ব্রেকিং নিউজ :
নারায়ণগঞ্জে ভাড়া বাসায় এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার শিবপুরে ফ্যামিলি কার্ডের বিনিময়ে কুপ্রস্তাবের চাঞ্চল্যকর অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে টিসিবির লাইনে দাঁড়িয়ে দেয়ালচাপায় নারীর মৃত্যু সারা দেশে ৮৮ দিনের বিশেষ অভিযান: প্রায় দেড় লাখ গ্রেপ্তার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার বিয়ের প্রলোভনে মেকআপ আর্টিস্টকে আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ডিবি তদন্তের নির্দেশ পটুয়াখালীর দুমকিতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের দায়ে শিক্ষক আটক রাজধানীতে গ্রেপ্তার সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল মাদক সেবনে বাধা দেওয়ায় বাবার মর্মান্তিক পরিণতি: সাভারে ঘাতক ছেলে আটক একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু মেটলাইফের বিরুদ্ধে ৪৪ লাখ টাকার বিমা দাবিতে প্রতারণা ও হয়রানির অভিযোগ নারায়ণগঞ্জে ভাড়া বাসায় এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার শিবপুরে ফ্যামিলি কার্ডের বিনিময়ে কুপ্রস্তাবের চাঞ্চল্যকর অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে টিসিবির লাইনে দাঁড়িয়ে দেয়ালচাপায় নারীর মৃত্যু সারা দেশে ৮৮ দিনের বিশেষ অভিযান: প্রায় দেড় লাখ গ্রেপ্তার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার বিয়ের প্রলোভনে মেকআপ আর্টিস্টকে আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ডিবি তদন্তের নির্দেশ পটুয়াখালীর দুমকিতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের দায়ে শিক্ষক আটক রাজধানীতে গ্রেপ্তার সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল মাদক সেবনে বাধা দেওয়ায় বাবার মর্মান্তিক পরিণতি: সাভারে ঘাতক ছেলে আটক একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু মেটলাইফের বিরুদ্ধে ৪৪ লাখ টাকার বিমা দাবিতে প্রতারণা ও হয়রানির অভিযোগ নারায়ণগঞ্জে ভাড়া বাসায় এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার শিবপুরে ফ্যামিলি কার্ডের বিনিময়ে কুপ্রস্তাবের চাঞ্চল্যকর অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে টিসিবির লাইনে দাঁড়িয়ে দেয়ালচাপায় নারীর মৃত্যু সারা দেশে ৮৮ দিনের বিশেষ অভিযান: প্রায় দেড় লাখ গ্রেপ্তার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার বিয়ের প্রলোভনে মেকআপ আর্টিস্টকে আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ডিবি তদন্তের নির্দেশ পটুয়াখালীর দুমকিতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের দায়ে শিক্ষক আটক রাজধানীতে গ্রেপ্তার সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল মাদক সেবনে বাধা দেওয়ায় বাবার মর্মান্তিক পরিণতি: সাভারে ঘাতক ছেলে আটক একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু মেটলাইফের বিরুদ্ধে ৪৪ লাখ টাকার বিমা দাবিতে প্রতারণা ও হয়রানির অভিযোগ নারায়ণগঞ্জে ভাড়া বাসায় এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার শিবপুরে ফ্যামিলি কার্ডের বিনিময়ে কুপ্রস্তাবের চাঞ্চল্যকর অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে টিসিবির লাইনে দাঁড়িয়ে দেয়ালচাপায় নারীর মৃত্যু সারা দেশে ৮৮ দিনের বিশেষ অভিযান: প্রায় দেড় লাখ গ্রেপ্তার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার বিয়ের প্রলোভনে মেকআপ আর্টিস্টকে আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ডিবি তদন্তের নির্দেশ পটুয়াখালীর দুমকিতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের দায়ে শিক্ষক আটক রাজধানীতে গ্রেপ্তার সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল মাদক সেবনে বাধা দেওয়ায় বাবার মর্মান্তিক পরিণতি: সাভারে ঘাতক ছেলে আটক একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু মেটলাইফের বিরুদ্ধে ৪৪ লাখ টাকার বিমা দাবিতে প্রতারণা ও হয়রানির অভিযোগ নারায়ণগঞ্জে ভাড়া বাসায় এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার শিবপুরে ফ্যামিলি কার্ডের বিনিময়ে কুপ্রস্তাবের চাঞ্চল্যকর অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে টিসিবির লাইনে দাঁড়িয়ে দেয়ালচাপায় নারীর মৃত্যু সারা দেশে ৮৮ দিনের বিশেষ অভিযান: প্রায় দেড় লাখ গ্রেপ্তার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার বিয়ের প্রলোভনে মেকআপ আর্টিস্টকে আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ডিবি তদন্তের নির্দেশ পটুয়াখালীর দুমকিতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের দায়ে শিক্ষক আটক রাজধানীতে গ্রেপ্তার সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল মাদক সেবনে বাধা দেওয়ায় বাবার মর্মান্তিক পরিণতি: সাভারে ঘাতক ছেলে আটক একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু মেটলাইফের বিরুদ্ধে ৪৪ লাখ টাকার বিমা দাবিতে প্রতারণা