
ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ইউপি সদস্য মো. আলাউদ্দীনের (৫৬) বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) কিশোরীর বাবা বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় মামলাটি করেন। […]
Read more 













