ব্রেকিং নিউজ :
হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন

দেশ

হাতিয়ায় মামাতো বোনকে তুলে নিয়ে ধর্ষণ, মামলা করায় পরিবারে হামলা

খবরওয়ালা ডেস্ক

প্রকাশ: ২৮ই জুন ২০২৬, ৮:৪২ পিএম

হাতিয়ায় মামাতো বোনকে তুলে নিয়ে ধর্ষণ, মামলা করায় পরিবারে হামলা

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় এক কিশোরীকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে একাধিকবার ধর্ষণের লোমহর্ষক অভিযোগ উঠেছে সাকিব উদ্দিন (২২) নামের এক যুবকের বিরুদ্ধে। উপজেলার সোনাদিয়া ইউনিয়নে ঘটা এই ঘটনার পর ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। লোকলজ্জা ও সামাজিক প্রতিবন্ধকতা পেরিয়ে থানায় মামলা করার পর উল্টো আসামির পরিবারের পক্ষ থেকে ভুক্তভোগীদের বাড়িতে নৃশংস হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২৭ জুন) রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন। অভিযুক্ত সাকিব উদ্দিন সোনাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্য সোনাদিয়া গ্রামের সফিক উদ্দিনের ছেলে। পাশবিক নির্যাতনের শিকার ওই কিশোরী সম্পর্কে অভিযুক্ত সাকিবের আপন মামাতো বোন।

বেড়াতে এসে অপহরণ ও পাশবিকতার শিকার

স্থানীয় বাসিন্দা ও মামলার এজাহার থেকে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর পরিবার জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে চট্টগ্রামে বসবাস করে আসছে। গত ২ জুন তারা চট্টগ্রাম থেকে হাতিয়ার গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। এর কয়েকদিন পর, ৫ জুন বিকেলে ওই কিশোরী তার এক খালাতো বোনকে সঙ্গে নিয়ে বড় বোনের শ্বশুরবাড়ি থেকে নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথে ওত পেতে থাকা সাকিব জোরপূর্বক মেয়েটিকে একটি মোটরসাইকেলে তুলে নিয়ে দ্রুত চম্পট দেয়।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, মেয়েটিকে একটি নির্জন স্থানে নিয়ে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করা হয়। সাকিবের সঙ্গে থাকা অন্য খালাতো বোনটি কোনোমতে পালিয়ে বাড়ি ফিরে স্বজনদের বিস্তারিত জানায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা সাকিবের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কিশোরীর কোনো সন্ধান পাননি। পরবর্তীতে দীর্ঘ চেষ্টার পর অভিযুক্তের বাড়ি থেকে অবরুদ্ধ ও গুরুতর অসুস্থ অবস্থায় মেয়েটিকে উদ্ধার করা হয় এবং তাৎক্ষণিকভাবে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বিচার না পেয়ে মামলা, অতঃপর বাড়িতে হামলা

ভুক্তভোগী কিশোরীর বাবা ক্ষোভ ও কান্নাভেজা কণ্ঠে জানান, ঘটনার পর তিনি প্রথমে সামাজিকভাবে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করেছিলেন। তিনি অভিযুক্তের বাবা-মা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের দ্বারে দ্বারে বিচার চেয়ে ঘুরেছেন। কিন্তু প্রভাবশালী ওই পরিবার থেকে কোনো প্রতিকার বা আশ্বাস না পেয়ে, অবশেষে বাধ্য হয়ে তিনি হাতিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের মামলা দায়ের করেন।

তবে আইনি পদক্ষেপ নেওয়ার পর থেকেই ভুক্তভোগী পরিবারের ওপর নেমে আসে চরম নির্যাতন। মামলা তুলে নেওয়ার জন্য সাকিবের পরিবার ও তার সহযোগীরা প্রতিনিয়ত হুমকি দিতে থাকে। স্বজনদের দাবি, গত ১৬ জুন অভিযুক্তের পরিবারের সদস্য ও একদল বহিরাগত সন্ত্রাসী লাঠিসোঁটা নিয়ে তাঁদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এই বর্বরোচিত হামলায় ভুক্তভোগী কিশোরীর বাবা-মা, জ্যাঠা-জ্যাঠি এবং ঘরে থাকা নিষ্পাপ শিশুসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। পরবর্তীতে প্রতিবেশীদের সহায়তায় তাঁরা চিকিৎসা নেন এবং হামলার ঘটনায় থানায় আরও একটি পৃথক মামলা দায়ের করেন।

এলাকায় ক্ষোভ ও প্রশাসনের আশ্বাস

নাম প্রকাশ না করার শর্তে সোনাদিয়া ইউনিয়নের একাধিক বাসিন্দা জানান, অভিযুক্ত সাকিব এলাকায় একজন চিহ্নিত বখাটে এবং দীর্ঘদিন ধরে উচ্ছৃঙ্খল আচরণের জন্য পরিচিত। এর আগেও তার বিরুদ্ধে এলাকায় নারীদের উত্ত্যক্ত করা ও অনৈতিক কর্মকাণ্ডের নানাবিধ অভিযোগ উঠেছিল। কিন্তু স্থানীয় কিছু প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থাকায় এতকাল তার বিরুদ্ধে কেউ প্রকাশ্যে মুখ খোলার সাহস পাননি। তাঁরা এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে মূল অপরাধীসহ হামলাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ঘটনার পর থেকে অভিযুক্ত সাকিব উদ্দিনের মোবাইল ফোন বন্ধ থাকায় এবং সে পলাতক থাকায় তার কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। হাতিয়া থানার ওসি মোহাম্মদ কবির হোসেন সংবাদমাধ্যমকে বলেন, “প্রথমে ধর্ষণের ঘটনায় এবং পরবর্তীতে ভুক্তভোগী পরিবারের ওপর হামলার ঘটনায় দুটি পৃথক মামলা রেকর্ড করা হয়েছে। বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। মূল আসামি সাকিবসহ এজাহারনামীয় আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।”

মন্তব্য