ও হয়রানির অভিযোগ নারায়ণগঞ্জে ভাড়া বাসায় এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার শিবপুরে ফ্যামিলি কার্ডের বিনিময়ে কুপ্রস্তাবের চাঞ্চল্যকর অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে টিসিবির লাইনে দাঁড়িয়ে দেয়ালচাপায় নারীর মৃত্যু সারা দেশে ৮৮ দিনের বিশেষ অভিযান: প্রায় দেড় লাখ গ্রেপ্তার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার বিয়ের প্রলোভনে মেকআপ আর্টিস্টকে আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ডিবি তদন্তের নির্দেশ পটুয়াখালীর দুমকিতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের দায়ে শিক্ষক আটক রাজধানীতে গ্রেপ্তার সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল মাদক সেবনে বাধা দেওয়ায় বাবার মর্মান্তিক পরিণতি: সাভারে ঘাতক ছেলে আটক একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু মেটলাইফের বিরুদ্ধে ৪৪ লাখ টাকার বিমা দাবিতে প্রতারণা ও হয়রানির অভিযোগ নারায়ণগঞ্জে ভাড়া বাসায় এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার শিবপুরে ফ্যামিলি কার্ডের বিনিময়ে কুপ্রস্তাবের চাঞ্চল্যকর অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে টিসিবির লাইনে দাঁড়িয়ে দেয়ালচাপায় নারীর মৃত্যু সারা দেশে ৮৮ দিনের বিশেষ অভিযান: প্রায় দেড় লাখ গ্রেপ্তার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার বিয়ের প্রলোভনে মেকআপ আর্টিস্টকে আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ডিবি তদন্তের নির্দেশ পটুয়াখালীর দুমকিতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের দায়ে শিক্ষক আটক রাজধানীতে গ্রেপ্তার সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল মাদক সেবনে বাধা দেওয়ায় বাবার মর্মান্তিক পরিণতি: সাভারে ঘাতক ছেলে আটক একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু মেটলাইফের বিরুদ্ধে ৪৪ লাখ টাকার বিমা দাবিতে প্রতারণা ও হয়রানির অভিযোগ নারায়ণগঞ্জে ভাড়া বাসায় এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার শিবপুরে ফ্যামিলি কার্ডের বিনিময়ে কুপ্রস্তাবের চাঞ্চল্যকর অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে টিসিবির লাইনে দাঁড়িয়ে দেয়ালচাপায় নারীর মৃত্যু সারা দেশে ৮৮ দিনের বিশেষ অভিযান: প্রায় দেড় লাখ গ্রেপ্তার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার বিয়ের প্রলোভনে মেকআপ আর্টিস্টকে আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ডিবি তদন্তের নির্দেশ পটুয়াখালীর দুমকিতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের দায়ে শিক্ষক আটক রাজধানীতে গ্রেপ্তার সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল মাদক সেবনে বাধা দেওয়ায় বাবার মর্মান্তিক পরিণতি: সাভারে ঘাতক ছেলে আটক একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু মেটলাইফের বিরুদ্ধে ৪৪ লাখ টাকার বিমা দাবিতে প্রতারণা ও হয়রানির অভিযোগ নারায়ণগঞ্জে ভাড়া বাসায় এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার শিবপুরে ফ্যামিলি কার্ডের বিনিময়ে কুপ্রস্তাবের চাঞ্চল্যকর অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে টিসিবির লাইনে দাঁড়িয়ে দেয়ালচাপায় নারীর মৃত্যু সারা দেশে ৮৮ দিনের বিশেষ অভিযান: প্রায় দেড় লাখ গ্রেপ্তার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার বিয়ের প্রলোভনে মেকআপ আর্টিস্টকে আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ডিবি তদন্তের নির্দেশ পটুয়াখালীর দুমকিতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের দায়ে শিক্ষক আটক রাজধানীতে গ্রেপ্তার সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল মাদক সেবনে বাধা দেওয়ায় বাবার মর্মান্তিক পরিণতি: সাভারে ঘাতক ছেলে আটক একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু মেটলাইফের বিরুদ্ধে ৪৪ লাখ টাকার বিমা দাবিতে প্রতারণা ও হয়রানির অভিযোগ নারায়ণগঞ্জে ভাড়া বাসায় এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার শিবপুরে ফ্যামিলি কার্ডের বিনিময়ে কুপ্রস্তাবের চাঞ্চল্যকর অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে টিসিবির লাইনে দাঁড়িয়ে দেয়ালচাপায় নারীর মৃত্যু সারা দেশে ৮৮ দিনের বিশেষ অভিযান: প্রায় দেড় লাখ গ্রেপ্তার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার বিয়ের প্রলোভনে মেকআপ আর্টিস্টকে আটকে রেখে ধর্ষণ ও হত্যা: ডিবি তদন্তের নির্দেশ পটুয়াখালীর দুমকিতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের দায়ে শিক্ষক আটক রাজধানীতে গ্রেপ্তার সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল মাদক সেবনে বাধা দেওয়ায় বাবার মর্মান্তিক পরিণতি: সাভারে ঘাতক ছেলে আটক একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু মেটলাইফের বিরুদ্ধে ৪৪ লাখ টাকার বিমা দাবিতে প্রতারণা ও হয়রানির অভিযোগ

