ব্রেকিং নিউজ :
মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন

আন্তর্জাতিক

ভারতের কড়া পদক্ষেপের জবাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা পাকিস্তানের

খবরওয়ালা ডেস্ক

প্রকাশ: ২৪ই এপ্রিল ২০২৫, ৫:৩ পিএম

ভারতের কড়া পদক্ষেপের জবাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা পাকিস্তানের

ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক জঙ্গি হামলার পর ভারতের নেওয়া কঠোর সিদ্ধান্তের প্রেক্ষিতে এবার পাল্টা ব্যবস্থা নিতে যাচ্ছে পাকিস্তান। এ উদ্দেশ্যে বৃহস্পতিবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের আহ্বানে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। খবর এএফপি ও ‘দ্য ডন’-এর।

গত সপ্তাহে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন পর্যটক নিহত এবং অন্তত ১৭ জন আহত হন। এ ঘটনায় পাকিস্তানের ওপর দায় চাপায় ভারত এবং তার জবাবে একাধিক কড়া পদক্ষেপ নেয়। এর মধ্যে রয়েছে সিন্ধু নদীর পানি বণ্টন চুক্তি স্থগিত রাখা এবং পাকিস্তানি নাগরিকদের জন্য ভারতের ভিসা স্থগিতের সিদ্ধান্ত।

ভারতের এসব সিদ্ধান্তের প্রেক্ষিতে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে পাল্টা পদক্ষেপ নিয়ে আলোচনা হবে বলে জানানো হয়েছে।

বুধবার জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, ‘ভারতের একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা উপযুক্ত ব্যবস্থা নেব। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকের পর পরবর্তী পদক্ষেপ ঘোষণা করা হবে।’

তিনি আরও বলেন, ‘ভারত একপাক্ষিকভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করতে পারে না। কারণ এতে বিশ্বব্যাংকসহ আন্তর্জাতিক অংশীদাররা জড়িত। এটি আন্তর্জাতিকভাবে বাধাগ্রস্ত হতে পারে।’

কাশ্মীরের এই হামলার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দিল্লি ইসলামাবাদের বিরুদ্ধে কড়া অবস্থান নেয়। সীমান্ত নিরাপত্তা জোরদার, কূটনৈতিক চাপ এবং বাণিজ্যিক সম্পর্ক পুনর্বিবেচনার মতো উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, কাশ্মীর ইস্যু নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। সাম্প্রতিক এই ঘটনার পর দুই দেশের সম্পর্কে উত্তেজনা আরও বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য