,

ক্যাটাগরি আন্তর্জাতিক

ফিলিপাইনের সামরিক চৌকির কাছে বিতর্কিত প্রবালদ্বীপের নিয়ন্ত্রণ নিল চীন: প্রতিবেদন

ফিলিপাইনের সামরিক চৌকির কাছে বিতর্কিত প্রবালদ্বীপের নিয়ন্ত্রণ নিল চীন: প্রতিবেদন

দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের একটি গুরুত্বপূর্ণ সামরিক চৌকির কাছাকাছি অবস্থিত বিতর্কিত একটি প্রবালদ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে চীনের উপকূলরক্ষী বাহিনী। শনিবার বেইজিংয়ের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। বিশ্লেষকদের মতে, এতে ম্যানিলা-বেইজিং সীমান্ত উত্তেজনা আরও বাড়বে। চীনের কোস্ট গার্ড সম্প্রতি স্প্র্যাটলি দ্বীপমালার ‘স্যান্ডি কে’ নামে পরিচিত রিফটিতে তাদের পতাকা উত্তোলন করে ‘সমুদ্র ব্যবস্থাপনা কার্যক্রম ও সার্বভৌম কর্তৃত্ব প্রয়োগ’ […]
Read more
নাইজেরিয়ায় সোনার খনিতে সশস্ত্র হামলায় নিহত ২৬

নাইজেরিয়ায় সোনার খনিতে সশস্ত্র হামলায় নিহত ২৬

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা রাজ্যের একটি সোনার খনিতে সশস্ত্র বন্দুকধারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। শনিবার এ তথ্য জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। লাগোস থেকে এএফপিকে অ্যামনেস্টির নাইজেরিয়া প্রতিনিধি ইসা সানুসি জানান, হামলার সময় গ্রামবাসীরা পালানোর চেষ্টা করলে বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় খনি ইউনিয়নের কর্মকর্তা ইয়াহায়া আদামু গোবিরাওয়া জানান, বৃহস্পতিবার জামফারার মারু এলাকার […]
Read more
ইকুয়েডরে ৬.৩ মাত্রার ভূমিকম্পে শতাধিক ভবন ক্ষতিগ্রস্ত, আহত ৩০ জনের বেশি

ইকুয়েডরে ৬.৩ মাত্রার ভূমিকম্পে শতাধিক ভবন ক্ষতিগ্রস্ত, আহত ৩০ জনের বেশি

ইকুয়েডরের বন্দর শহর এসমেরালডাসে শুক্রবার ৬.৩ মাত্রার একটি ভূমিকম্পে ৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। এতে ৮ শতাধিক ভবন ক্ষতিগ্রস্ত এবং একটি বড় এলাকাজুড়ে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। বার্তা সংস্থা এএফপি জানায়, দেশটির জরুরি প্রতিক্রিয়া সংস্থা জানিয়েছে ভূমিকম্পে ৩২ জন আহত হয়েছেন। ১৭৯টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস এবং আরও ৭১৬টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত […]
Read more
পাক-ভারত উত্তেজনা ‘এভাবে নয়, ওভাবে’ মিটে যাবে : ট্রাম্প

পাক-ভারত উত্তেজনা ‘এভাবে নয়, ওভাবে’ মিটে যাবে : ট্রাম্প

ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে উদ্বেগ কমানোর চেষ্টা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার তিনি জানান, পারমাণবিক শক্তিধর এই দুই প্রতিবেশী দেশের বিরোধ ‘এভাবে বা ওভাবে’ মীমাংসা হয়ে যাবে। এয়ার ফোর্স ওয়ান থেকে বার্তা সংস্থা এএফপিকে ট্রাম্প বলেন, “ওই সীমান্ত অঞ্চলে ১,৫০০ বছর ধরেই উত্তেজনা রয়েছে। জানেনই তো, পরিস্থিতি আগের মতোই আছে। তারা […]
Read more
গাজায় পাঁচ বছরের যুদ্ধবিরতির প্রস্তুতি নিচ্ছে হামাস : কর্মকর্তা