দেশ

আইসিইউতে লাইফ সাপোর্টে আসামি, হাতকড়া নিয়ে উঠছে প্রশ্ন

জি- লাইভ ডেস্ক

প্রকাশ: ২৯ই জুলাই ২০২৬, ২:৪৮ পিএম

আইসিইউতে লাইফ সাপোর্টে আসামি, হাতকড়া নিয়ে উঠছে প্রশ্ন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে থাকা এক বন্দীর হাতে দীর্ঘদিন হাতকড়া পরিয়ে রাখার ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে। চিকিৎসাধীন ব্যক্তির শারীরিক অবস্থা, চিকিৎসার প্রয়োজন এবং মানবিক মর্যাদার সঙ্গে নিরাপত্তাব্যবস্থার সামঞ্জস্য কতটা ছিল—এ নিয়ে উদ্বেগ জানিয়েছেন চিকিৎসক, স্বজন ও সংশ্লিষ্টরা।

মিজানুর রহমান (৪৮) গত ১৪ জুন থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগের আইসিইউতে চিকিৎসাধীন। হাসপাতালে ভর্তির দুই দিনের মাথায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তাঁর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং কয়েক দফা পরিস্থিতি গুরুতর পর্যায়ে পৌঁছেছে।

২৫ জুলাই আইসিইউর সামনে অপেক্ষমাণ মিজানুরের মা মাতোয়ারা বেগম জানান, হাসপাতালে ভর্তির পর প্রথম দুই দিন তাঁর ছেলে শুধু অস্পষ্টভাবে মাকে ডাকছিলেন। এরপর থেকে তিনি আর স্বাভাবিকভাবে কথা বলতে বা পরিচিতজনদের চিনতে পারছেন না। পরিবারের দাবি, তাঁর শরীরের বড় একটি অংশ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছে।

এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে মিজানুর রহমানের একটি ছবি ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা যায়, তাঁর গলায় মোটা একটি শ্বাসনালি, নাকে নল এবং ডান হাতে হাতকড়া লাগানো। হাতকড়ার সঙ্গে মোটা দড়িও দেখা যায়। আশ্চর্যের বিষয়, ওই হাতের আঙুলেই চিকিৎসার জন্য অক্সিমিটার লাগানো ছিল। ছবিটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হলে চিকিৎসাধীন রোগীর ক্ষেত্রে এমন নিরাপত্তাব্যবস্থার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ওঠে।

মিজানুরের স্ত্রী সালমা জাহান নিশ্চিত করেছেন, ছবিটি তাঁর স্বামীরই। তবে আইসিইউর মতো সংরক্ষিত এলাকায় ছবিটি কে বা কীভাবে তুলেছেন এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন, সে বিষয়ে পরিবার কিছু জানে না।

সালমা জানান, গত সপ্তাহের সোমবার চিকিৎসকেরা তাঁর স্বামীর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে পরিবারকে জানান। তখন পরিবারের অনুরোধে পুলিশ তাঁর হাত থেকে হাতকড়া খুলে দেয়। তাঁর দাবি, এর আগে একাধিকবার হাতকড়া খুলে দেওয়ার অনুরোধ করা হলেও দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা জানিয়েছিলেন, নিয়ম অনুযায়ী তা খোলার সুযোগ নেই। ফলে প্রায় এক মাস আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মিজানুরের হাতে হাতকড়া ছিল বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

মিজানুর রহমান পটুয়াখালী সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পটুয়াখালী জেলা কমিটির সদস্য ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পটুয়াখালীতে তাঁর বাড়িতে হামলার ঘটনাও ঘটেছিল বলে পরিবার জানিয়েছে।

তাঁর বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে। গত বছরের ১৪ সেপ্টেম্বর ঢাকায় একটি হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। ওই মামলার এজাহারে তাঁকে ‘সন্দিগ্ধ আসামি’ হিসেবে উল্লেখ করা হয়েছিল। পরে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগারে ছিলেন। কারাগারে থাকা অবস্থায় তাঁকে আরও কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

পরিবারের ভাষ্য অনুযায়ী, গত ৯ জুন কাশিমপুর কারাগারে থাকা অবস্থায় মিজানুর অসুস্থ হয়ে পড়েন। তবে কারা কর্তৃপক্ষের কাছ থেকে তাঁরা সরাসরি কোনো তথ্য পাননি। সেখানে থাকা পরিচিত এক আসামির স্বজনের মাধ্যমে প্রথমে অসুস্থতার খবর জানতে পারেন তাঁরা।

এরপর তাঁকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে পর্যায়ক্রমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং জাতীয় নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। শেষ পর্যন্ত তাঁকে আবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এনে আইসিইউতে ভর্তি করা হয়।

মিজানুরের আইনজীবী এইচ এম সারোয়ার হোসেনের ভাষ্য, পটুয়াখালী ও ঢাকায় এ পর্যন্ত মোট আটটি মামলায় তাঁর মক্কেল জামিন পেয়েছেন। তবে এক মামলায় জামিন পাওয়ার পর অন্য মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলেও অভিযোগ পরিবারের। গত ২৩ জুন আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থাতেও তাঁকে আরেকটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে আদালতে তলব করা হয়েছিল। আগামী ৩০ জুলাই এ মামলায় ভার্চ্যুয়ালি শুনানির আদেশ রয়েছে বলে আইনজীবী জানিয়েছেন।

সালমা জাহানের অভিযোগ, তাঁর স্বামী রাজনৈতিকভাবে হয়রানির শিকার হচ্ছেন। তাঁর ভাষায়, স্বামীর জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে পরিবারও দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক চাপে রয়েছে।

মিজানুর রহমান তাঁর পাঁচ বোনের একমাত্র ভাই। প্রায় ২০ বছর আগে বাবা মারা যাওয়ার পর পরিবারের ওপর তাঁর গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল বলে স্বজনেরা জানান। বর্তমানে তাঁর মা, স্ত্রী, বোনসহ স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউর সামনে পালা করে অবস্থান করছেন। কখনো মেঝেতে পাটি বিছিয়ে, কখনো হাসপাতালের করিডরে রাত কাটছে তাঁদের।

