তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মারমারিস এলাকায় মঙ্গলবার ভোরে ৫.৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া জানিয়েছেন, ভূমিকম্পের সময় আতঙ্কে পড়ে ১৪ বছর বয়সী এক কিশোরী মারা গেছে।
আঙ্কারা থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এখন পর্যন্ত কোনো ভবন ধসের খবর পাওয়া যায়নি।
স্বরাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানান, মারমারিসের ফেথিয়ে শহরে ভূমিকম্পের সময় আতঙ্কে পড়া ওই কিশোরীর মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, তুরস্ক ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি। এর আগে গত বছর ফেব্রুয়ারিতে ভয়াবহ ভূমিকম্পে দেশটিতে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটে।
