,

ট্যাগ আন্তর্জাতিক

গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে গুলি চালানোর অভিযোগ অস্বীকার করল ইসরায়েল

গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে গুলি চালানোর অভিযোগ অস্বীকার করল ইসরায়েল

গাজার দক্ষিণাঞ্চলের রাফাহ শহরে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে গুলিবর্ষণের ঘটনায় দায় অস্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এই ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন। জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ইসরায়েলি সামরিক মুখপাত্র কর্নেল অলিভিয়ে রাফোভিচ বলেন, ‘আমরা জাতিসংঘের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই করছি। এখন পর্যন্ত আমাদের কাছে এমন কোনো তথ্য নেই, যা থেকে বলা যায় […]
Read more
গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ৯ জনসহ নিহত ১৬

গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ৯ জনসহ নিহত ১৬

গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় বুধবার অন্তত ১৬ জন নিহত হয়েছেন। স্থানীয় উদ্ধারকর্মীরা এ তথ্য নিশ্চিত করেছেন। চলতি মাসে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের হামলা আরও তীব্র আকার নিয়েছে। গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গাজার সিভিল ডিফেন্স সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানান, বুধবার ভোর থেকে চলা বিমান হামলায় ১৬ জন নিহত হন। গাজার উত্তরে একটি […]
Read more
নাইজেরিয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত অন্তত ৩০

নাইজেরিয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত অন্তত ৩০

নাইজেরিয়ার মধ্যাঞ্চলে জমি নিয়ে বিরোধের জেরে সাম্প্রতিক কয়েক দিনে পৃথক সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। দেশটির বেনু রাজ্যের একটি সরকারি সূত্র এবং প্রত্যক্ষদর্শীরা সোমবার এই তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় সরকারি কর্মকর্তা অরমিন তোরসার ভিক্টর জানিয়েছেন, শুক্রবার থেকে রোববার পর্যন্ত রাজ্যের তিনটি গ্রামে এসব হামলার ঘটনা ঘটে। এর মধ্যে আওনডোনা গ্রামেই রোববার ২০ জন নিহত […]
Read more
চীনের ইস্পাত ভর্তুকি বিশ্ববাজারে অস্থিরতা বাড়াচ্ছে: ওইসিডি

চীনের ইস্পাত ভর্তুকি বিশ্ববাজারে অস্থিরতা বাড়াচ্ছে: ওইসিডি

বিশ্ব ইস্পাত বাজারে চীনের ভর্তুকি নির্ভর উৎপাদন ও রপ্তানি নীতির ফলে অস্থিরতা দেখা দিয়েছে। এতে একদিকে শিল্পে কার্বন নিঃসরণ কমানোর (ডিকার্বনাইজেশন) উদ্যোগ বাধাগ্রস্ত হচ্ছে, অন্যদিকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে বলে জানিয়েছে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি)। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে ওইসিডি জানায়, চীন বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ ইস্পাত উৎপাদনকারী দেশ। ২০২৪ সালে দেশটি ১ […]
Read more
৩৪ বছর পর বিশ্বের শীর্ষ ঋণদাতা দেশের অবস্থান হারাল জাপান, শীর্ষে জার্মানি

৩৪ বছর পর বিশ্বের শীর্ষ ঋণদাতা দেশের অবস্থান হারাল জাপান, শীর্ষে জার্মানি

বিশ্বের শীর্ষ ঋণদাতা দেশের তালিকায় দীর্ঘ ৩৪ বছর শীর্ষে থাকার পর অবশেষে দ্বিতীয় স্থানে নেমে গেল জাপান। এই জায়গা দখল করেছে ইউরোপের অর্থনৈতিক পরাশক্তি জার্মানি। টোকিও থেকে এএফপি জানায়, জাপানের অর্থ মন্ত্রণালয় মঙ্গলবার জানায়, ২০২৪ সালের শেষ নাগাদ দেশটির নিট বৈদেশিক সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৫৩৩.০৫ ট্রিলিয়ন ইয়েন (প্রায় ৩.৭ ট্রিলিয়ন মার্কিন ডলার)। আগের বছরের তুলনায় […]
Read more
ট্রাম্পের বাণিজ্য নীতি ঘিরে অনিশ্চয়তায় শেয়ারবাজারে দোলাচল

