথে তার এক ডাকে আওয়ামী লীগ এর সকল স্তরের নেতাকর্মী ঢাকামুখি হয়ে গেলে তাদের সামলানো হয়ে যাবে বড় একটি চ্যালেঞ্জের বিষয়। তবে তাকে আটকানোর পথ কী হবে- আইনি প্রক্রিয়া, রাজনৈতিক প্রতিরোধ, নাকি নির্বাচনী মাঠে মোকাবিলা? এখানে একটি ঝুঁকিও রয়েছে। বিশ্লেষকদের মতে, যদি শেখ হাসিনার দেশে ফেরাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা বাড়ে, তাহলে নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিবর্তে আবারও রাজনীতির প্রধান বিষয় হয়ে উঠতে পারে সংঘাত ও প্রতিশোধের রাজনীতি। অন্যদিকে, যদি তাকে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে মোকাবিলা করা হয়, তাহলে বাংলাদেশের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা প্রদর্শনের একটি সুযোগ তৈরি হতে পারে। পাশাপাশি রাজনৈতিক বিশ্লেষকদের ধারনা তিনি ফিরে আসলে বিএনপি ও বিরোধীদল গুলো একজোট হয়ে যেকোন মূল্যে মোকাবেলার চেষ্টা করবে।

শেষ হিসেব ধরে আগালে, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ নিয়ে ভারত ও পরাশক্তি রাষ্টগুলোর অবস্থান কি হবে সেটাও হবে খুব গুরুত্বপূর্ণ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের সঙ্গে ভারত-বাংলাদেশসহ পরাশক্তি দেশগুলোর সম্পর্কের সমীকরণও জড়িয়ে আছে। যেহেতু তিনি দীর্ঘ সময় ধরে ভারতে অবস্থান করছেন। বাংলাদেশে ফেরার প্রশ্নে তাই শুধু ঢাকার সিদ্ধান্ত নয়, নয়াদিল্লির অবস্থানও গুরুত্বপূর্ণ। যদি তিনি সত্যিই ডিসেম্বরের দিকে দেশে ফেরেন, তাহলে সেটি ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রেও একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। বিশেষ করে শেখ হাসিনাকে ঘিরে দুই দেশের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক যোগাযোগ কীভাবে এগোয়, সেটি বাংলাদেশের পরবর্তী রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

তাহলে ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা কতটা বাস্তব?-
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শেখ হাসিনার বারবার বলিষ্ঠ কণ্ঠে বলা—ডিসেম্বরে ফিরব। ভারতীয় এক প্রবীন রাজনীতি বিশ্লেষকের মতে, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মত দৃঢচেতা নেতা হচ্ছেন শেখ হাসিনা, তিনি যেহেতু বলেছেন দেশে ফিরবেন মানে তিনি ফিরবেনই। তার মতে, ইন্দিরা গান্ধীর পর এই উপমহাদেশে শেখ হাসিনা মত আত্মবিশ্বাসী ও বুদ্ধিমান রাজনীতিবিদ আর আসেনি। তাই ডিসেম্বর যত এগিয়ে আসবে, শেখ হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা তত বেশি রাজনৈতিক পরীক্ষার মুখোমুখি হবে।

শেষ পর্যন্ত আসল লড়াইটা তাহলে কোথায়?-
শেখ হাসিনা দেশে ফিরবেন কি না—এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু তার চেয়েও বড় প্রশ্ন হলো, তিনি ফিরলে বাংলাদেশের রাজনীতি কোন পথে যাবে? তার প্রত্যাবর্তন যদি বর্তমান সরকার কোনভাবে আটকে দেয়, তাহলে বাংলাদেশের রাজনৈতিক সংকট আরও দীর্ঘ হতে পারে। আর যদি তার প্রত্যাবর্তনকে আইনের শাসন, রাজনৈতিক প্রতিযোগিতা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে পরিচালনা করা যায়, তাহলে সেটি বাংলাদেশের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়ে উঠবে। তাই ডিসেম্বরের সম্ভাব্য প্রত্যাবর্তনকে শুধু ‘শেখ হাসিনার দেশে ফেরা’ হিসেবে দেখলে ভুল হবে। এটি একই সঙ্গে আওয়ামী লীগের ভবিষ্যৎ, বর্তমান সরকারের রাজনৈতিক সক্ষমতা, বিরোধীদের কৌশল, বাংলাদেশের বিচারব্যবস্থা এবং ভারত-বাংলাদেশ ও পরাশক্তি দেশগুলোর সম্পর্ক—সবকিছুর জন্য একটি বড় পরীক্ষা। শেষ প্রশ্নটি তাই শেখ হাসিনা ফিরবেন কি না, সেটি নয়। বরং তিনি ফিরলে বাংলাদেশের রাজনীতি তাকে কীভাবে গ্রহণ করবে—সেটিই হতে পারে ডিসেম্বরের সবচেয়ে বড় রাজনৈতিক প্রশ্ন।

মন্তব্য