,

লেখক: সামিউর রহমান রাতুল | সাব-এডিটর । জিলাইভ বাংলা

গৌরনদীতে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

গৌরনদীতে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

বরিশালের গৌরনদী উপজেলায় বাসের ধাক্কায় আরাফাত রহমান বাবু (৩২) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের দক্ষিণ বিজয়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা আরেক ব্যক্তি আসাদুল গুরুতর আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ বিজয়পুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ওই সময় ঢাকা থেকে […]
Read more
লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ

রাজধানীর লালবাগে নিখোঁজ হওয়ার দুই দিন পর মাটি খুঁড়ে শেখ ওয়াসিম রনি (৪৩) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একটি পাঁচতলা ভবনের নিচতলার কক্ষের পাশের বারান্দার মাটির নিচে তার মরদেহ চাপা দেওয়া হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। তিন লাখ টাকা নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ […]
Read more
শুভ জন্মদিন বীর মুক্তিযোদ্ধা চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ

শুভ জন্মদিন বীর মুক্তিযোদ্ধা চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, মানুষের সংগ্রাম এবং স্বাধীনতার আকাঙ্ক্ষাকে রং ও তুলির শক্তিশালী ভাষায় বিশ্বদরবারে তুলে ধরেছেন বীর মুক্তিযোদ্ধা ও বিশ্ববরেণ্য চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ। তাঁর শিল্পে মানুষের শরীর, গতি, শক্তি ও সংগ্রাম এক বিশেষ চিত্রভাষায় প্রকাশ পেয়েছে। ১১ সেপ্টেম্বর তাঁর জন্মদিন। ১৯৫০ সালের এই দিনে নরসিংদীর রায়পুরার আলগী গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। শৈশব ও বেড়ে ওঠার […]
Read more
বন্ধুকে হত্যায় আগে অনলাইনে খোঁজা হয় অজ্ঞান করার ওষুধ

বন্ধুকে হত্যায় আগে অনলাইনে খোঁজা হয় অজ্ঞান করার ওষুধ

বগুড়ায় ধারের টাকা ফেরত চাওয়া নিয়ে বিরোধের জেরে ওয়াহেদ হোসেন ওরফে নিঝুম (৩৭) নামে এক ফল ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর দুই বন্ধুর বিরুদ্ধে। পুলিশ বলছে, হত্যার আগে তাঁদের একজন ইন্টারনেটে অজ্ঞান করার ওষুধের নাম খুঁজে বের করেন। পরে কর্মস্থলে ডেকে নিয়ে কোমল পানীয়র সঙ্গে চেতনানাশক ও বিষাক্ত দ্রব্য মিশিয়ে ওয়াহেদকে পান করানো হয়। তাঁর […]
Read more
স্মরণ সৈয়দা সাজেদা চৌধুরীর সংগ্রামী রাজনৈতিক জীবন

স্মরণ: সৈয়দা সাজেদা চৌধুরীর সংগ্রামী রাজনৈতিক জীবন

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সৈয়দা সাজেদা চৌধুরী ছিলেন এক দীর্ঘ সংগ্রামী অধ্যায়ের গুরুত্বপূর্ণ চরিত্র। মুক্তিযুদ্ধের সংগঠক, নারী আন্দোলনের নেত্রী, আওয়ামী লীগের সাংগঠনিক দায়িত্বশীল নেতা এবং সংসদ উপনেতা হিসেবে তাঁর রাজনৈতিক জীবন বিস্তৃত ছিল কয়েক দশকজুড়ে। দেশের স্বাধীনতা অর্জন থেকে শুরু করে রাজনৈতিক সংকটের নানা সময়ে তাঁর ভূমিকা তাঁকে বাংলাদেশের রাজনীতিতে একটি স্বতন্ত্র অবস্থান এনে দেয়। ১৯৩৫ […]
Read more
খাগড়াছড়িতে অগ্নিকাণ্ড, ওষুধের গুদামসহ পুড়েছে ৫ দোকান

