শেখ রেহানা – এক এগারো আন্দোলনের নেপথ্যের নায়ক

শেখ রেহানা বাংলাদেশের জাতির জনক এবং সাবেক রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠা কন্যা। শেখ-হাসিনার পাশে ছায়ার মত থেকে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রতিটি মুহর্ত যুদ্ধ করে যাচ্ছেন শেখ রেহানা, ঠিক যেমন করতেন তাদের মাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব। পর্দার আড়াল থেকেই  জাতির পিতা বঙ্গবন্ধুকে দিয়েছিলেন সাহস ও অনুপ্রেরণা। বাংলাদেশ মুক্তির সংগ্রামের প্রতিটি ধাপে একজন নীরব দক্ষ সংগঠক হিসেবে তিনি নিজেকে বিলিয়ে দিয়ে বাঙালির স্বাধীনতার সংগ্রামে অসামান্য দ্বায়িত্ব পালন করেছেন এবং বঙ্গবন্ধুকে উচ্চ আসনে বসিয়েছেন ।

ঠিক একই ভাবে পিছন থেকেই একজন চুপচাপ দক্ষ সংগঠক হিসেবে যিনি নিজেকে বিলিয়ে দিয়ে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ-হাসিনাকে একজন সফল রাস্ট্রনায়ক ও একজন বিশ্বনেতা হিসাবে অধিষ্ঠিত করেছেন যিনি তিনি হলেন শেখ রেহানা।

 বঙ্গবন্ধু পরিবারের সবচেয়ে দুঃখী মানুষটির নাম শেখ রেহানা । ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানএর পুরো পরিবার হত্যার সময় বড় বোন শেখ-হাসিনা ও শেখ রেহানা জার্মানিতে থাকার কারনে তারা প্রানে বেঁচে গিয়েছিলেন । শেখ-হাসিনার উসিলায় মহান আল্লাহতালা শেখ-হাসিনার জন্য শেখ রেহানাকে বাঁচিয়ে রেখে ছিলেন।

২০০৬ সালের ২৭শে অক্টোবর প্রধানমন্ত্রী খালেদা জিয়া পদত্যাগ করেন তীব্র আন্দোলনের মুখে কে.এম. হাসান প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেন । বিএনপি অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য তাদের নীল নকশার নির্বাচন বাস্তবায়ন করার উদ্দেশ্যে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার বহাল থাকার পরও অসাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের কবর রচনা করে ২৮শে অক্টোবর ডঃ ইয়াজউদ্দিন আহমেদকে প্রধান উপদেষ্টা ঘোষণা করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করেন।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহর থেকে এই সমাবেশে অংশগ্রহণ করেন জার্মান আওয়ামী লীগের অন্যতম নেতা জনাব আনোয়ারুল কবীর ও তৎকালীন জার্মান আওয়ামী লীগের সাধারন সম্পাদক বি.এম.ফরিদ আহমেদ বার্লিন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক প্রবাসী বাঙালিরা এই সমাবেশে অংশগ্রহণ এবং প্রতিবাদ করেন ।

Leave a Comment