গাজায় পাঁচ বছরের যুদ্ধবিরতির প্রস্তুতি নিচ্ছে হামাস : কর্মকর্তা

গাজায় চলমান সংঘাতের অবসান ঘটাতে পাঁচ বছরের একটি যুদ্ধবিরতির চুক্তির প্রচেষ্টা চালাচ্ছে হামাস। শনিবার হামাসের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রস্তাবিত এই চুক্তিতে অবশিষ্ট সকল জিম্মির মুক্তি এবং বন্দী বিনিময়ের বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে। কায়রো থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ‘হামাস একসঙ্গে সকল বন্দী বিনিময় ও পাঁচ বছরের যুদ্ধবিরতির জন্য প্রস্তুত।’ তিনি […]
Read more
পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশ নিলেন ডোনাল্ড ট্রাম্প

পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশ নিলেন ডোনাল্ড ট্রাম্প

পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানে অংশ নিতে শনিবার ভ্যাটিকান সিটিতে উপস্থিত হন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পোপের কফিনের সামনে দাঁড়িয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় ট্রাম্পের সঙ্গে ছিলেন তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। ভ্যাটিকানের প্রকাশিত ছবিতে দু’জনকে পোপের বন্ধ কফিনের পাশে শ্রদ্ধাভরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ভ্যাটিকান সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এই […]
Read more
ভারতের কড়া পদক্ষেপের জবাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা পাকিস্তানের

ভারতের কড়া পদক্ষেপের জবাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা পাকিস্তানের

ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক জঙ্গি হামলার পর ভারতের নেওয়া কঠোর সিদ্ধান্তের প্রেক্ষিতে এবার পাল্টা ব্যবস্থা নিতে যাচ্ছে পাকিস্তান। এ উদ্দেশ্যে বৃহস্পতিবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের আহ্বানে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। খবর এএফপি ও ‘দ্য ডন’-এর। গত সপ্তাহে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ […]
Read more
বাণিজ্য উত্তেজনায় দক্ষিণ কোরিয়ার অর্থনীতি প্রথম প্রান্তিকে সংকুচিত

বাণিজ্য উত্তেজনায় দক্ষিণ কোরিয়ার অর্থনীতি প্রথম প্রান্তিকে সংকুচিত

বাণিজ্য যুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতার প্রভাবে চলতি বছরের প্রথম তিন মাসে দক্ষিণ কোরিয়ার অর্থনীতি ০.১ শতাংশ হ্রাস পেয়েছে। বৃহস্পতিবার দেশটির কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অব কোরিয়া এ তথ্য জানায়। খবর এএফপির। মাসের পর মাস ধরে চলা রাজনৈতিক সংকট এবং বৈশ্বিক বাণিজ্য উত্তেজনা দেশটির অর্থনীতিকে চাপে ফেলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ার রপ্তানি খাতের ওপর ২৫ […]
Read more
কৌশলগত রিজার্ভে গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ মজুদ করবে অস্ট্রেলিয়া

কৌশলগত রিজার্ভে গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ মজুদ করবে অস্ট্রেলিয়া

বিশ্বব্যাপী বিরল মৃত্তিকা ও মূল্যবান ধাতু সংগ্রহে প্রতিযোগিতা বাড়তে থাকায় অস্ট্রেলিয়া কৌশলগত রিজার্ভ হিসেবে গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ মজুদ রাখার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার এক ঘোষণায় এ কথা জানান দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। খবর এএফপির। অস্ট্রেলিয়া লিথিয়াম, নিকেল ও কোবাল্টসহ প্রচুর পরিমাণে মূল্যবান খনিজের ভাণ্ডার। স্মার্টফোন থেকে বৈদ্যুতিক গাড়ি পর্যন্ত নানা প্রযুক্তিপণ্যে এসব খনিজ অপরিহার্য। তবে এতদিন […]
Read more
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে নিহত ২, আহত ৫৪ : মেয়র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে নিহত ২, আহত ৫৪ : মেয়র

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার চালানো ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দুইজন নিহত এবং ৫৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে এ হামলা চালানো হয় বলে জানায় নগরীর মেয়র ভিটালি ক্লিটসকো। খবর এএফপির। স্থানীয় সময় ভোরে কিয়েভজুড়ে বিমান হামলার সতর্কতা বেজে ওঠে। এএফপির সাংবাদিকরা শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শুনতে পান। নগরীর সামরিক প্রশাসন জানায়, ‘কিয়েভ শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র হামলার মুখোমুখি […]
Read more
1 429 430 431 432 433 483

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।