ব্রেকিং নিউজ :
ঢাকা মেট্রোপলিটন পুলিশে রদবদল: ৬ উপ-পুলিশ কমিশনারের কর্মস্থল পরিবর্তন হরমুজ প্রণালিতে ফের অশান্তির মেঘ, ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা চট্টগ্রামে রেকর্ড ভাঙা অতি ভারী বর্ষণ: জোয়ার ও জলাবদ্ধতায় স্থবির জনজীবন বাংলা ভাষার নিবেদিতপ্রাণ সৈনিক – অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই হামে শিশুর মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন চকবাজারের খাজা মার্কেটে ভয়াবহ আগুন আট অভিযোগে ইনুর ৩০ বছরের সাজা ইনুর মানবতাবিরোধী মামলার রায় আজ পুতুলনাট্যে মুস্তাফা মনোয়ারের আজীবন সাধনা প্রথিতযশা শিল্পী মুস্তাফা মনোয়ারের প্রয়াণ ঢাকা মেট্রোপলিটন পুলিশে রদবদল: ৬ উপ-পুলিশ কমিশনারের কর্মস্থল পরিবর্তন হরমুজ প্রণালিতে ফের অশান্তির মেঘ, ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা চট্টগ্রামে রেকর্ড ভাঙা অতি ভারী বর্ষণ: জোয়ার ও জলাবদ্ধতায় স্থবির জনজীবন বাংলা ভাষার নিবেদিতপ্রাণ সৈনিক – অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই হামে শিশুর মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন চকবাজারের খাজা মার্কেটে ভয়াবহ আগুন আট অভিযোগে ইনুর ৩০ বছরের সাজা ইনুর মানবতাবিরোধী মামলার রায় আজ পুতুলনাট্যে মুস্তাফা মনোয়ারের আজীবন সাধনা প্রথিতযশা শিল্পী মুস্তাফা মনোয়ারের প্রয়াণ ঢাকা মেট্রোপলিটন পুলিশে রদবদল: ৬ উপ-পুলিশ কমিশনারের কর্মস্থল পরিবর্তন হরমুজ প্রণালিতে ফের অশান্তির মেঘ, ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা চট্টগ্রামে রেকর্ড ভাঙা অতি ভারী বর্ষণ: জোয়ার ও জলাবদ্ধতায় স্থবির জনজীবন বাংলা ভাষার নিবেদিতপ্রাণ সৈনিক – অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই হামে শিশুর মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন চকবাজারের খাজা মার্কেটে ভয়াবহ আগুন আট অভিযোগে ইনুর ৩০ বছরের সাজা ইনুর মানবতাবিরোধী মামলার রায় আজ পুতুলনাট্যে মুস্তাফা মনোয়ারের আজীবন সাধনা প্রথিতযশা শিল্পী মুস্তাফা মনোয়ারের প্রয়াণ ঢাকা মেট্রোপলিটন পুলিশে রদবদল: ৬ উপ-পুলিশ কমিশনারের কর্মস্থল পরিবর্তন হরমুজ প্রণালিতে ফের অশান্তির মেঘ, ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা চট্টগ্রামে রেকর্ড ভাঙা অতি ভারী বর্ষণ: জোয়ার ও জলাবদ্ধতায় স্থবির জনজীবন বাংলা ভাষার নিবেদিতপ্রাণ সৈনিক – অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই হামে শিশুর মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন চকবাজারের খাজা মার্কেটে ভয়াবহ আগুন আট অভিযোগে ইনুর ৩০ বছরের সাজা ইনুর মানবতাবিরোধী মামলার রায় আজ পুতুলনাট্যে মুস্তাফা মনোয়ারের আজীবন সাধনা প্রথিতযশা শিল্পী মুস্তাফা মনোয়ারের প্রয়াণ ঢাকা মেট্রোপলিটন পুলিশে রদবদল: ৬ উপ-পুলিশ কমিশনারের কর্মস্থল পরিবর্তন হরমুজ প্রণালিতে ফের অশান্তির মেঘ, ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা চট্টগ্রামে রেকর্ড ভাঙা অতি ভারী বর্ষণ: জোয়ার ও জলাবদ্ধতায় স্থবির জনজীবন বাংলা ভাষার নিবেদিতপ্রাণ সৈনিক – অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই হামে শিশুর মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন চকবাজারের খাজা মার্কেটে ভয়াবহ আগুন আট অভিযোগে ইনুর ৩০ বছরের সাজা ইনুর মানবতাবিরোধী মামলার রায় আজ পুতুলনাট্যে মুস্তাফা মনোয়ারের আজীবন সাধনা প্রথিতযশা শিল্পী মুস্তাফা মনোয়ারের প্রয়াণ ঢাকা মেট্রোপলিটন পুলিশে রদবদল: ৬ উপ-পুলিশ কমিশনারের কর্মস্থল পরিবর্তন হরমুজ প্রণালিতে ফের অশান্তির মেঘ, ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা চট্টগ্রামে রেকর্ড ভাঙা অতি ভারী বর্ষণ: জোয়ার ও জলাবদ্ধতায় স্থবির জনজীবন বাংলা ভাষার নিবেদিতপ্রাণ সৈনিক – অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই হামে শিশুর মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন চকবাজারের খাজা মার্কেটে ভয়াবহ আগুন আট অভিযোগে ইনুর ৩০ বছরের সাজা ইনুর মানবতাবিরোধী মামলার রায় আজ পুতুলনাট্যে মুস্তাফা মনোয়ারের আজীবন সাধনা প্রথিতযশা শিল্পী মুস্তাফা মনোয়ারের প্রয়াণ ঢাকা মেট্রোপলিটন পুলিশে রদবদল: ৬ উপ-পুলিশ কমিশনারের কর্মস্থল পরিবর্তন হরমুজ প্রণালিতে ফের অশান্তির মেঘ, ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা চট্টগ্রামে রেকর্ড ভাঙা অতি ভারী বর্ষণ: জোয়ার ও জলাবদ্ধতায় স্থবির জনজীবন বাংলা ভাষার নিবেদিতপ্রাণ সৈনিক – অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই হামে শিশুর মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন চকবাজারের খাজা মার্কেটে ভয়াবহ আগুন আট অভিযোগে ইনুর ৩০ বছরের সাজা ইনুর মানবতাবিরোধী মামলার রায় আজ পুতুলনাট্যে মুস্তাফা মনোয়ারের আজীবন সাধনা প্রথিতযশা শিল্পী মুস্তাফা মনোয়ারের প্রয়াণ ঢাকা মেট্রোপলিটন পুলিশে রদবদল: ৬ উপ-পুলিশ কমিশনারের কর্মস্থল পরিবর্তন হরমুজ প্রণালিতে ফের অশান্তির মেঘ, ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা চট্টগ্রামে রেকর্ড ভাঙা অতি ভারী বর্ষণ: জোয়ার ও জলাবদ্ধতায় স্থবির জনজীবন বাংলা ভাষার নিবেদিতপ্রাণ সৈনিক – অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই হামে শিশুর মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন চকবাজারের খাজা মার্কেটে ভয়াবহ আগুন আট অভিযোগে ইনুর ৩০ বছরের সাজা ইনুর মানবতাবিরোধী মামলার রায় আজ পুতুলনাট্যে মুস্তাফা মনোয়ারের আজীবন সাধনা প্রথিতযশা শিল্পী মুস্তাফা মনোয়ারের প্রয়াণ ঢাকা মেট্রোপলিটন পুলিশে রদবদল: ৬ উপ-পুলিশ কমিশনারের কর্মস্থল পরিবর্তন হরমুজ প্রণালিতে ফের অশান্তির মেঘ, ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা চট্টগ্রামে রেকর্ড ভাঙা অতি ভারী বর্ষণ: জোয়ার ও জলাবদ্ধতায় স্থবির জনজীবন বাংলা ভাষার নিবেদিতপ্রাণ সৈনিক – অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই হামে শিশুর মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন চকবাজারের খাজা মার্কেটে ভয়াবহ আগুন আট অভিযোগে ইনুর ৩০ বছরের সাজা ইনুর মানবতাবিরোধী মামলার রায় আজ পুতুলনাট্যে মুস্তাফা মনোয়ারের আজীবন সাধনা প্রথিতযশা শিল্পী মুস্তাফা মনোয়ারের প্রয়াণ ঢাকা মেট্রোপলিটন পুলিশে রদবদল: ৬ উপ-পুলিশ কমিশনারের কর্মস্থল পরিবর্তন হরমুজ প্রণালিতে ফের অশান্তির মেঘ, ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা চট্টগ্রামে রেকর্ড ভাঙা অতি ভারী বর্ষণ: জোয়ার ও জলাবদ্ধতায় স্থবির জনজীবন বাংলা ভাষার নিবেদিতপ্রাণ সৈনিক – অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই হামে শিশুর মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন চকবাজারের খাজা মার্কেটে ভয়াবহ আগুন আট অভিযোগে ইনুর ৩০ বছরের সাজা ইনুর মানবতাবিরোধী মামলার রায় আজ পুতুলনাট্যে মুস্তাফা মনোয়ারের আজীবন সাধনা প্রথিতযশা শিল্পী মুস্তাফা মনোয়ারের প্রয়াণ

শিক্ষা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে কুড়িগ্রামে পরীক্ষার্থীদের মানববন্ধন

খবরওয়ালা ডেস্ক

প্রকাশ: ১৪ই জুলাই ২০২৬, ৫:২০ পিএম

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে কুড়িগ্রামে পরীক্ষার্থীদের মানববন্ধন

এইচএসসি পরীক্ষার সময়সূচি, প্রশ্নপত্রের মান এবং প্রতিকূল আবহাওয়ার মধ্যে পরীক্ষা আয়োজনের প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন করেছেন পরীক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন দাবি তুলে ধরেন।

মানববন্ধনে অংশ নেওয়া পরীক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। তাদের মধ্যে ছিল—‘শিক্ষা নিয়ে রাজনীতি চলবে না’, ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই’সহ নানা প্রতিবাদী স্লোগান। তারা অভিযোগ করেন, এইচএসসি পরীক্ষার্থীদের বাস্তব পরিস্থিতি ও ভোগান্তি বিবেচনায় না নিয়ে পরীক্ষা পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, পরীক্ষার্থীদের জন্য একটি স্বাভাবিক ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা শিক্ষা প্রশাসনের দায়িত্ব। কিন্তু সাম্প্রতিক বৃষ্টি, জলাবদ্ধতা ও বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্যেও পরীক্ষা চালিয়ে যাওয়ায় অনেক শিক্ষার্থীকে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে। এ কারণে পরীক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নিয়ে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছেন।

মানববন্ধনে বক্তব্য দেন কুড়িগ্রাম সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষার্থী মোস্তফা সরকার, মানবিক বিভাগের শরিফ আহমেদ, কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগের পরীক্ষার্থী সাকিব আল হাসানসহ আরও অনেকে।

বক্তারা বলেন, গত কয়েক দিনের ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হয়েছে। এমন পরিস্থিতিতে অনেক পরীক্ষার্থীকে পানি, কাদা ও বৃষ্টির মধ্যে দিয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে হয়েছে। কেউ কেউ নৌকা ব্যবহার করেও কেন্দ্রে পৌঁছেছেন বলে তারা দাবি করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিকূল আবহাওয়ার কারণে অনেক পরীক্ষার্থী শারীরিক অসুস্থতা ও মানসিক চাপের মধ্যে পরীক্ষা দিতে বাধ্য হয়েছেন। তাদের মতে, যতদিন জলাবদ্ধতা, বন্যা পরিস্থিতি ও আবহাওয়ার বিরূপ অবস্থা থাকবে, ততদিন পরীক্ষা স্থগিত রাখার বিষয়টি বিবেচনা করা প্রয়োজন ছিল।

মানববন্ধনে পরীক্ষার্থীরা এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রের মান নিয়েও অসন্তোষ প্রকাশ করেন। তারা অভিযোগ করেন, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে ভুল ছিল এবং প্রশ্নের কাঠামো নিয়েও তাদের আপত্তি রয়েছে। ভুল প্রশ্ন তৈরির সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

শিক্ষার্থীরা বলেন, কঠিন প্রশ্ন নিয়ে তাদের কোনো আপত্তি নেই। তবে প্রশ্নপত্র অবশ্যই নির্ধারিত পাঠ্যসূচি ও শিক্ষার্থীদের প্রস্তুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। পরীক্ষার মূল্যায়ন পদ্ধতিতেও শিক্ষার্থীদের বাস্তব প্রস্তুতি ও পরিস্থিতি বিবেচনা করা প্রয়োজন বলে তারা মত দেন।

এ ছাড়া গত ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে যারা পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে পারেননি, তাদের বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করার আহ্বান জানান আন্দোলনকারীরা। ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের জন্য দ্রুত একটি বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য সমাধান দেওয়ার দাবি জানানো হয়।

শিক্ষার্থীরা জানান, তাদের আন্দোলনের মূল উদ্দেশ্য হলো পরীক্ষার্থীদের সমস্যাগুলো কর্তৃপক্ষের নজরে আনা এবং ভবিষ্যতে বড় ধরনের পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করা।

মন্তব্য