ইউক্রেন বাহিনী উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে : ব্লিংকেন, ইউক্রেন বাহিনী রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা হামলায় গুরুত্বপূর্ণ অগ্রগতি-অর্জন করেছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিংকেন সোমবার এ কথা বলেন। যদিও এখনই ফলাফল নিয়ে ভবিষ্যদ্বানী করা খুব আগাম বলা হবে বলে তিনি উল্লেখ করেন।
ইউক্রেন বাহিনী উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে : ব্লিংকেন

মেক্সিকো সিটিতে সাংবাদিকদের তিনি বলেন, ইউক্রেনে বিশেষত উত্তরপূর্বাঞ্চলে ইউক্রেনীয় বাহিনী স্পষ্টত উল্লেখযোগ্য অগ্রগতি-অর্জন করেছে। এটি আমাদের সহায়তার ফল। তবে প্রথম ও সর্বাগ্রে এটি ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী ও ইউক্রেনীয় জনগণের অসাধারণ সাহস ও দৃঢ়তার ফসল।
ব্লিংকেন আরো বলেন, তবে পরিস্থিতি কোন দিকে মোড় নিচ্ছে এখনই এ বিষয়ে কিছু বলা আগাম বলা হয়ে যায়।

রুশরা ইউক্রেনে যথেষ্ট সেনা ও গোলাবারুদ মোতোয়েন রাখছে। তারা এসব অস্ত্র ও গোলাবারুদ কেবল ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধেই নয়, দেশটির সাধারণ জনগণ ও বেসামরিক স্থাপনার বিরুদ্ধেও ব্যবহার করছে। উল্লেখ্য, প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি সোমবার বলেছেন, ইউক্রেনের বাহিনী চলতি মাসে রুশ বাহিনীর কাছ থেকে ছয় হাজার বর্গ কিলোমিটার এলাকা পুনর্দখল করেছে।

আরও দেখুনঃ