জিলাইভ বাংলা | সত্যের জয় অবধারিত

ধানের শীষ মানুষের পেটের বিষ হয়ে গেছে: ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ধানের শীষ মানুষের পেটের বিষ হয়ে গেছে। উন্নয়নের জন্য মানুষ আবারও নৌকাতেই ভোট দেবে। এই মুহূর্তেও বিএনপিসহ তাদের সমমনা দলগুলো গুজব নিয়ে ব্যস্ত। তারা ভোটারদের কাছে যাচ্ছে না। তারা যাচ্ছে বিদেশিদের কাছে। অনেক মালা গেঁথে আটলান্টিকের দিকে তাকিয়ে আছে। তারা ভাবছে বিদেশি ‘প্রতিনিধি এসেই ভিসানীতি দেবে। এছাড়া বিদেশিদের কিছু বলার থাকলে বন্ধুসুলভভাবে বলতে পারে। তবে প্রভুসুলভভাবে নয়।  বিদেশিদের সব পরামর্শ আমাদের গ্রহণ করতে হবে, তেমন কোনো বিষয় নেই।

ধানের শীষ মানুষের পেটের বিষ হয়ে গেছে: ওবায়দুল কাদের

তিনি আরও বলেন, পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে যারা অপপ্রচার চালিয়েছে, তাদের অপপ্রচার একেবারেই সত্য নয়। বিএনপি নির্বাচনে না এলেও অন্যান্য দল, স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণে ভোটার উপস্থিত ভালো ছিল। অনেকে অপপ্রচার করেছে যে, ভোটের প্রতি ভোটারের আগ্রহ নেই। নির্বাচন মানেই বিশৃঙ্খলা, জাল ভোট, এসব অপপ্রচার চালানো হয়; যা বাস্তবে ঘটেনি। সেদিক থেকে আমরা বাংলাদেশের নির্বাচনের আশার আলো দেখতে পাই। নির্বাচন ব্যবস্থাকে গণতান্ত্রিক করেছেন শেখ হাসিনা।

বুধবার (৫ জুলাই) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর সাথে দলের সহযোগী সংগঠনের সাথে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে রাখা বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
Tags :

নিউজ ডেস্ক । GLive24.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর