জিলাইভ [ GLive ] | truth alone triumphs

শিশু ধর্ষণ চেষ্টায় কবিরাজের ৫ বছর কারাদণ্ড

শিশু ধর্ষণ চেষ্টায় কবিরাজের ৫ বছর কারাদণ্ড। মানিকগঞ্জের হরিরামপুরে শিশু ধর্ষণ চেষ্টার মামলায় আনোয়ার ব্যাপারী (৪৫) নামে কবিরাজকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।রোববার (২১ মে) দুপুরে মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম তানিয়া কামাল আসামির উপস্থিতিতে এ রায় দেন।

 

হোটেলে ছাত্রীকে নিয়ে রাত্রিযাপন করায় প্রধান শিক্ষক বরখাস্ত

 

শিশু ধর্ষণ চেষ্টায় কবিরাজের ৫ বছর কারাদণ্ড

নির্যাতনের শিকার ১৩ বছরের ওই শিশুর বাড়ি ঢাকার ধামরাই উপজেলায়। দণ্ডপ্রাপ্ত আনোয়ারের বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার রাজেশ্বরপুর এলাকায়।মামলার এজাহার সূত্রে জানা যায়, কবিরাজি চিকিৎসার জন্য ২০১৪ সালের ৮ ফেব্রুয়ারি  মানিকগঞ্জের হরিরামপুরে রাজেশ্বরপুর এলাকার নানা বাড়িতে আসে ওই শিশু ও তার মা। ওই দিন দুপুরে কবিরাজ আনোয়ারের বাড়িতে চিকিৎসা নিতে যায় তারা।

এরপর চিকিৎসার কথা বলে শিশুটিকে দূরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন ওই কবিরাজ। এ সময় চিৎকার শুনে শিশুটির মা এগিয়ে বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়দের জানান। পরে স্থানীয়রা বিচারের মাধ্যমে বিষয়টি সমাধানের কথা বলে সময় নেন। পরে সঠিক বিচার না পেয়ে ঘটনার সাতদিন পর আনোয়ারসহ সাতজনকে আসামি করে হরিরামপুর থানায় নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের চেষ্টায় মামলা করেন শিশুটির মা।

 

শিশু ধর্ষণ চেষ্টায় কবিরাজের ৫ বছর কারাদণ্ড

 

মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্তকাজ শেষে আনোয়ারকে অভিযুক্ত করে এবং বাকি ছয়জনকে মামলা থেকে অব্যাহতি দিয়ে ২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আনোয়ার বেপারী দোষী প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় দেন।

Tags :

নিউজ ডেস্ক । GLive24.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর