জিলাইভ [ GLive ] | truth alone triumphs

চীনের সম্মেলনে মোদি-পুতিন বৈঠক : ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

চীনে অনুষ্ঠিত এক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন।

সোমবার নয়াদিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপের মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হয়।

 

চীন থেকে এএফপির খবরে বলা হয়, বৈঠকের আগে সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেন মোদি। ছবিতে দেখা যায়, তিনি ও পুতিন একই গাড়িতে চড়ে বৈঠকের স্থানে যাচ্ছেন।

 

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) মোদি লিখেছেন: “তার (পুতিন) সঙ্গে কথোপকথনে সব সময় নতুন চিন্তার দুয়ার খুলে যায়।”

এই বৈঠক আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত হয়েছে, বিশেষ করে যখন রাশিয়ার ইউক্রেন যুদ্ধ এবং পশ্চিমা চাপের প্রেক্ষাপটে ভারত-রাশিয়া সম্পর্ক নতুন মাত্রা পাচ্ছে।

Tags :

আন্তর্জাতিক ডেস্ক । GLive24.com

সর্বশেষ খবর