ট্রাম্পের বাণিজ্য নীতি ঘিরে অনিশ্চয়তায় শেয়ারবাজারে দোলাচল

ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ নিয়ে বিনিয়োগকারীরা নতুন ঘোষণা প্রত্যাশা করায় মঙ্গলবার বিশ্ব শেয়ারবাজারে দামের ওঠানামা দেখা গেছে। এদিকে, জাপানের কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতির ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত দেওয়ায় ইয়েনের দরও বেড়েছে। হংকং থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, যুক্তরাষ্ট্রে সরকারি ছুটি থাকায় ওয়াল স্ট্রিট বন্ধ ছিল। তবে ট্রাম্পের ইউরোপীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি এবং পরে […]
Read more
কানের জটিলতায় ভুগছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা

কানের জটিলতায় ভুগছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ‘ল্যাবিরিন্থাইটিস’ নামের এক ধরনের কানের সমস্যায় ভুগছেন। এই অসুস্থতা ভার্টিগো বা মাথা ঘোরার উপসর্গ তৈরি করে। সোমবার ব্রাসিলিয়ায় তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর একটি হাসপাতালে প্রাথমিক পরীক্ষার পর লুলাকে প্রেসিডেন্সিয়াল বাসভবনে ফেরত নেওয়া হয়। চিকিৎসকরা তাকে সম্পূর্ণ […]
Read more
চেক পারমাণবিক প্রকল্পে ইইউ তদন্তের বিরোধিতা করছে কোরিয়ান বিদ্যুৎ কোম্পানি কেএইচএনপি

চেক পারমাণবিক প্রকল্পে ইইউ তদন্তের বিরোধিতা করছে কোরিয়ান বিদ্যুৎ কোম্পানি কেএইচএনপি

চেক প্রজাতন্ত্রে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) তদন্তে আটকে যাওয়ায় সম্ভাব্য নিষেধাজ্ঞা ঠেকাতে আইনি পদক্ষেপের কথা ভাবছে দক্ষিণ কোরিয়ার বৃহত্তম বিদ্যুৎ উৎপাদন প্রতিষ্ঠান কোরিয়া হাইড্রো অ্যান্ড নিউক্লিয়ার পাওয়ার (কেএইচএনপি)। মঙ্গলবার সিউল থেকে এএফপিকে দেওয়া এক বিবৃতিতে কেএইচএনপি জানিয়েছে, ইউরোপীয় কমিশনের তদন্তের প্রেক্ষিতে তারা সম্ভাব্য নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। এর আগে গত […]
Read more
৩১তম বার এভারেস্ট জয় করে নিজের রেকর্ড ভাঙলেন নেপালের ‘এভারেস্ট ম্যান’ কামি রিতা

৩১তম বার এভারেস্ট জয় করে নিজের রেকর্ড ভাঙলেন নেপালের ‘এভারেস্ট ম্যান’ কামি রিতা

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টে ৩১তম বারের মতো আরোহণ করে নতুন ইতিহাস গড়লেন নেপালের কিংবদন্তি পর্বতারোহী কামি রিতা শেরপা। মঙ্গলবার এই অসাধারণ কীর্তি গড়ে নিজেরই গড়া আগের রেকর্ড ভেঙেছেন ৫৫ বছর বয়সী এই ‘এভারেস্ট ম্যান’। প্রথমবার ১৯৯৪ সালে এক বাণিজ্যিক অভিযানে গাইড হিসেবে এভারেস্ট জয় করেছিলেন কামি রিতা। এরপর থেকে প্রায় প্রতি বছরই তিনি শৃঙ্গজয়ের এই […]
Read more
আর্জেন্টিনার ডব্লিউএইচও ছাড়ার সিদ্ধান্ত পুনরায় ঘোষণা

আর্জেন্টিনার ডব্লিউএইচও ছাড়ার সিদ্ধান্ত পুনরায় ঘোষণা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে নিজেদের প্রত্যাহারের সিদ্ধান্ত আবারও নিশ্চিত করেছে আর্জেন্টিনা। সোমবার বুয়েনস আইরেস সফরে আসা যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য সচিব রবার্ট এফ. কেনেডির উপস্থিতিতে দেশটির সরকার এই ঘোষণা দেয়। একইসঙ্গে, স্বাস্থ্যখাতে পারস্পরিক সহযোগিতা জোরদারের আশ্বাস দিয়েছে আর্জেন্টিনা ও যুক্তরাষ্ট্র। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ডব্লিউএইচও ছাড়ার ঘোষণা দেন। উল্লেখ্য, তারও আগে […]
Read more
1 … 298 299 300 301 302 … 327

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।