চিকিৎসার মধ্যে হাতকড়া নিয়ে চিকিৎসকদের আপত্তি

আইসিইউতে দায়িত্ব পালন করা একাধিক চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, মিজানুর রহমানের অবস্থা এমন পর্যায়ে যে তিনি নিজে থেকে হাসপাতাল থেকে পালিয়ে যাওয়ার মতো অবস্থায় নেই। লাইফ সাপোর্টে থাকা একজন রোগীর হাতে হাতকড়া থাকায় চিকিৎসা দিতে নানা ধরনের অসুবিধা হয়েছে বলেও তাঁদের দাবি।

চিকিৎসকদের একজন জানান, হাতে হাতকড়া থাকলে ক্যানুলা স্থাপন বা প্রয়োজনীয় চিকিৎসা-সংক্রান্ত কাজ করতে সমস্যা তৈরি হতে পারে। হাতকড়ার সঙ্গে থাকা দড়ি যথাযথভাবে জীবাণুমুক্ত না হলে সংক্রমণের ঝুঁকিও তৈরি হতে পারে। তাঁর মতে, আইসিইউতে থাকা এমন সংকটাপন্ন রোগীর ক্ষেত্রে হাতকড়া পরিয়ে রাখা মানবিক দৃষ্টিকোণ থেকেও প্রশ্নবিদ্ধ।

আইসিইউর সামনে কয়েক দফায় পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। তাঁদের কাছে হাতকড়া নিয়ে জানতে চাইলে তাঁরা জানান, তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী দায়িত্ব পালন করছেন। নিজেদের সিদ্ধান্তে হাতকড়া খুলে দেওয়ার এখতিয়ার তাঁদের নেই।

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেন, আসামি যাতে পালাতে না পারে এবং নিরাপত্তা নিশ্চিত থাকে—মূলত এসব কারণেই হাতকড়া ব্যবহার করা হয়। তবে হাসপাতালে চিকিৎসাধীন কোনো বন্দীর ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকেরা আপত্তি জানালে হাতকড়া খুলে দেওয়ার ব্যবস্থা করা হয় বলেও তিনি জানান।

তাঁর বক্তব্য, অসুস্থ ব্যক্তির হাতে হাতকড়া থাকা কারা কর্তৃপক্ষও প্রত্যাশা করে না। তবে বন্দীদের বিভিন্ন হাসপাতালে বিভিন্ন পরিস্থিতিতে চিকিৎসা নিতে হয় বলে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রাখতে হয়। এ কারণে হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তাকর্মীরাও অনেক সময় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দ্বিধার মধ্যে থাকেন।

এই ঘটনায় মূল প্রশ্নটি এখন নিরাপত্তা ও মানবিক চিকিৎসার মধ্যে ভারসাম্য নিয়ে। একদিকে বন্দীর পালিয়ে যাওয়ার আশঙ্কা থেকে নিরাপত্তাব্যবস্থা প্রয়োজন হতে পারে, অন্যদিকে লাইফ সাপোর্টে থাকা এমন একজন রোগীর ক্ষেত্রে হাতকড়া চিকিৎসা কার্যক্রমে বাধা সৃষ্টি করছে কি না, সেটিও বিবেচনা করা জরুরি। বিশেষ করে রোগীর শারীরিক অবস্থা যখন এতটাই সংকটাপন্ন যে তিনি নিজে চলাফেরা বা পালানোর সক্ষমতা হারিয়েছেন, তখন নিরাপত্তাবিধি কীভাবে প্রয়োগ করা হবে—এই বিষয়টিই নতুন করে আলোচনায় এসেছে।

মিজানুর রহমানের ক্ষেত্রে হাতকড়া দীর্ঘ সময় রাখা, চিকিৎসকদের আপত্তি এবং পরে পরিবারের অনুরোধে তা খুলে দেওয়ার ঘটনা বন্দীদের চিকিৎসাকালীন নিরাপত্তাব্যবস্থা ও মানবিক আচরণের নীতিমালা নিয়ে আরও বিস্তৃত আলোচনার প্রয়োজনীয়তা সামনে এনেছে। একই সঙ্গে আইসিইউর মতো সংবেদনশীল ও নিয়ন্ত্রিত স্থানে রোগীর ছবি কীভাবে বাইরে গেল, সেটিও আলাদা করে তদন্তের দাবি রাখে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য