খাগড়াছড়িতে অগ্নিকাণ্ড, ওষুধের গুদামসহ পুড়েছে ৫ দোকান

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বড় ওষুধের গুদামসহ পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ময়ূরখীল এলাকার ধর্মঘর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রাথমিক হিসাবে, আগুনে প্রায় ৭০ লাখ টাকার মালামাল ও সম্পদের ক্ষতি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৪টার দিকে ধর্মঘর বাজারে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। ওই […]
Read more
শুভ জন্মদিন কনক চাঁপা, মুগ্ধতা ছড়াচ্ছে সেই কণ্ঠ

শুভ জন্মদিন কনক চাঁপা, মুগ্ধতা ছড়াচ্ছে সেই কণ্ঠ

বাংলা গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনক চাঁপার আজ ৫৬তম জন্মদিন। তিন দশকেরও বেশি সময় ধরে সংগীতাঙ্গনে সক্রিয় এই শিল্পী তাঁর স্বতন্ত্র কণ্ঠ ও গায়কীর মাধ্যমে শ্রোতাদের মধ্যে তৈরি করেছেন আলাদা পরিচিতি। বিশেষ করে চলচ্চিত্রের গানে তাঁর দীর্ঘ ও সমৃদ্ধ ক্যারিয়ার তাঁকে বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পীদের তালিকায় স্থায়ী জায়গা দিয়েছে। ১৯৬৯ সালে ঢাকার শান্তিবাগে জন্মগ্রহণ করেন […]
Read more
স্কালোনিকে ঘিরে অনিশ্চয়তা, আর্জেন্টিনার সামনে তিন সংকেত

স্কালোনিকে ঘিরে অনিশ্চয়তা, আর্জেন্টিনার সামনে তিন সংকেত

আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচ হিসেবে লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে আর তিন মাসের কিছু বেশি সময় বাকি। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) তাকে ধরে রাখতে চাইলেও নতুন চুক্তির আলোচনা সহজ হচ্ছে না। কারণ, জাতীয় দলের দায়িত্ব চালিয়ে যাওয়ার বিষয়ে স্কালোনির নিজের মধ্যেই কিছু সংশয় তৈরি হয়েছে […]
Read more
হঠাৎ একাধিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বেড়েছে তীব্র লোডশেডিং

হঠাৎ একাধিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বেড়েছে তীব্র লোডশেডিং

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় গরম বাড়ার মধ্যে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় নতুন করে বেড়েছে লোডশেডিং। একের পর এক বিদ্যুৎকেন্দ্র কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি গ্যাসের সংকটও উৎপাদন ব্যবস্থায় চাপ তৈরি করেছে। সর্বশেষ ভারত থেকে বিদ্যুৎ সরবরাহকারী আদানি বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট এবং দেশের আরএনপিএলের একটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও নাজুক […]
Read more
ফিরোজা বেগম নজরুলসংগীতের অমর কণ্ঠ

ফিরোজা বেগম: নজরুলসংগীতের অমর কণ্ঠ

“এই কি গো শেষ দান—বিরহ দিয়ে গেলে…”—বিরহের এমন নিবিড় অনুভূতি, প্রেমের এমন কোমল প্রকাশ কিংবা দ্রোহের এমন তীব্র উচ্চারণ—সবই যেন একসঙ্গে ধরা দিত ফিরোজা বেগমের কণ্ঠে। কাজী নজরুল ইসলামের গানকে মানুষের হৃদয়ে গভীরভাবে পৌঁছে দেওয়া শিল্পীদের তালিকায় তাঁর নাম তাই অনন্য মর্যাদায় উচ্চারিত হয়। কিছু শিল্পীর কণ্ঠ কেবল গান পরিবেশন করে না, সময় ও সমাজের […]
Read more
1 … 16 17 18 19 20 … 102

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।