,

লেখক: সৌরভ বিশ্বাস | উপ-সম্পাদক । জিলাইভ বাংলা

মুরাদনগরে ইলিশবোঝাই পিকআপ লুটের ঘটনায় ডাকাত সর্দার গ্রেপ্তার

মুরাদনগরে ইলিশবোঝাই পিকআপ লুটের ঘটনায় ডাকাত সর্দার গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগরে প্রায় সাড়ে ৯ লাখ টাকার ইলিশ মাছ ও নগদ অর্থসহ একটি পিকআপ লুটের ঘটনায় আন্তজেলা ডাকাত দলের কথিত সর্দার ইদ্রিস মিয়াকে (২৭) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার রাতে রাজধানীর শনির আখড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতির ১৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। […]
Read more
শ্রমিক আন্দোলন দমনে অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ জি এম কাদেরের

শ্রমিক আন্দোলন দমনে অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ জি এম কাদেরের

পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান আন্দোলন দমনে সরকার অতিরিক্ত বল প্রয়োগ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। শ্রমিকদের ন্যায়সংগত দাবির প্রতি সহানুভূতিশীল না হয়ে সরকার দমন-পীড়নের পথ বেছে নিয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। বুধবার (৪ নভেম্বর) দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন […]
Read more
আজ জাতীয় সংবিধান দিবস

আজ জাতীয় সংবিধান দিবস

আজ ৪ নভেম্বর জাতীয় সংবিধান দিবস। ১৯৭২ সালের এই দিনে স্বাধীন বাংলাদেশের সংবিধান গণপরিষদে গৃহীত হয়। দীর্ঘ রাজনৈতিক আন্দোলন, মুক্তিযুদ্ধের চেতনা এবং স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে দেশের সর্বোচ্চ এই আইনে। স্বাধীনতার পর রাষ্ট্র পরিচালনার সাংবিধানিক ভিত্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে দিনটি বাংলাদেশের ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে। গণপরিষদে গৃহীত হওয়ার পর একই বছরের ১৬ ডিসেম্বর, […]
Read more
রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, এইচআরডব্লিউর উদ্বেগ

রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, এইচআরডব্লিউর উদ্বেগ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর নেতৃত্বাধীন আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বাংলাদেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অন্যায়ভাবে শাস্তি দেওয়া হচ্ছে বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটির মতে, শান্তিপূর্ণ রাজনৈতিক বিশ্বাসের কারণে কাউকে শাস্তির মুখে ফেলা কিংবা যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া মানবাধিকারের পরিপন্থী। […]
Read more
ফ্লোরিডায় প্রাণীর সঙ্গে যৌনকর্মের অভিযোগে আটক জামায়াতপন্থী শিক্ষক

ফ্লোরিডায় প্রাণীর সঙ্গে যৌনকর্মের অভিযোগে আটক জামায়াতপন্থী শিক্ষক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন নিপীড়নের (পশুকাম) নথিপত্র চিত্রায়ণ, সংরক্ষণ ও ইন্টারনেটে ছড়ানোর গুরুতর অভিযোগে রায়হান আব্দুল বাতেন নামের এক বাংলাদেশি বিশ্ববিদ্যালয় শিক্ষককে গ্রেপ্তার করেছে দেশটির স্থানীয় পুলিশ। হিলসবরো কাউন্টির প্রকাশিত আনুষ্ঠানিক রেকর্ড অনুযায়ী, ২০২৬ সালের ২৯ অক্টোবর তাকে আটক করা হয়। একটি ছাগলের সঙ্গে অপকর্মের ভিডিও ধারণ, তা সামাজিক যোগাযোগমাধ্যম ও ইন্টারনেটে বিতরণ […]
Read more
নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগ তদন্তে স্বাধীন কমিটি

নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগ তদন্তে স্বাধীন কমিটি

নারী ক্রিকেটারদের জন্য নিরাপদ ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে পাঁচ সদস্যের একটি স্বাধীন কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নারী ক্রিকেটারদের যৌন হয়রানিসংক্রান্ত অভিযোগ গ্রহণ এবং তা পর্যালোচনার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমামকে। বিসিবির সর্বশেষ নির্বাচনের আগে তামিম ইকবালের নেতৃত্বাধীন আহ্বায়ক কমিটির সদস্য […]
Read more
পল্লবীতে এজেআর কার্যালয়ের সামনে দুটি ককটেল বিস্ফোরণপল্লবীতে এজেআর কার্যালয়ের সামনে দুটি ককটেল বিস্ফোরণ

পল্লবীতে এজেআর কার্যালয়ের সামনে দুটি ককটেল বিস্ফোরণ

রাজধানীতে এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের কার্যালয় ও পরিবহনযানে ধারাবাহিক হামলার মধ্যে এবার মিরপুরের পল্লবীতে প্রতিষ্ঠানটির কার্যালয়ের সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে মো. রমজান (২১) নামের প্রতিষ্ঠানের এক কর্মী আহত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে মিরপুর-১১ নম্বরের চলন্তিকা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ ব্যবস্থাপক (নিরীক্ষা) আফসার উদ্দিন সুজন […]
Read more
ঘুষের এক লাখ টাকাসহ গ্রেপ্তার সার্ভেয়ার কারাগারে

ঘুষের এক লাখ টাকাসহ গ্রেপ্তার সার্ভেয়ার কারাগারে

রাজধানীর লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে ঘুষের এক লাখ টাকাসহ গ্রেপ্তার সার্ভেয়ার মো. আসাদুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩ নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) ফাঁদ অভিযানে তাঁকে হাতেনাতে আটক করা হয়। পরে সন্ধ্যায় আদালতে হাজির করা হলে শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন […]
Read more
হুমায়ুন কবির হত্যা মামলার পলাতক আসামি ফায়েক গ্রেপ্তার ঢাকায়

হুমায়ুন কবির হত্যা মামলার পলাতক আসামি ফায়েক গ্রেপ্তার ঢাকায়

খুলনা মহানগরীর আড়ংঘাটা থানার রায়ের মহল এলাকায় তাঁতিদল নেতা হুমায়ুন কবির হত্যা মামলার এজাহারভুক্ত তিন নম্বর আসামি ফায়েক শেখকে (৪৩) রাজধানীর পল্লবী থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬। মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে এসআরবি-৬ ও এসআরবি-৪-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-৬ জানায়, মঙ্গলবার রাত ৭টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার পল্লবী থানার […]
Read more
বুধবার দীর্ঘ ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব স্থানে

বুধবার দীর্ঘ ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব স্থানে

গাছের ডালপালা কর্তন ও বিদ্যুৎ লাইনের নিরাপত্তাসংক্রান্ত কাজের জন্য নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় বুধবার (৪ নভেম্বর) টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নির্ধারিত এ বিরতির কারণে ছয়টি এলাকার গ্রাহকদের সাময়িক ভোগান্তিতে পড়তে হতে পারে। মঙ্গলবার (৩ নভেম্বর) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য […]
Read more
1 2 3 4 5 … 650

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।