জিলাইভ [ GLive ] | truth alone triumphs

স্পিকারকে চোখ টিপে মশকরা, বিতর্কে ট্রুডো

স্পিকারকে চোখ টিপে মশকরা, বিতর্কে ট্রুডো।পুরো বিষয়টি লঘুচালে, মশকরা করতে করা হলেও, জাস্টিন ট্রুডোর আচরণ নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। কানাডার নেটাগরিকদের বড় একটি অংশ ট্রুডোর ‘অসংযত’ আচরণের নিন্দা করেছেন। সূত্র: ভারতের আনন্দবাজার, ইন্ডিয়াটুডে।

স্পিকারকে চোখ টিপে মশকরা, বিতর্কে ট্রুডো

স্পিকারকে চোখ টিপে মশকরা, বিতর্কে ট্রুডো

কানাডার হাউস অফ কমন্সে সম্প্রতি নতুন স্পিকার হিসাবে নির্বাচিত হয়েছেন গ্রেগ ফার্গাস। কার্যভার গ্রহণ করার পরে তিনি প্রথম দিন পার্লামেন্টে এসেই ট্রুডোকে ‘সম্মাননীয় প্রধানমন্ত্রী’ বলে সম্বোধন করেন। হঠাৎই উঠে দাঁড়িয়ে স্পিকারকে সংশোধন করে দিয়ে ট্রুডো বলেন, ‘অতি সম্মাননীয়’ হবে। হাসিমুখে এ কথা বলতে বলতেই স্পিকারের দিকে তাকিয়ে চোখ টেপেন তিনি। জিভ বার করেও হাসতে দেখা যায় তাঁকে। 

তবে ট্রুডোর এই কাজে ক্ষুব্ধ কানাডার নাগরিকদের একাংশ। সমাজমাধ্যমে এক নেটাগরিক লেখেন, ‘আত্মরতির এক অন্য পর্যায়ে পৌঁছে গিয়েছেন ট্রুডো। তাঁর আচরণ একটা শিশুর মতো।’ আর এক জন লেখেন, ‘এটা উনি (ট্রুডো) ব্যক্তিগত পরিসরে করতেই পারেন। কিন্তু পার্লামেন্টে এক জন প্রধানমন্ত্রীর কাছ থেকে এই ধরনের আচরণ প্রত্যাশা করা যায় না।’

 

স্পিকারকে চোখ টিপে মশকরা, বিতর্কে ট্রুডো

 

মঙ্গলবারই দায়িত্বভার নিয়েছেন কানাডার নতুন স্পিকার ফার্গাস। কানাডার ইতিহাসে তিনিই প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার। একজন নাৎসিকে পার্লামেন্টে সম্মাননা দেয়ায় তীব্র সমালোচনার মুখে পদত্যাগ করেন আগের স্পিকার এ্যান্টনি রোটা।

Tags :

জাতীয় নিউজ ডেস্ক, জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Recent News