খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২০ই ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৩ পিএম

দেশের শেয়ারবাজারে চলমান সংকটাবস্হায় ক্রাইসিস পিরিয়ড-এ ঢাকা স্টক এক্সচেন্জ (ডিএসই) এ চারজন নতুন পরিচালক নিয়োগ দেয়া হয়েছে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গতকাল সোমবার এ নিয়োগ দেয়।
বিএসইসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ নজরুল ইসলামের সই করা একটি চিঠি ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম সাইফুর রহমান মজুমদার এর কাছে পাঠানো হয়েছে।
বিএসইসি’র মুখপত্র ও নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম গতকাল রাতে জিলাইভকে এ বিষয়টি নিশ্চিত করেন।
নতুন চার পরিচালক হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তি অনুষদের ডিন ডা. হাফিজ মোঃ হাসান বাবু ও ব্যাংকিং এবং বীমা বিভাগের অধ্যাপক প্রফেসর ড. আবদুল্লাহ আল মাহমুদ, সাবেক সচিব ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) চেয়ারম্যান মোঃ আফজাল হোসেন ও ওরাকল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর (নেপাল ও ভুটান) মিসেস রুবাবা দৌলা।
বিগত ১৮ ফেব্রুয়ারী ২০২৩ তারিখে আগের পর্ষদের মেয়াদ শেষ হলে ডিএসই নতুন পর্ষদ নিয়োগ দেওয়ার জন্য বিএসইসিতে ১৮ জনের নামের তালিকা জমা দিয়েছিলো। সেখান থেকে চার জনকে নিয়োগ দেয়া হলো। আরও ২ জন পরে নিয়োগ দেওয়া হবে বলে বিএসইসি সুত্র জানায়।
ডিএসই কতৃক বিএসইসি তে প্রস্তাবিত ১৮ জনের মধ্যে রয়েছেন ডিএসইর সাবেক চেয়ারম্যান ও অর্থ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ও মোঃ ইউনুসুর রহমান, সাবেক পরিচালক ও অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মিসেস সালমা নাসরীন, এফবিসিসিআই’র সাবেক সিনিয়র সহসভাপতি মোঃ মুনতাকিম আশরাফ,

বুয়েটের শিল্প উৎপাদন প্রকৌশল বিভাগের প্রফেসর ড. এ. কে. এম. মাসুদ, বিআইবিএম এর ফ্যাকাল্টি ও বেসিক ব্যাংকের সাবেক ডিএমডি আব্দুল কাইয়ুম মোহাম্মদ কিবরিয়া, বিটিআরসির বর্ণালী বিভাগের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোঃ শহিদুল আলম পিবিজিএমএস,
নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ সৈয়দ-উজ-জামান খান (পিএইচডি), ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এবং বীমা বিভাগের অধ্যাপক প্রফেসর ড. আবদুল্লাহ আল মাহমুদ, টোকা কালি বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক,

ডিসিসিআই’র সাবেক সভাপতি ও এফবিসিসিআই’র সহ-সভাপতি মোঃ আব্দুল মোমেন, ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ এর সাবেক সভাপতি শাহনাজ শারমিন রিনভী, সৈয়দ ইশতিয়াক আহমেদ অ্যান্ড অ্যাসোসিয়েট এর পার্টনার মিসেস নাজিয়া কবির,

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ব বিভাগের কোষাধ্যক্ষ ও অধ্যাপক ড. রাশেদা আখতার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. সাবিতা রেজওয়ানা রহমান, ডিএসইর সাবেক পরিচালক ও এম/এস. জেনেটিকা এর চেয়ারম্যান ড.মনোয়ারা হাকিম আলী এবং বাংলাদেশ সুপ্রিমকোর্টের অ্যাডভোকেট শায়লা ফেরদৌস।
জিলাইভ২৪.কম রিপোর্ট
আরও দেখুনঃ
মন্তব্য