অস্ট্রেলিয়ার মাটিতে হাসানের ঐতিহাসিক ছয় উইকেট

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ক্রিকেটে নতুন এক ইতিহাস লিখলেন পেসার হাসান মাহমুদ। ডারউইনের মারারা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ৫৫ রান দিয়ে ছয় উইকেট শিকার করে ক্যারিয়ারসেরা বোলিংয়ের পাশাপাশি গড়েছেন বিরল এক কীর্তি। অস্ট্রেলিয়ার মাটিতে কোনো বাংলাদেশি পেসারের প্রথম পাঁচ উইকেট শিকারের রেকর্ড এখন তার দখলে। এই পারফরম্যান্সের আরেকটি বিশেষ দিক হলো, তিন সংস্করণ মিলিয়ে […]
চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত চার, আহত আট

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার খুটাখালী নয়াপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। মালুমঘাট হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) শামশুজ্জামান জানান, কক্সবাজারমুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঈদগাঁও থেকে চকরিয়াগামী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের ঘটনা ঘটে। স্থানীয়ভাবে […]
হামে আরও পাঁচ মৃত্যু, মোট প্রাণহানি ৮৯০

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে পাঁচজনের মৃত্যু হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৮৯০ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে নতুন করে ১ হাজার […]
নবাবগঞ্জে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

ঢাকার নবাবগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮০টি ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাতে উপজেলার কোমরগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সেলিম, ৪২, এবং মো. শান্ত ইসলাম, ২৮। পুলিশ জানিয়েছে, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগের […]
দাম্পত্য বিরোধে স্বামীর গোপনাঙ্গে আঘাত, স্ত্রী আটক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রীর অনিচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করার অভিযোগকে কেন্দ্র করে জহিরুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। অভিযোগ উঠেছে, এ সময় তার স্ত্রী সাবিকুন্নাহার মিম (২৮) ধারালো অস্ত্র দিয়ে তার গোপনাঙ্গে আঘাত করেন। ঘটনার পর মিমকে আটক করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। আহত জহিরুল বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার […]
বাবাকে হত্যার অভিযোগে বিমানবন্দর থেকে ছেলে গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক বিরোধের জেরে বাবাকে গাছের গুঁড়ি দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে ২৬ বছর বয়সী বোরহান উদ্দিনের বিরুদ্ধে। ঘটনার পর আত্মগোপনে গিয়ে শেষ পর্যন্ত ওমানে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে বিমানবন্দরে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। গ্রেপ্তার বোরহান উদ্দিন চট্টগ্রামের বাঁশখালী […]
ময়মনসিংহে বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ নগরের মাসকান্দা এলাকায় দুই পক্ষের বিরোধের জেরে রাব্বি (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে পাসপোর্ট অফিস সড়কে এ ঘটনা ঘটে। নিহত রাব্বি ওই এলাকার বাসিন্দা এবং পাসপোর্ট অফিসের সামনে একটি কম্পিউটার ও ফটোকপির দোকান পরিচালনা করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাসকান্দা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে […]
রাজধানীতে গ্যাস সংকট তীব্র, ভোগান্তিতে নগরবাসী

রাজধানীতে গ্যাস সরবরাহের সংকট বৃহস্পতিবার আরও তীব্র হয়েছে। উৎস থেকে সরবরাহ কমে যাওয়ায় নগরীর বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ আশঙ্কাজনকভাবে নেমে গেছে। এর প্রভাব সবচেয়ে বেশি পড়েছে সিএনজিচালিত যানবাহন, ফিলিং স্টেশন এবং আবাসিক গ্রাহকদের ওপর। সকাল থেকে রাত পর্যন্ত গ্যাসের স্বাভাবিক চাপ না থাকায় রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দা ও পরিবহনসংশ্লিষ্টদের দুর্ভোগ পোহাতে হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) […]
মাদ্রাসায় যৌন নির্যাতন: পরিসংখ্যান, অংশীজনদের অবস্থান ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা

শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক যৌন হয়রানি ও ধর্ষণের ঘটনা সাম্প্রতিক সময়ে বাংলাদেশে তীব্র উদ্বেগের জন্ম দিয়েছে। বিশেষ করে দেশের বিভিন্ন আবাসিক ও অনাবাসিক মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের যৌন নিপীড়ন ও বলাৎকারের ঘটনাগুলো নিয়মিত শিরোনাম হচ্ছে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে, দেশে সংঘটিত ধর্ষণের ঘটনাগুলোর পৃথক প্রতিষ্ঠানভিত্তিক পরিসংখ্যান সংরক্ষিত না হলেও, তাদের নিজস্ব পর্যবেক্ষণ বলছে শিক্ষা প্রতিষ্ঠানকেন্দ্রিক অপরাধের একটি বড় অংশ […]
অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪.৩৮ কোটি টাকা লোপাট, কর্মকর্তা সহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ঐতিহাসিক লালদীঘির পাড়স্থ জেলা পরিষদ ভবনে অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসির লালদীঘি পূর্ব কর্পোরেট শাখার ক্যাশ ভল্ট থেকে গ্রাহকদের আমানতের ৪ কোটি ৩৮ লাখ টাকা রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে। ব্যাংকের অভ্যন্তরীণ নিরাপত্তা ও হিসাব ব্যবস্থার চরম অসংগতি প্রকাশ পাওয়া এই ঘটনায় সংশ্লিষ্ট শাখার ক্যাশ ইনচার্জ ও তার এক সহযোগীকে ইতোমধ্যেই পুলিশ গ্রেপ্তার করে কারাদণ্ডে […]