আয়ের চেয়ে ব্যয় কম বিএনপির

আয়ের চেয়ে ব্যয় কম বিএনপির। নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলমের কাছে দলের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি। বিগত বছরে দলটির নানা খাত থেকে যে পরিমাণ আয় হয়েছে তার চেয়ে খরচ হয়েছে অনেক কম। ফলে কোষাগারে একবছরে উদ্বৃত্ত দাঁড়ায় দুই কোটি টাকারও বেশি।

আয়ের চেয়ে ব্যয় কম বিএনপির

রোববার (৩০ জুলাই) দুপুরে নির্বাচন কমিশনে দলের পক্ষ থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর দেওয়া হিসাব থেকে এই তথ্য জানা যায়।

আয়ের চেয়ে ব্যয় কম বিএনপির

বিএনপি জানুয়ারি ২০২২ থেকে ডিসেম্বর ২০২২ পর্যন্ত আয়-ব্যয় হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে। যেখানে দলটির মোট আয় দেখানো হয়েছে পাঁচ কোটি ৯২ লাখ চার হাজার ৬৩২ টাকা। যা জাতীয় নির্বাহী কমিটির সদস্যদের চাঁদা, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে অনুদান এবং ব্যাংক এফডিআর এর অর্জিত সুদ থেকে আয় হয়েছে।

প্রক্ষান্তরে একই বছরে দলটির মোট ব্যয় দেখানো হয়েছে তিন কোটি ৮৮ লাখ ৩৮ হাজার ৮০৩ টাকা। যা অফিসের বিভিন্ন খরচ, পোস্টার ও লিফলেট ছাপানো খরচ, বিজ্ঞাপন ও ক্রোড়পত্র বাবদ খরচ, বিভিন্ন জেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, নিহত-আহত নেতাকর্মীদের পরিবারের আর্থিক সহায়তা, ইফতার মাহফিল ও বিবিধ খাতে খরচ হয়েছে।এসব খরচের পর এক বছরে দলটির কোষাগারে উদ্বৃত্ত আছে দুই কোটি তিন লাখ ৭০ হাজার ৮২৯ টাকা।

 

আয়ের চেয়ে ব্যয় কম বিএনপির

 

উল্লেখ্য, ২০২১ সালে বিএনপির আয় ছিল ৮৪ লাখ ১২ হাজার ৪৪৪ টাকা। এই বছর দলের ব্যয় ছিল এক কোটি ৯৮ লাখ ৪৭ হাজার ১৭১ টাকা। এর আগের বছর ২০২০ সালে দলটির আয় ছিল এক কোটি ২২ লাখ ৫৪ হাজার ২৫৯ টাকা। ওই বছর দলটির ব্যয় হয়েছিল এক কোটি ৭৪ লাখ ৫২ হাজার ৫০০ টাকা। 

Leave a Comment